কম দামে ভয়েস কলিং এর জন্য STV 19 প্যাক লঞ্চ করল BSNL

STV 19 এর গ্রাহকরা অন নেট ভয়েস কলের জন্য প্রতি মিনিটে 15 পয়সা আর অফ নেট ভয়েস কলেও জন্য প্রতি মিনিটে 35 পয়সা খরচ করতে হবে।

কম দামে ভয়েস কলিং এর জন্য STV 19 প্যাক লঞ্চ করল BSNL
হাইলাইট
  • আপাতত নির্বাচিত কিছু সার্কেলে এই প্ল্যান লঞ্চ করা হয়েছে
  • রিচার্জের দিন থেকে 54 দিন পর্যন্ত এর প্যাক ভ্যালিড থাকবে
  • আগামী 11 অক্টোবর আগে গ্রাহকদের রিচার্জ করতে হবে
বিজ্ঞাপন

কোম্পানির স্পেশাল ট্যারিফ প্ল্যান ও ব্রডব্যান্ড প্ল্যানে বদল আনল ভারত স্নচার নিগম লিমিটেড। Jio কে টক্কর দিতেই এই বদল এনেছে BSNL। সম্প্রতি কোম্পানির ফাইবার কানেকশানে অতিরিক্ত ডাটা দেওয়ার ঘোষনা করেছিল BSNL। এবার সব প্রিপেড গ্রাহক একটি 19 টাকার রিচার্জে নিজেদের ভয়েস কলিং এর রেট কমিয়ে নিতে পারবেন। এই প্ল্যান 54 দিন ভ্যালিড থাকবে। আপাতত নির্বাচিত কিছু সার্কেলে এই প্ল্যান লঞ্চ করা হয়েছে।

STV 19 এর গ্রাহকরা অন নেট ভয়েস কলের জন্য প্রতি মিনিটে 15 পয়সা আর অফ নেট ভয়েস কলেও জন্য প্রতি মিনিটে 35 পয়সা খরচ করতে হবে। রিচার্জের দিন থেকে 54 দিন পর্যন্ত এর প্যাক ভ্যালিড থাকবে। আপাতত শুধুমাত্র তামিলনাডু ও চেন্নাই সার্কেলের গ্রাহকরা এই প্যাক ব্যবহার করতে পারবেন। আগামী 11 অক্টোবর  আগে গ্রাহকদের রিচার্জ করতে হবে। এই প্যাকেরর সাথায্যে হোম ও রোমিং নেটওয়ার্কে ভয়েস কলিং রেট কমে যাবে। তবে দিল্লি ও মুম্বাই সার্কেলে রোমিং এ এই প্যাক কাজ করবে না।

STV 19 ছাড়াও তামিলনাডু সার্কেলে একাধিক STV লঞ্চ করেছে BSNL। এর মধ্যে সবথেকে জনপ্রিয় STV 99 প্যাক। এই প্যাকে হোম ও রোমিং এ আনলিমিটেড কলিং পাওয়া যায়। তবে এই প্যাক দিল্লি ও মুম্বাই সার্কেলে রোমিং এ কাজ করবে না। 99 টাকার এই প্যাকের ভ্যালিডিটি 26 দিন। এই সময়ে 99 টাকার প্যাকের সাথে বিনামূল্যে একটি কলার টিউন পেয়ে যাবেন। যদিও Jio তার গ্রাহকদের দেশের সব নম্বরে বিনামূল্যে ভয়েস কলিং এর সুবিধা দেয়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »