ভয়েস, ডাটা ও SMS এর সুবিধা সহ নতুন 75 টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করল Idea

দেশের সব 4G সার্কেলে এই প্ল্যান লঞ্চ করেছে Idea। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এই প্ল্যান দেখা গেলেও সেখানে 100 টি SMS এর কথা উল্লেখ ছিল না। এছাড়াও My Idea অ্যাপ থেকেও এই প্ল্যানে কোন SMS এর সুবিধা দেখা যায়নি।

ভয়েস, ডাটা ও SMS এর সুবিধা সহ নতুন 75 টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করল Idea
হাইলাইট
  • 75 টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করল Idea
  • নতুন এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন
  • 300 মিনিট ভয়েস কল, 1GB ডাটা আর 100 টি SMS এর সুবিধা পাওয়া যাবে
বিজ্ঞাপন

 

প্রিপেড প্ল্যান লঞ্চ করল Idea। নতুন এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। কোম্পানির গ্রাহকদের অন্য নেটওয়ার্কে যাওয়া তুখতে নতুন এই প্ল্যান লঞ্চ করেছে কোম্পানি। 75 তাকার এই প্ল্যানে Idea প্রিপেড গ্রাহকরা মোট 300 মিনিট ভয়েস কল, 1GB ডাটা আর 100 টি SMS এর সুবিধা পাবেন। অন্যদিকে Jio নেটওয়ার্কে প্রিপেড গ্রাহকরা 98 টাকার প্ল্যানে আনলিমিটেড কলের সাথে 1GB ডাটা ও 300 SMS এর সুবিধা পান। Jio-র 98 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এছাড়াও Vodafone এর প্রিপেড গ্রাহকরা 47 টাকা রিচার্জে 125 মিনিট টকটাইম, 500MB ডাটা আর 50 টি SMS বিনামূল্যে পান। Vodafone এর 47 টাকার প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন।

Idea-র 75 টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা 300 মিনিট লোকাল, ন্যাশানাল ও রোমিং কল এর সুবিধা পাবেন। এর সাথেই 75 টাকা প্রিপেড প্ল্যানের গ্রাহক মোট 1GB ডাটা ও 100 টি SMS পাবেন। Idea 75 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। নতুন এই প্ল্যান কিছু গ্রাহককে নেটওয়ার্কে ধরে রাখলেও Jio-র 98 টাকার প্ল্যানের পাশে এই প্ল্যান বেশ ফিকে দেখতে লাগছে।

সম্প্রতি 99 টাকার প্রিপেড প্ল্যানে Airtel মোট 2GB ডাটার সাথেই গ্রাহককে আনলিমিটেড কল এর সুবিধা দিচ্ছে। এছাড়াও মে মাসে BSNL 98 টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল। এই প্ল্যানে প্রতিদিন 1.5 GB ডাটা পাওয়া যায়। BSNL এর 98 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 26 দিন।

টেলিকম টকে এক রিপোর্টে জানানো হয়েছে দেশের সব 4G সার্কেলে এই প্ল্যান লঞ্চ করেছে Idea। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এই প্ল্যান দেখা গেলেও সেখানে 100 টি SMS এর কথা উল্লেখ ছিল না। এছাড়াও My Idea অ্যাপ থেকেও এই প্ল্যানে কোন SMS এর সুবিধা দেখা যায়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »