পোস্টপেডে Red প্ল্যানের গ্রাহকদের জন্য একগুচ্ছ নতুন ফিচার নিয়ে হাজির Vodafone

Vodafone has also launched the Rs. 999 Red International plan with 50 ISD minutes.

পোস্টপেডে Red প্ল্যানের গ্রাহকদের জন্য একগুচ্ছ নতুন ফিচার নিয়ে হাজির Vodafone
হাইলাইট
  • পোস্টপেডে দুটি নতুন ফিচার লঞ্চ করল Vodafone
  • ‘লোয়েস্ট বিল গ্যারান্টি’ আর ‘রেড টুগেদার’ ফিচার লঞ্চ হয়েছে
  • নতুন একটি 999 টাকার ইন্টারন্যাশানাল প্ল্যান লঞ্চ করেছিল কোম্পানিটি
বিজ্ঞাপন

Vodafone Red পোস্টপেড প্ল্যানে এবার ‘লোয়েস্ট বিল গ্যারান্টি’ আর ‘রেড টুগেদার’ ফিচার লঞ্চ করল Vodafone। কিছুদিন আগেই নিজেদের পোস্টপেড প্ল্যান ঢেলে সাজিয়েছিল Vodafone। পোস্টপেড গ্রাহকদের বিনামূল্যে Netflix, Amazon Prime সাবস্ক্রিপশান সহ একাধিক ফিচার দিয়েছিল কোম্পানি। কোম্পানির 399 টাকা থেকে শুরু করে 2,999 টাকা পর্যন্ত সব পোস্টপেড প্ল্যানেই বিভিন্ন আলাদা সুবিধা দিতে শুরু করেছিল Vodafne। এর সাথেই নতুন একটি 999 টাকার ইন্টারন্যাশানাল প্ল্যান লঞ্চ করেছিল কোম্পানিটি।

999 টাকার এই প্ল্যানে 50 মিনিট ISD কলের সাথেই বিনামূল্যে মোবাইল শিল্ড সাবস্ক্রিপশান দেওয়া হচ্ছিল। এই প্ল্যানে মার্কিন যুক্ত্রাষ্ট্র, কানাডা, চিল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং ও থাইল্যান্ডে ফোন করা সম্ভব। এরছাড়াও এই প্ল্যানের সাথেই 999 টাকার রেড হট ডিল ও বিনামূল্যে Vodafone Play সাবস্ক্রিপশান ও দুই মাসের Netflix সাবস্ক্রিপশান দিচ্ছে Vodafone।

এছাড়াও সব Red প্ল্যানের গ্রাহকদের লোয়েস্ট বিল গ্যারান্টি দিচ্ছে Vodafone। এই ফিচারে নিজে থেকেই গ্রাহকের কোন প্ল্যানে সব থেকে কম বিল হবে তা জানিয়ে দেবে কোম্পানি। এর ফলে গ্রাহককে প্ল্যান বদল নিয়ে ভেবে আর সময় নষ্ট করতে হবে না। এই ফিচারের ফলে গ্রাহকের ডাটা ব্যবহার বেশি হয়ে গেলে বিল কমানোর জন্য নিজে থেকে গ্রাহকের প্ল্যান বদল করে দেবে Vodafone।

এই ফিচার ছাড়াও রেড টুগেদার নামে নতুন একটি ফিচার এনেছে ভোডাফোন। পোস্টপেড গ্রাহকরা এই ফিচার ব্যবহার করে পরিবার বা বন্ধুদের বিল একসাথে করে মোট 20 শতাংশ ছাড় পেতে পারেন। এছাড়াও Vodafone Red International, Red International+, Red Signature আর Red Signature+ প্ল্যানের গ্রাহকদের বিনামূল্যে 12 মাস  Netflix এর সাবস্ক্রিপশান দেবে Vodafone।

এর সাথেই সব Vodafone Red গ্রাহক এক বছরের জন্য Vodafone Play সাবস্ক্রিপশানের মাধ্যমে ফোন থেকে বিনামূল্যে লাইভ টিভি দেখতে পারবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »