Jio এফেক্ট: নতুন আনলিমিটেড প্ল্যান আনলো Vodafone

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 জুন 2018 23:35 IST
হাইলাইট
  • ভোডাফোন নিয়ে এলো নতুন 9 টাকার আনলিমিটেড প্রিপেড প্ল্যান
  • ভোডাফোন নিয়ে এলো নতুন 9 টাকার আনলিমিটেড প্রিপেড প্ল্যান
  • একদিন ভ্যালিডিটি পাওয়া যাবে এই প্ল্যানে

জিও ও এয়ারটেলকে টক্কর দিতে ভোডাফোন নিয়ে এলো নতুন 9 টাকার আনলিমিটেড প্রিপেড প্ল্যান। এই অফারে গ্রাহকরা এক দিনের জন্য পাবেন আনলিমিটেড কল, টেকস্ট মেসেজ ও 100MB ডাটা।ভারতের বাজারে রোজই আসছে নতুন আনলিমিটেড প্ল্যান। আর এই প্ল্যানের মাধ্যমেই এবার গ্রাহককে খুশি করার চেষ্টা করলো ভোডাফোন। সুম্প্রতি এয়ারটেল উত্তরপ্রদেশ পুর্ব সার্কেলে 9 টাকার রিচার্জে একই রকমের সুবিধা দিচ্ছিল। আর সেই প্ল্যানের সাথে বাজারে টিকে থাকতে এবার নিজেদের 9 টাকার ডেইলি প্ল্যান লঞ্চ করলো ভোডাফোন। এছারাও জিও 19 টাকায় দিচ্ছে আনলিমিটেড কল 150MB ডাটা ও টেকস্ট মেসেজ।  
 
নতুন এই 9 টাকাত প্ল্যানে উত্তর প্রদেশ পুর্ব সার্কেলের ভোডাফোন গ্রাহকরা এক দিনের জন্য পাবেন আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল ভয়েস কল, 100 টি লোকাল ও ন্যাশানাল SMS আর 100MB মোবাইল ডাটা। যেদিন রিচার্জ করা হবে গ্রাহকের নম্বরে সেই দিন রাত 12 টা পর্যন্ত কার্যকরী থাকবে এই অফার। যে সার্কেলে এই অফার চালু হয়েছে সেখানকার ভোডাফোন গ্রাহকরা My Vodafone অ্যাপ বা রিটেলারের কাছে গিয়ে 9 টাকা রিচার্জ করলেই গ্রাহকের নম্বরে এই অফার চালু হয়ে যাবে।
 
“আমরা সবসময় গ্রাহকদের ভ্যালু ফর মানি সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আমাদের লক্ষ্য থাকে গ্রাহকের পকেটে যেন কোনভাবেই চাপ না পড়ে। আর তাই এই 9 টাকার প্ল্যানে গ্রাহকরা এক দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল, 100 টি SMS ও 100MB মোবাইল ডাটা ব্যাবহার করতে পারবেন।” এই লঞ্চ প্রসঙ্গে এক স্টেটমেন্টে এই কথা জানিয়েছেন ভোডাফোনের উত্তর প্রদেশ পুর্ব সার্কেলের বিজনেস প্রধান নিপুন শর্মা।
 
ভোডাফোনের এই 9 টাকার প্ল্যান শুধুমাত্র উত্তরপ্রদেশ পুর্ব সার্কেলে সীমাবদ্ধ থাকলেও এয়ারটেলের 9 টাকার প্ল্যানে সারা ভারতের গ্রাহকরা এক দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল, 100 টি SMS ও 100MB মোবাইল ডাটা ব্যাবহার করতে পারবেন। এছাড়াও সারা দেশের জিও গ্রাহকরা 19 টাকা রিচার্জ করে এক দিনের জন্য আনলিমিটেড কল, 100 টি টেকস্ট মেসেজ ও 150MB ডাটা ব্যাবহার করতে পারবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  2. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  3. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  4. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  5. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  6. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
  7. Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
  8. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  9. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  10. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.