Jio-Facebook Deal: প্রায় 43 হাজার কোটি টাকায় জিও-র 10 শতাংশ মালিকানা কিনল ফেসবুক

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 22 এপ্রিল 2020 11:39 IST
হাইলাইট
  • Jio-র 9.99 শতাংশ মালিকানা কিনবে Facebook
  • Jio-র বাজার মূল্য প্রায় 5 লক্ষ কোটি টাকা
  • ভারতে প্রায় 40 কোটি গ্রাহক WhatsApp ব্যবহার করেন

ভারতে Facebook-এর গ্রাহক সংখ্যা প্রায় 40 কোটি

Photo Credit: Reuters

Jio-র 9.99 শতাংশ মালিকানা কিনবে Facebook। 43,574 কোটি টাকায় ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানির শেয়ার কিনবে মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানিটি। শীঘ্রই WhatsApp-এর পেমেন্ট সার্ভিস নিয়ে আসতে চলেছে Facebook। ভারতে এই পেমেন্ট সার্ভিস লঞ্চ হলে সম্পূর্ণ ফায়দা তুলতেই Jio-র শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে মার্ক জাকারবার্গের কোম্পানি। Facebook-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরে ভারতের টেলিকম দুনিয়ায় Jio-র এক নম্বর স্থান আরও শক্ত হবে। বুধবার এক বিবৃতিতে Jio জানিয়েছে, এই মুহূর্তে কোম্পানির বাজারমূল্য প্রায় 66 বিলিয়ন মার্কিন ডলার (প্রায় 5 লক্ষ কোটি টাকা)।

ভারতে ডিজিটাল পেমেন্ট লঞ্চের শেষ ধাপের অনুমতির জন্য অপেক্ষা করছে WhatsApp। ইতিমধ্যেই ডিজিটাল পেমেন্টের বাজারে ভারতে রয়েছে Goofle Pay, PhonePe -র মতো জনপ্রিয় কোম্পানিগুলি। Facebook-এর তরফ থেকে জানানো হয়েছে বিটা ভার্সানের পরে এখনও সব গ্রাহকের কাছে এই ফিচার পৌঁছে দেওয়ার অনুমতি মেলেনি।

Advertisement

ভারতে প্রায় 40 কোটি গ্রাহক WhatsApp ব্যবহার করেন। এটাই গোটা বিশ্বে WhatsApp-এর সবথেকে বড় বাজার। ভারতের স্মার্টফোন গ্রাহকদের 80 শতাংশ নিয়মিত এই মেসেজিং অ্যাপ ব্যবহার করেন। এছাড়াও সম্প্রতিই-কমার্স প্ল্যাটফর্ম লঞ্চ করেছিল Jio। WhatsApp-এর মাধ্যমে ছোট ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় রেখে JioMart-কে এগিয়ে যেতে সাহায্য করবে।

“ভারত এক বড়সড় ডিজিটাল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই কাজে ভারতের ছোট ব্যবসায়ীদের অনলাইনে ব্যবসা করতে বড় ভূমিকা নিয়েছে Jio।” বলেন Facebook প্রধান মার্ক জাকারবার্গ।

স্বস্তির খবর, লকডাউনে বিনামূল্যে অতিরিক্ত বৈধতা দিচ্ছে Jio

গত বছর সেপ্টেম্বরে Jio-র মোট ঋণের পরিমাণ ছিল 40 বিলিয়ন মার্কিন ডলার (প্রায় 3 লক্ষ কোটি টাকা)। Facebook-এর সঙ্গে চুক্তির পরে ঋণ শোধ করতে সুবিধা হবে মুকেশ আম্বানির কোম্পানির।

Advertisement

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

লঞ্চের মাত্র তিন বছরের মধ্যে দেশের এক নম্বর টেলিকম কোম্পানির শিরোপা ছিনিয়ে নিয়েছিল Jio। পরে ধীরে ধীরে রিটেল ব্যবসা শুরু করেছিল কোম্পানিটি। ইতিমধ্যেই দেশে 10,000-এর বেশি রিটেল স্টোর থেকে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে মুম্বাইয়ের কোম্পানিটি।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Facebook, Reliance Jio, Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  2. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  3. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  4. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  5. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  6. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  7. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  8. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  9. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  10. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.