17 এপ্রিল পর্যন্ত Jio Phone গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 31 মার্চ 2020 17:49 IST
হাইলাইট
  • Jio Phone 100 মিনিট য়টকটাইম পাবেন
  • থাকছে 100 এসএমএস
  • 17 এপ্রিল পর্যন্ত পরিষেবা চালু থাকবে

লকডাউনের কারণে Jio Phone গ্রাহকরা বিশেষ সুবিধা পাবেন

Jio Phone গ্রাহকদের 100 মিনিট টকটাইম ও 100 এসএমএস বিনামূল্যে দিল Reliance Jio। মঙ্গলবার এই ঘোষণা করেছে মুকেশ আম্বানির কোম্পানি। এছাড়াও লকডাউনের মধ্যে কোন Jio Phone গ্রাহকের বৈধতা শেষ হয়ে গেলে 17 এপ্রিল পর্যন্ত ইনকামিং কল পরিষেবা চালু থাকবে। করোনাভাইরাস সংক্রমণ রুখতে গোটা দেশে লকডাউন চলছে। এই সময় গ্রাহকদের স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।

Jio Phone গ্রাহকরা বিনামূল্যে 100 মিনিট টকটাইম ও 100 এসএমএস পাবেন। 17 এপ্রিল পর্যন্ত এই টকটাইম ও এসএমএস বৈধ থাকবে। এই সময় পর্যন্ত সব Jio Phone নম্বরে ইনকামিং কল চালু থাকবে।

Advertisement

Jio Phone গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এলেও স্মার্টফোন গ্রাহকদের জন্য কোন সুবিধা ঘোষণা করেনি মুম্বাইয়ের কোম্পানিটি।

অন্যদিকে অনলাইনে রিচার্জ চালু থাকলেও সম্প্রতি এটিএম থেকে প্রিপেড রিচার্জের সুবিধা নিয়ে এল Jio। গোটা দেশের নির্বাচিত কিছু এটিএম থেকে Jio প্রিপেড কানেকশন রিচার্জ করা যাবে। কোন ওটিপি ছাড়াই এটিএম মেশিন থেকে যে কোন Jio প্রিপেড নম্বর রিচার্জ করা যাবে।

লকডাউনের কারণে অতিরিক্ত বৈধতা ও টকটাইম দেবে Vodafone Idea

সম্প্রতি টুইটারে Jio জানিয়েছে এইউএফ ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ডিসিবি ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, আইডিএফসি ব্যাঙ্ক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম মেশিন থেকে এই সুবিধা পাওয়া যাবে। গোটা দেশে এই ব্যাঙ্কগুলির প্রায় এক লক্ষ এটিএম রয়েছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Low upfront cost
  • 4G and VoLTE support
  • Jio Apps with free subscription
  • Excellent battery life
  • OTA update capability
  • Bad
  • Low quality screen
  • Plenty of fine print
 
KEY SPECS
Display 2.40-inch
Processor Spreadtrum SC9820A
Front Camera 0.3-megapixel
Rear Camera 2-megapixel
RAM 512MB
Storage 4GB
Battery Capacity 2000mAh
OS KAI OS
Resolution 240x320 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio Phone, Jio, Reliance Jio, coronavirus, COVID 19, lockdown
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  2. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  3. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  4. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  5. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  6. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  7. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  8. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  9. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  10. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.