458 টাকার প্ল্যানে প্রতিদিন 2.8 GB ডাটা দিচ্ছে Vodafone

আপাতত নির্বাচিত কিছু গ্রাহক এই 458 টাকার প্যানে বেশি ডাটার সুবিধা পাবেন। এর সাথেই কিছু গ্রাহক 398 প্যাকেও 84 দিন প্রতিদিন 2.8 GB ডাটা পাচ্ছেন। এর সাথেই কিছু গ্রাহক প্রতিদিন 100 SMS বিনামূল্যে পাচ্ছেন।

458 টাকার প্ল্যানে প্রতিদিন 2.8 GB ডাটা দিচ্ছে Vodafone
হাইলাইট
  • 458 টাকার প্ল্যানে বেশি সুবিধা দিচ্ছে Vodafone
  • এই প্ল্যানের নির্বাচিত এই গ্রাহকরা দিনে 2.8 GB করে ডাটা পাচ্ছেন
  • সম্প্রতি 199 টাকার প্রিপেড প্ল্যানেও বদল এনেছে Vodafone
বিজ্ঞাপন

 

নির্বাচিত কিছু গ্রাহককে 458 টাকার প্ল্যানে বেশি সুবিধা দিচ্ছে Vodafone। খবর পাওয়া গিয়েছে এই প্ল্যানের নির্বাচিত এই গ্রাহকরা দিনে 2.8 GB করে ডাটা পাচ্ছেন। প্রসঙ্গত Jio 448 টাকা প্রিপেড প্ল্যানে গ্রাহকরা 84 দিন প্রতিদিন 2 GB করে ডাটা পান। এছাড়াও Jio-র 449 টাকার প্ল্যানে 91 দিন প্রতিদিন 1.5 GB ডাটা পান। অন্যদিকে Vodafone এর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী 448 টাকার প্ল্যানে 82 দিনের জন্য প্রতিদিন 1.4GB করে ডাটা দেয়। সম্প্রতি 199 টাকার প্রিপেড প্ল্যানেও নির্বাচিত গ্রাহকদের প্রতিদিন 2.8 GB করে ডাটা দিতে শুরু করেছে Vodafone। তবে এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এর সাথেই এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন।

টেলিকম টক এ এক রিপোর্টে জানানো হয়েছে আপাতত নির্বাচিত কিছু গ্রাহক এই 458 টাকার প্যানে বেশি ডাটার সুবিধা পাবেন। এর সাথেই কিছু গ্রাহক 398 প্যাকেও 84 দিন প্রতিদিন 2.8 GB ডাটা পাচ্ছেন। এর সাথেই কিছু গ্রাহক প্রতিদিন 100 SMS বিনামূল্যে পাচ্ছেন। এই সব প্ল্যানেই ডাটার সাথে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পেয়ে থাকেন।

এই প্রতিবেদন লেখার সময় এমন কাউকে পাওয়া যায়নি যিনি এই প্ল্যানের সুবিধা পেয়েছেন। আমরা Vodafone এ 458 টাকার রিছার্জ করতে গেলে প্রতিদিন 1.4 GB ডাটা পাওয়া যাবে বলে জানিয়েছে Vodafone। এর সাথেই আনলিমিটেড কল, রোজ 100 SMS পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এই প্ল্যানে 84 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্যাকে কোম্পানির লাইভ টিভি সার্ভিস Vodafone Play সাবস্ক্রিপশান বিনামূল্যা পাওয়া যাবে।

আগেই জানানো হয়েছে সম্প্রতি 199 টাকার প্রিপেড প্ল্যানেও বদল এনেছে Vodafone। এই প্ল্যানে দিনে 2.8 GB ডাটার সাথেই গ্রাহকরা আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100 টি SMS এর সুবিধা পাবেন। রি প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। তবে কোম্পানির নির্বাচিত কিছু গ্রাহক এই প্ল্যানের সুবিধা পাবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »