ভ্যালিডিটি রিচার্জ সস্তা করল Vodafone Idea

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 জানুয়ারী 2019 17:19 IST
হাইলাইট
  • 24 টাকা রিচার্জে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে
  • পারবেন। এই প্ল্যানে কোন ডেটা পাওয়া যাবে না
  • রাত 11 টা থেকে সকাল 6 টা পর্যন্ত 100 মিনিট বিনামূল্যে কথা বলা যাবে

নতুন ভ্যালিডিটি রিচার্জ নিয়ে এল Vodafone Idea

সব গ্রাহকের জন্য নতুন ভ্যালিডিটি রিচার্জ নিয়ে এল Vodafone Idea। নতুন 24 টাকা রিচার্জে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। সারা ভারতের সব Vodafone ও Idea গ্রাহক এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে কোন ডেটা পাওয়া যাবে না। শুধুমাত্র 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। তবে নতুন প্ল্যানে রাত 11 টা থেকে সকাল 6 টা পর্যন্ত 100 মিনিট বিনামূল্যে কথা বলা যাবে।

 

আরও পড়ুন: গবেষণা বলছে শিঘ্রই বৃহত্তম নেটওয়ার্কের তকমা পাবে Jio, কিন্তু কবে?

Advertisement

 

24 টাকা রিচার্জের পরে ডেটা ব্যবহারের সময় প্রতি 10 KB ডেটা ব্যবহারে 4 পয়সা খরচ হবে। রোমিং এ 10 KB ডেটা ব্যবহারে খরচ হবে 10 পয়সা। লোকাল ও ন্যাশানাল কলে প্রতি সেকেন্ডে 2.5 পয়সা খরচ হবে। রাত 11 টা থেকে সকাল 6 টা পর্যন্ত 100 মিনিট বিনামূল্যে কথা বলা যাবে। Vodafone থেকে Vodafone অথবা Idea থেকে Idea নেটওয়ার্কে কল করলে এই ফ্রি টকটাইম ব্যবহার করা যাবে। প্রত্যেক SMS করতে 1 টাকা খরচ হবে।

 

আরও পড়ুন: Jio –র চাপে জর্জরিত Airtel নিয়ে এল লম্বা ভ্যালিডিটির নতুন দুটি প্রিপেড প্ল্যান

 

 

Advertisement

আরও পড়ুন: এবার আসছে Redmi Go, দেখে নিন স্পেসিফিকেশান

 

এই প্ল্যানের সাথে কোন টকটাইম অথবা ডেটা পাওয়া যাবে না। প্ল্যান শেষের সময় অ্যাকাউন্টে 24 টাকা ব্যালেন্স থাকলে নিজে থেকে আরও 28 দিন ভ্যালিডিটি শুরু করে দেবে কোম্পানি। MyVodafone অ্যাপ থেকে সব প্রিপেড গ্রাহকজ এই রিচার্জ করতে পারবেন।

Advertisement

 

আরও পড়ুন: কবে ভারতে আসছে Redmi Note 7?

Advertisement

 

23 টাকা রিচার্জে 28 দিন ভ্যালিডিটি দেয় Airtel। এই প্ল্যানে লোকাল ও ন্যাশানাল কলে প্রতি সেকেন্ডে 2.5 পয়সা খরচ হয়। লোকাল SMS 1 টাকা আর ন্যাশানাল SMS করতে 1.5 টাকা খরচ হয়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone, Vodafone Idea
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  2. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  3. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  4. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  5. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  6. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  7. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  8. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  10. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.