Jio ও Airtel এর সাথে তাল মিলিয়ে 365 দিন ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এল Vodafone

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 জানুয়ারী 2019 13:58 IST
হাইলাইট
  • সম্প্রতি 1,499 টাকায় 1 বছর ভ্যালিডিটি প্লান লঞ্চ করেছিল Vodafone
  • এই প্ল্যান বন্ধ করে দিয়ে 1,699 টাকায় 1 বছর ভ্যালিডিটি নিয়ে এল কোম্পানি
  • দুটি প্ল্যানেই হুবহু এক সুবিধা পাবেন গ্রাহক

1,699 টাকায় 365 দিন ভ্যালিডিটি দিচ্ছে Vodafone

সম্প্রতি 1,499 টাকায় 1 বছর ভ্যালিডিটি প্লান লঞ্চ করেছিল Vodafone। বৃহস্পতিবার এই প্ল্যান বন্ধ করে দিয়ে 1,699  টাকায় 1 বছর ভ্যালিডিটি দিতে শুরু করলো Vodafone। প্রসঙ্গত একই দামে 1 বছর ভ্যালিডিটি দিচ্ছে Jio ও Airtel। 1,499 টাকা  প্ল্যানের মতোই 1,699  টাকা প্ল্যানেও 1 বছর ভ্যালিডিটি এর সাথেই থাকছে দিনে 1GB ডেটা,  আনলিমিটেড কলিং আর দিনে 100 টি SMS।

 

আরও পড়ুন: এক নম্বরে Jio, চাপে Vodafone

Advertisement

 

কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে 1,699  টাকা রিচার্জে আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল করা যাবে।  এর সাথেই দিনে 1GB ডেটা  ব্যবহার করা যাবে।  আর থাকছে দিনে 100 টি SMS  এর সুবিধা।

 

আরও পড়ুন: ভ্যালিডিটি রিচার্জ সস্তা করল Vodafone Idea

 

 

Advertisement

আরও পড়ুন: মাত্র 154 টাকায় ছয় মাস ভ্যালিডিটি দিচ্ছে Vodafone

 

1,699  টাকা রিচার্জের  365 দিন।  সারা ভারতের সব ভোডাফোন প্রিপেড গ্রাহক এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। সম্প্রতি 1,699  টাকায় 1 বছর ভ্যালিডিটির  প্ল্যান লঞ্চ করেছিল Jio ও Airtel।  এর লম্বা ভ্যালিডিটি  প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল Vodafone।

Advertisement

 

আরও পড়ুন: Jio এফেক্ট! প্রিপেডে আরও বেশি ডেটা দিচ্ছে Vodafone

Advertisement

 

Vodafone এর মতোই Airtel এও 1,699 টাকায় দিনে 1GB ডেটা ব্যবহার করা যায়। সাথে রয়েছে আনলিমিটেড কলিং। তবে 1,699 টাকায় আনলিমিটেড কলের সাথে দিনে 1.5GB ডেটা দেয় মুকেশ আম্বানির Jio। দুটি কোম্পানির প্ল্যানের সাথেই রয়েছে দিনে 100 টি SMS। এক বছর ভ্যালিডিটি প্ল্যানের সাথে Jio গ্রাহকরা সব Jio অ্যাপ আর Airtel গ্রাহকরা Airtel TV অ্যাপ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.