একাধিক প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি বাড়াল Vodafone

129 টাকা ও 199 টাকা প্রিপেড প্ল্যানে ভ্যালিডিটি পরিবর্তন করল Vodafone। এতদিন 129 টাকা প্ল্যানে 14 দিন ও 199 টাকা প্ল্যানে 21 দিন ভ্যালিডিটি পাওয়া যেত।

একাধিক প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি বাড়াল  Vodafone

129 টাকা ও 199 টাকা প্রিপেড প্ল্যানে ভ্যালিডিটি পরিবর্তন করল Vodafone

হাইলাইট
  • 129 টাকা প্ল্যানে 14 দিন ভ্যালিডিটি পাওয়া যেত
  • 199 টাকা প্ল্যানে ছিল 21 দিন ভ্যালিডিটি
  • এই দুই প্ল্যানেই 24 দিন ভ্যালিডিটি মিলবে
বিজ্ঞাপন

129 টাকা ও 199 টাকা প্রিপেড প্ল্যানে ভ্যালিডিটি পরিবর্তন করল Vodafone। এতদিন 129 টাকা প্ল্যানে 14 দিন ও 199 টাকা প্ল্যানে 21 দিন ভ্যালিডিটি পাওয়া যেত। এবার থেকে এই দুই প্ল্যানেই 24 দন বৈধতা মিলবে। এছাড়াও চলতি সপ্তাহেই 555 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন থেকে বাড়িয়ে 77 দিন করেছিল Vodafone। এছাড়াও নতুন 499 টাকার নতুন প্ল্যান নিয়ে এসেছিল কোম্পানিটি।

129 টাকা প্রিপেড প্ল্যান

129 টাকা প্ল্যানে এবার 24 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। লঞ্চের সময় এই প্ল্যানে 28 ভ্যালিডিটি পাওয়া যেত। গত বছর ডিসেম্বরে এই প্ল্যানের ভ্যালিডিটি কমে 14 দিন হয়েছিল।

129 টাকা প্রিপেড প্ল্যানে আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল করা যাবে। সঙ্গে থাকছে মোট 2GB ডেটা ও 300 এসএমএস ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের সঙ্গে Vodafone Play ও Zee5 সাবস্ক্রিপশন বিনামূল্যে ব্যবহার করা যাবে।

199 টাকা প্রিপেড প্ল্যান

129 টাকার মতোই 199 টাকা প্রিপেড প্ল্যানেও 24 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। গত বছর ডিসেম্বরে লঞ্চের সময় এই প্ল্যানে 21 দিন ভ্যালিডিটি পাওয়া যেত। এই প্ল্যানের সঙ্গে আনলিমিটেড কল ছাড়াও প্রতিদিন 1GB ডেটা 100 এসএমএস ব্যবহার করা যাবে। এই প্ল্যানের সঙ্গেও Vodafone Play ও Zee5 সাবস্ক্রিপশন বিনামূল্যে ব্যবহার করা যাবে।

Vodafone -এর ডবল ধামাকা! প্রতিদিন মিলবে 3GB ডেটা

এছাড়াও চলতি সপ্তাহেই 499 টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে Vodafone। এই প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন। আগে 555 টাকা প্ল্যানে 70 দিন ভ্যালিডিটি পাওয়া যেত। এবার এবার 555 টাকা প্ল্যানের বৈধতা বেড়ে 77 দিন হয়েছে। আপাতত নির্বাচিত সার্কেলের Vodafone ও Idea প্রিপেড গ্রাহকরা এই প্ল্যানের সুবিধা পাবেন।

499 টাকা প্রিপেড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা থাকছে। সঙ্গে প্রতিদিন বিনামূল্যে 100 টা এসএমএস পাঠানো যাবে। এই প্ল্যানের সঙ্গে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »