16 টাকা প্রিপেড রিচার্জে 1GB 2G/3G/4G ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 24 ঘন্টা। তবে ডেটা ব্যবহার ছাড়া 16 টাকা প্রিপেড প্ল্যানে অন্য কোন সুবিধা পাওয়া যাবে না।
16 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone
মাত্র 16 টাকায় নতুন প্রিপেড রিচার্জ নিয়ে এল Vodafone। এই রিচার্জে 24 ঘন্টা ভ্যালিডিটি পাওয়া যাবে। সাথে থাকছে 1GB ডেটা। আপাতত শুধুমাত্র আসাম, গোয়া, গুজরাট ও মহারাষ্ট্র সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। Vodafone.in ওয়েবসাইট আর আর My Vodafone অ্যাপ থেকে 16 টাকা প্রিপেড রিচার্জ করা যাবে। 16 টাকা ছাড়াও শুধুমাত্র ডেটা ব্যবহারের জন্য প্রিপেডে 33 টাকা, 49 টাকা ও 98 টাকা প্ল্যান রয়েছে Vodafone এ।
কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে 16 টাকা প্রিপেড রিচার্জে 1GB 2G/3G/4G ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 24 ঘন্টা। তবে ডেটা ব্যবহার ছাড়া 16 টাকা প্রিপেড প্ল্যানে অন্য কোন সুবিধা পাওয়া যাবে না।
আসাম, গুজরাট, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, কেরালা, এবং মহারাষ্ট্র এবং গোয়া সহ একাধিক সার্কেলে নতুন 16 টাকা Vodafone প্রিপেড প্ল্যান দেখতে পেয়েছি আমরা। যদিও Telecom Talk ওয়েবসাইটে প্রথম নতুন Vodafone প্রিপেড খবর সামনে এসেছিল।
![]()
গত মাসে Amazon Prime সাবস্ক্রিপশানে বিশাল ছাড় দিয়েছে Vodafone। 18 থেকে 24 বছর বয়সের Vodafone গ্রাহকরা এই সুবিধা পাবেন। প্রিপেড ও পোস্টপেড কানেকশানের সাথে স্ট্রিমিং সার্ভিস দেওয়ার ব্যবসায় টিকে থাকতে এই প্ল্যান লঞ্চ করেছে Vodafone। শুধুমাত্র প্রিপেড গ্রাহকরা এই সুবিধা পাবেন। আগে পোস্টপেড প্ল্যানের সাথে Amazon Prime সাবস্ক্রিপশান বিনামূল্যে পাওয়া গেলেও এই প্রথম কোন প্রিপেড প্ল্যানের সাথে Amazon Prime সাবস্ক্রিপশানের অফার নিয়ে এল Vodafone।
‘Amazon Prime for Youth' নামে এই অফারের সুবিধা পেতে My Vodafone অ্যাপ এ যেতে হবে। 18 থেকে 24 বছর বয়সের Vodafone প্রিপেড গ্রাহকরা এই অফারে Amazon Prime বার্ষিক সাবস্ক্রিপশানে 50 শতাংশ ছাড় পাবেন। Amazon Prime সাবস্ক্রিপশানে যেমন Amazon থেকে কেনাকাটায় ডিসকাউন্ট পাওয়া যায় একই ভাবে Amazon Prime Music, Amazon Prime Video ব্যবহার করা যায়।
Amazon Prime বার্ষিক সাবস্ক্রিপশানে খরচ 999 টাকা। এই অফারে মাত্র 499 টাকায় এক বছর Amazon Prime সাবস্ক্রিপশান পাওয়া যাবে। My Vodafone অ্যাপ এর উপরে ব্যানারে ট্যাপ করে এই অফার অ্যাক্টিভ করা যাবে। ইতিমধ্যেই গ্রাহকের Amazon Prime সাবস্ক্রিপশান থাকলে এই অফার কোন কাজে লাগবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999