180 দিন ভ্যালিডিটির আনলিমিটেড প্ল্যান নিয়ে এল Vodafone

599 টাকা প্রিপেড রিচার্জে Vodafone গ্রাহকরা আনলিমিটেড, লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করতে পারবেন। এর সাথে থাকছে মোট 6GB ডেটা আর 1,800 SMS।

180 দিন ভ্যালিডিটির আনলিমিটেড প্ল্যান নিয়ে এল Vodafone

এই প্ল্যানে আনলিমিটেড কল করা যাবে

হাইলাইট
  • 599 টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone
  • থাকছে 6GB of 4G/ 3G ডেটা
  • Airtel 597 টাকা প্ল্যানের সাথে প্রতিযোগিতায় এইন প্ল্যান সামনে এসেছে
বিজ্ঞাপন

লম্বা ভ্যালিডিটিতে বাজিমাত করতে চাইছে Vodafone। সেই জন্যই 599 টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল কোম্পানিটি। এই প্ল্যানে Vodafone গ্রাহকরা আনলিমিটেড কল এর সাথেই পাবেন 1,800 SMS আর 6GB ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি 180 দিন। সম্প্রতি 299 টাকা প্ল্যানে 70 দিন ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এসেছিল Vodafone। সেই প্ল্যানের সাথেও ছিল আনলিমিটেড কল করার সুবিধা।

599 টাকা প্রিপেড রিচার্জে Vodafone গ্রাহকরা আনলিমিটেড, লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করতে পারবেন। এর সাথে থাকছে মোট 6GB ডেটা আর 1,800 SMS। 599 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 180 দিন। অসম, অন্ধ্রপ্রদেশ, চেন্নাই, দিল্লি ও মুম্বাই সহ একাধিক সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।

vodafone rs 599 prepaid recharge plan gadgets 360 Vodafone

ইতিমধ্যেই Vodafone ওয়েবসাইটে 599 টাকার প্রিপেড প্ল্যান দেখা গিয়েছে

Telecom Talk ওয়েবসাইটে প্রথম এই Vodafone প্রিপেড 599 টাকা প্ল্যানের খবর সামনে আসে। ইতিমধ্যেই Vodafone ওয়েবসাইটে এই প্ল্যান দেখা গিয়েছে।

সম্প্রতি প্রিপেডে 299 টাকার প্ল্যান নিয়ে এসেছে Vodafone। 299 টাকা প্ল্যানে 3GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল। নতুন এই প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন। এই প্ল্যানের সাথে থাকছে মোট 1000 টি SMS ব্যবহারের সুবিধা। 70 দিনে এই পরিমান SMS করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »