App

App - ख़बरें

  • Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
    অ্যাক্সিস ব্যাঙ্কের দেওয়া ভিসা ও মাস্টারকার্ডের ক্রেডিট কার্ড অ্যাপল পে-তে ব্যবহার করা যাবে। অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাপ অথবা অ্যাপল ওয়ালেটের মাধ্যমে কার্ড অ্যাপল পে-র সঙ্গে যুক্ত করতে পারবে গ্রাহকরা। দোকানে পেমেন্ট করার সময় আইফোন বা অ্যাপল ওয়াচ এনএফসি-সক্ষম পিওএস টার্মিনালে ধরলেই পেমেন্ট হয়ে যাবে। পিন বা ওটিপি লাগবে না। ফেস আইডি, টাচ আইডি, অথবা ডিভাইসের পাসকোড দিয়ে লেনদেন অথেন্টিকেশন করতে হবে। গ্রাহকের ডিভাইসে ইন্টারনেট না থাকলেও পেমেন্ট সম্পন্ন হবে। কোম্পানি প্রতিটি কার্ডের জন্য একটি আলাদা ডিভাইস অ্যাকাউন্ট নম্বর বা DAN তৈরি করবে। সেই তথ্য ডিভাইসের সিকিউর এলিমেন্টে এনক্রিপ্ট করে রাখা হবে। ফলে আসল কার্ডের তথ্য বিক্রেতা কোনওভাবে জানত পারবে না।
  • হ্যাক হয়ে যাওয়া Facebook অ্যাকাউন্ট কীভাবে ফেরত পাবেন? জেনে নিন পদ্ধতি
    প্রথমেই হ্যাক হওয়া ফেসবুক প্রোফাইল ফেরত পেতে অ্যাকাউন্ট রিকভারি পেজে যান। এমন কোনও ফোন, ল্যাপটপ বা ডিভাইস ব্যবহার করুন, যেটি দিয়ে আগে নিয়মিত লগ ইন করা থাকত। ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারলে প্রথমেই সেটিংস ও প্রাইভেসিতে গিয়ে অ্যাকাউন্ট সেন্টার খুলুন। পাসওয়ার্ড ও সিকিউরিটি সিলেক্ট করে পাসওয়ার্ড পাল্টে ফেলুন। তারপরেও যদি ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ না করতে পারেন, তাহলেও হ্যাক হওয়া অ্যাকাউন্ট খুঁজে বার করার পদ্ধতি আছে।
  • পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
    BGMI প্লেয়ারদের বিনামূল্যে বিভিন্ন রিওয়ার্ড ও গেমের মধ্যে বিনামূল্যে আইটেম জেতার সুযোগ দিচ্ছে ক্রাফটন ইন্ডিয়া। সেপ্টেম্বর 23 কোড ড্রপের সবচেয়ে বড় আকর্ষণ Golden Miramar Pan, যা হল এক ধরনের কসমেটিক স্কিন। এতে সোনালি রঙের ফিনিশ, সুক্ষ্ম নকশা, এবং চকচকে আবরণ রয়েছে। নয় রিডিম কোডগুলির মেয়াদ সেপ্টেম্বর 25 পর্যন্ত বৈধ থাকবে। তবে প্রতিটি কোড 10 জনের বেশি কেউ ব্যবহার করতে পারবে না৷ একজন প্লেয়ার দিনে সর্বোচ্চ একটি রিডিম কোড ব্যবহার করতে পারবে।
  • পাসওয়ার্ড ছাড়াই লগ ইন হবে Google অ্যাকাউন্টে, আজই চালু করুন পাসকি
    পাসকি পাসওয়ার্ড ম্যানেজারে স্টোর হয়ে থাকে। একই পাসকি ব্যবহার করে অন্য ডিভাইস থেকে অ্যাকাউন্টে সাইন ইন করা যায়। এটি পাসওয়ার্ডের মতো অনুমান চুরি করা যায় না ও ফাঁস হওয়ারও ভয় নেই৷ লম্বা পাসওয়ার্ড মনে রাখা বা টাইপ করার প্রয়োজন পড়ে না। এক টাচেই কাজ হয়ে যায়৷ এখানে জেনে নিন, Google অ্যাকাউন্টে সাইন ইনের জন্য পাসকি কীভাবে সেটআপ করবেন।
  • BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
    সেপ্টেম্বর 18 BGMI-এর জন্য আরও এক দফা রিডিম কোড প্রকাশ করেছে ক্রাফটন ইন্ডিয়া। শুক্রবার 50টি কোড ড্রপ হয়েছে। এই কোডগুলি ব্যবহার করে গেমের মধ্যে বিভিন্ন রিওয়ার্ড বিনামূল্যে পাবে প্লেয়াররা। নতুন প্রকাশিত কোডগুলির সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার হল রেড ফুটবল ইউনিফর্ম (উলভস), যার ডিজাইন ক্লাসিক ফুটবল জার্সি থেকে অনুপ্রাণিত। প্রতিটি কোড ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা রয়েছে। তাই পুরস্কার পেতে দ্রুত কোডগুলো রিডিম করতে হবে।
  • WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
    আইফোনে একসঙ্গে তিনটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা আসতে চলেছে। সংস্থা বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। কিন্তু রিপোর্টে বলছে, iPhone ব্যবহারকারীরা অ্যাপে তিনটি আলাদা নম্বরে অ্যাকাউন্ট চালাতে পারবে এবং তিনটি অ্যাকাউন্টের মধ্যে সহজেই সুইচ করার সুবিধা পাবে। প্রতিটি অ্যাকাউন্টের চ্যাট হিস্ট্রি, নোটিফিকেশন, প্রাইভেসি সেটিং, ব্যাকআপ, ও মিডিয়া আলাদাভাবে সংরক্ষিত থাকবে।
  • 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
    Krafton India বৃহস্পতিবার Battlegrounds Mobile India বা BGMI-এর জন্য আরও এক দফা রিডিম কোড রিলিজ করেছে। নতুন কোড ড্রপের সবচেয়ে বড় রিওয়ার্ড হল Frilly Ribbon ব্যাকপ্যাক। এবারেও প্লেয়ারদের জন্য মোট 50টি রিডিম কোড উপলব্ধ। প্রতিটি কোড ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা রয়েছে। তাই খেলোয়ারদের পুরস্কার পেতে দ্রুত কোড রিডিম করতে হবে। প্রতিটি কোড 10 জন খেলোয়ার ব্যবহার করতে পারবে। আগে রিডিম করার ভিত্তিতে রিওয়ার্ড পাবে। একটি অ্যাকাউন্ট থেকে একটাই কোড রিডিম করা যাবে।
  • 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
    Battlegrounds Mobile India আজকেও (সেপ্টেম্বর 15) পঞ্চাশটি নতুন কোড ড্রপ হয়েছে। BGMI-এর নয়া রিডিম কোডগুলোর টপ রিওয়ার্ড হল Dr. Quirk সেট। প্রতিটি কোড সর্বোচ্চ 10 জন খেলোয়ার ব্যবহার করতে পারবে। আগে BGMI-এর কোড রিডিম করার ভিত্তিতে সংশ্লিষ্ট খেলোয়ারকে আগে পুরস্কার দেওয়া হবে। নতুন প্রকাশিত কোড দেখে নিন।
  • 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
    বিজিএমআই সেপ্টেম্বর 14-এর কোড ড্রপের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার কোবাল্ট স্টর্ম ব্যাকপ্যাক। এছাড়াও, প্লেয়াররা নতুন রিডিম কোডগুলোর মাধ্যমে বিভিন্ন স্কিন, আউটফিট, ও ইউসি পাবে। 50টি নতুন কোড সেপ্টেম্বর 25 পর্যন্ত ভ্যালিড থাকবে। প্রতিটি কোড সর্বোচ্চ 10 জন প্লেয়ার ব্যবহার করতে পারবে।
  • অনলাইনে কেনাকাটা করেন? সরকারের নতুন নিয়মে এবার লাভবান হবেন আপনি
    সরকার কনজিউমার প্রোটেকশন (ই-কমার্স) নিয়ম 2020-এ বেশ কিছু সংশোধন করেছে। এতে মোট নয়টি পরিবর্তন এসেছে, যা 2027 সালের পয়লা জানুয়ারি কার্যকর হবে। নতুন নিয়মে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে সার্চ রেজাল্টে কারচুপি, ডিসকাউন্ট বেশি করে দেখানো, একে অপরের সঙ্গে সম্পর্কহীন পরিষেবার জন্য অতিরিক্ত চার্জ নেওয়া, ও ডার্ক প্যাটার্ন বন্ধ করতে হবে। এছাড়াও, কেন্দ্র ক্রেতাদের অভিযোগ জানানোর অধিকারেও আরও বেশি ক্ষমতা দিয়েছে। কোনও ক্রেতা অভিযোগ করেন, তাহলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের গ্রিভেন্স অফিসারের কাছে নথিভুক্ত করা সেই অভিযোগের একটি কপি পাওয়ার অধিকার থাকবে তাঁর। ওই কপিতে ক্রেতার অভিযোগের বিস্তারিত তথ্য লেখা থাকবে।
  • ChatGPT আপনার আশির দশকের রেট্রো ছবি বানাতে কত বিদ্যুৎ ও জল খরচ করছে জানেন?
    ChatGPT দিয়ে তৈরি 1980-এর আবহের ছবি ছড়িয়ে পড়ছে ইনস্টাগ্রাম এবং ফেসবুক-সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ধরনের ডিজিটাল ছবি বানাতে গিয়ে এআই ডেটা সেন্টার কী পরিমাণ বিদ্যুৎ ও জল খরচ করছে, সেই সম্পর্কে ধারণা নেই অনেকরই। চ্যাটজিপিতে একসঙ্গে লাখ লাখ মানুষ আশির দশক ছবি বানালে পরিবেশের উপর তার সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে। এআই দিয়ে ছবি বানাতে বিপুল কম্পিউটিং ক্ষমতার প্রয়োজন হয়। বিশেষ প্রসেসর ও জিপিইউ ব্যবহার করে এই ধরনের কাজ সম্পন্ন হয়। ডেটা সেন্টারের যন্ত্রপাতি ঠান্ডা রাখতে কুলিং সিস্টেম থাকে। সেখানে সাধারণত সরাসরি জল ব্যবহার করা হয়। 2030 সালের মধ্যে AI ডেটা সেন্টারগুলোর বার্ষিক বিদ্যুৎ চাহিদা 945 টেরাওয়াট আওয়ার হতে পারে। জলের চাহিদা 9.3 ট্রিলিয়ন লিটারে পৌঁছে যেতে পারে। এটি সামগ্রিক পরিকাঠামোর হিসাব।
  • স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
    ইউপিআই ট্যাপ ও পে নিয়ার ফিল্ড কম্পিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে। ব্যবহারকারীরা QR কোড স্ক্যান বা হাতে পেমেন্টের তথ্য টাইপ না করেই পয়েন্ট অফ সেল মেশিনে ইউপিআই পেমেন্ট করতে পারবে। ক্রেতার কাছে এনএফসি ফিচার থাকা স্মার্টফোন এবং দোকানে একই সুবিধাযুক্ত পয়েন্ট অফ সেল মেশিন থাকতে হবে। ফোন আনলক করে মেশিনের কাছে ধরতে হবে বা ট্যাপ করতে হবে। পেমেন্ট প্রক্রিয়া PoS-এর ইন্টারনেট ব্যবহার করে সম্পন্ন হবে। সাধারণ ইউপিআই লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও UPI-এর সঙ্গে যুক্ত Rupay ক্রেডিট কার্ডের মাধ্যমে নয়া পদ্ধতিতে পেমেন্ট করতে পারবেন। 5,000 টাকা পর্যন্ত লেনদেনে পিন লাগবে না।
  • Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
    Google এবার Windows অপারেটিং সিস্টেমের জন্য জন্য তৈরি আলাদা Gemini অ্যাপ লঞ্চ করেছে। নতুন অ্যাপের মাধ্যমে ব্রাউজারে আলাদা ট্যাব না খুলেই AI চ্যাটবট ব্যবহার করা যাবে। পিসি-তে কাজ করার সময় Alt + Space একসঙ্গে চাপলেই সক্রিয় কাজের উপর জেমিনাই খুলে যাবে। এতে আলাদা ওয়ার্কস্পেসও থাকছে। জিমেল বা গুগল ড্রাইভের সঙ্গে সংযোগ করে সেখান থাকা ফাইল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যাবে। উইন্ডোজের জন্য Gemini অ্যাপে AI ইমেজ ও ভিডিও তৈরির টুল সরাসরি ডেস্কটপে ব্যবহার করা যাবে। এটি Windows 10 ও Windows 11 চালিত কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করা যাচ্ছে।
  • BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
    ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (BGMI) তাদের নতুন 4.6 আপডেটে মিডনাইট হান্টার্স মোডের ঘোষণা করেছে। নয়া আপডেটে খেলোয়ারদের অতিপ্রাকৃত শক্তির সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা দিচ্ছে এই জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম। Crafton India নতুন আপডেটের পাশাপাশি 50টি ফ্রেশ রিডিম প্রকাশ করেছে। কোডগুলি ব্যবহার করে প্লেয়াররা গেমের মধ্যে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পাবে। প্লেয়াররা শুধুমাত্র BGMI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিডিম কোডগুলি ব্যবহার করতে পারবে। গেমটির ডেভেলপার সংস্থা জানিয়েছে, রিডিম কোডের ভ্যালিডিটি আগামী সেপ্টেম্বর 25 পর্যন্ত বৈধ থাকবে। তবে প্রতিটি কোড নির্দিষ্ট সংখ্যক খেলোয়ার রিডিম করতে পারবে।
  • ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
    ওপেনএআই দাবি করছে, চ্যাটজিপিটি ইমেজেস 2.5 আগের 2.0 মডেলের চেয়ে প্রায় 50 শতাংশ কম সময়ে ছবি বানাবে। রেফারেন্স ফটো ব্যবহার করে নতুন ছবি তৈরির ক্ষেত্রে চ্যাটজিপিটি এখন আরও বেশি তথ্য এবং বৈশিষ্ট্য ধরে রাখতে সক্ষম। ছবির পরিবেশ, ধরন বা বিন্যাস পাল্টে দিলেও মূল ছবির বিষয়বস্তু বজায় রাখতে চেষ্টা করবে। চ্যাটজিপিটি ব্যবহারকারীরা ছবির একটি অংশ বদলাতে চাইলে বাকি অংশগুলি আগের মতোই থাকবে। একই ছবিতে একাধিকবার এডিটের ক্ষেত্রেও উন্নতি এসেছে। আগে বারবার প্রম্পট দিয়ে এডিট করতে করতে ছবির মান ও মূল নির্দেশনাই হারিয়ে যেত। কিন্তু নতুন মডেলে একাধিকবার পরিবর্তনের নির্দেশ দিলেও এডিটগুলি ঠিকঠাকভাবে সম্পন্ন হবে।

App - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »