Apple Ai

Apple Ai - ख़बरें

  • iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
    সেপ্টেম্বর 9 স্মার্ট হোম ডিভাইসের নতুন সিরিজ লঞ্চ করতে পারে Apple। যার মধ্যে HomePod Touch, HomePad Mini 2, এবং নেক্সট-জেনারেশন Apple TV 4K থাকতে পারে। দাবি করা হয়েছে, নতুন HomePod Touch স্পিকারে 7 ইঞ্চি টাচস্ক্রিন থাকতে পারে। HomePod Mini 2 মডেলে নতুন চিপসেট, বিভিন্ন অডিও এনহ্যান্সমেন্ট, ও Siri AI যুক্ত হওয়ার সম্ভাবনা।
  • এক হাতে iPhone, অন্য হাতে AI, নতুন CEO জন টার্নাসের সামনে Apple-এর ভবিষ্যৎ তৈরির কঠিন চ্যালেঞ্জ
    জন টার্নাস 2021 সাল থেকে Apple-এর হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দয়িত্বে। আইফোন, আইপ্যাড, ও ম্যাকবুক-সহ বিভিন্ন পণ্যের যান্ত্রিক দিক দেখাশোনার গুরুদায়িত্ব ছিল তাঁর কাঁধে। সেপ্টেম্বর 9 আত্মপ্রকাশ করবে iPhone 18 Pro সিরিজ এবং ব্র্যান্ডের প্রথম ফোল্ডেবল ফোন। ফলে এখন টার্নাসের সামনে অগ্নিপরীক্ষা। টার্নাসের বড় চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, তিনি কীভাবে এআই ক্ষেত্রে অ্যাপলকে পথ দেখাবেন ও সিরি এবং অ্যাপল ইন্টেলিজেন্সকে ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুত করেন।
  • iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
    Mac Mini কম্পিউটার M6 ও M5 Pro চিপসেটের মধ্যে বেছে নিতে পারবে ক্রেতারা। দাম 99,900 টাকা থেকে শুরুা। নতুন প্রজন্মের Mac Studio-তে M5 Max এবং M5 Ultra প্রসেসর অপশন রয়েছে। M6 হল Apple-এর সর্বপ্রথম 2 ন্যানোমিটার চিপ। এটি সিপিইউ, জিপিইউ, ও নিউরাল ইঞ্জিনে বড় আপগ্রেড পেয়েছে। অন্য দিকে, M5 Ultra পেশাদার ইউজারদের জন্য তৈরি। এতে ভিডিও এডিটিং, 3D রেন্ডারিং, বৈজ্ঞানিক গবেষণা, এবং ডিভাইসে সরাসরি বড় AI মডেল চালানোর মতো ক্ষমতা যুক্ত করা হয়েছে।
  • Pixel 11 vs iPhone 17: গুগলের নতুন স্মার্টফোন কি আইফোনের থেকেও ভাল? সেরা কে জেনে নিন
    টেলিফটো ক্যামেরা দুই ফোনকে অনেকটা আলাদা করেছে। Pixel 17-এর ডেডিকেটেড টেলিফটো লেন্স iPhone 17-এর তুলনায় অনেক বেশি জুম করে দূরের কোনও বস্তুর ছবি স্পষ্টভাবে তুলতে সাহায্য করবে। তবে iPhone 17 দুটি উচ্চ রেজোলিউশনের 48MP ক্যামেরা দিয়ে সজ্জিত। এর ফলে সাধারণ ছবি তোলার ক্ষেত্রে খাতায়-কলমে iPhone 17 এগিয়ে। এছাড়াও, সেলফি ক্যামেরার দিক থেকেও আইফোনের অ্যাডভ্যান্টেজ। আবার এআই ফিচার্সের নিরিখে গুগল পিক্সেল 11-এর থেকে অনেকটা পিছিয়ে আইফোন 17। পিক্সেল 11 জেমিনাই ইন্টেলিজেন্সকে কেন্দ্র করে তৈরি। জেমিনাই ন্যানো ডিভাইসে রান করার ফলে প্রচুর এআই ফিচার্স ফোনেই ব্যবহার করা যায়। iPhone 17 মডেলে iOS 26 ও Apple Intelligence রয়েছে। তবে Apple-এর AI ফিচার ব্যবহারকারীদের প্রত্যাশা সম্পূর্ণরূপে পূরণ করতে পারেনি।
  • iOS 27 Beta 3: Apple-এর নতুন চমক, আপনার পছন্দ করা গলা ও ভঙ্গিতে কথা বলবে Siri
    iOS 27 Beta 3-এ Siri-এর জন্য নতুন কাস্টমাইজেশন যুক্ত হয়েছে। সিরির জন্য "পেস" এবং "এক্সপ্রেসিভিটি" নামে দুটি নতুন কাস্টমাইজেশন অপশন যোগ করেছে Apple। ফিচারটি মাধ্যমে সিরির উত্তর দেওয়ার গতি (পেস) ও কথা বলার ভঙ্গি বা অভিব্যক্তি (এক্সপ্রেসিভিটি) পছন্দ অনুসারে পরিবর্তন করা যাবে। নতুন ভয়েস অপশন Siri AI অ্যাপের মধ্যেই পাওয়া যাবে৷ সেখানে ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাকসেন্টের (উচ্চারণ) মধ্যে নিজের সুবিধামতো যে কোনও একটি বেছে নিতে পারবে। সিরি পুরুষ না নারী কন্ঠে জবাব দেবে, সেটিও নির্বাচন করা যাবে।
  • Apple-এর রহস্যময় AI ডিভাইস ফাঁস, চোখের সামনেই চিনে নেবে সবকিছু
    স্যাম হেনরি গোল্ড iOS 27 ডেভেলপার বেটা আপডেটে লুকিয়ে থাকা একটি সিস্টেম প্রম্পট প্রকাশ্যে এনেছেন। সেখানে Apple-এর নতুন স্মার্ট ওয়্যারেবল ডিভাইসের উল্লেখ করা আছে, যার কোডনাম "B790"। ফাঁস হওয়া কোড অনুসারে, এটি একজোড়া ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে। ক্যামেরাগুলি ব্যবহারকারীর মাথার বাম এবং ডান পাশে স্থাপন করা হবে। এতে স্পেশিয়াল ইমেজিং এবং ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স বৈশিষ্ট্য থাকবে। এটি ক্যামেরার মাধ্যমে সামনে থাকা বস্তুকে চিনে তার সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য সবরাহ করবে।
  • Apple-এর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এই বছর লঞ্চ হচ্ছে, কী কী চমক থাকছে জেনে নিন
    Apple চলতি বছর আরও শক্তিশালী M5 Ultra প্রসেসর দ্বারা চালিত নতুন Mac Studio আনার প্ল্যান করছে। 2028 সালে ম্যাক স্টুডিও M7 Ultra চিপসেট দিয়ে আপগ্রেড করতে পারে কোম্পানি। Apple তাদের Mac Studio মডেলে বেশ কিছু অভ্যন্তরীণ পরিবর্তন আনতে পারে, যার মধ্যে অন্যতম হল হিট সিঙ্ক। সংস্থা ভবিষ্যতের জন্য ম্যাক স্টুডিওকে বেশি অন-ডিভাইস AI ওয়ার্কলোড নেওয়ার জন্য প্রস্তুত করছে। কুলিং সিস্টেমে আপগ্রেড এলে সেই কাজ অনেকটাই সহজ হয়ে উঠবে।
  • Apple Maps: পথ দেখানোর পাশাপাশি এবার সেরা খাবার ও ঘোরার জায়গাও চিনিয়ে দেবে অ্যাপল ম্যাপস
    WWDC 2026-এ Apple Maps অ্যাপেও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটের ঘোষণা হয়েছে। অ্যাপল ম্যাপের নেভিগেশনকে তথ্যবহুল, ভিজ্যুয়ালি সমৃদ্ধ, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর করে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোম্পানি ম্যাপের নয়া ভার্সনে উন্নত ফ্লাইওভার এক্সপিরিয়েন্স ও লোকাল লিস্ট ফিচার যোগ করেছে। এতে বিভিন্ন স্থান জীবন্ত এবং বাস্তবসম্মত 3D ভিউতে দেখার সুবিধা মিলবে।
  • শুধু iPhone নয়, Mac ও iPad-ও পাচ্ছে AI-এর ছোঁয়া, কী কী বদল আনল Apple
    Apple দাবি করছে, macOS 27 Golden Gate ও iPadOS 27 আপডেট ইনডেস্কিং সিস্টেমকে নতুনভাবে তৈরি করেছে। ফলে সম্প্রতি ডাউনলোড করা ফাইল, ইমেইল অ্যাটাচমেন্ট বা ফটো লাইব্রেরির মধ্যে লুকিয়ে থাকা কোনও নির্দিষ্ট ছবি খুঁজতে সমস্যা হবে না। নতুন কনটেন্ট সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে ও সার্চ রেজাল্টে দ্রুত দেখা যাবে।
  • Siri AI: পনেরো বছর পর সিরির পুনর্জন্ম, কৃত্রিম মেধাকে সামনে রেখে পথচলা শুরু অ্যাপলের
    Apple দুই বছর আগে WWDC 2024-এ যে সব কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ফিচার্স আনার প্রতিশ্রুতি দিয়েছিল, তা অবশেষে Siri AI-তে যুক্ত হয়েছে। নতুন সিরি ডিভাইসের স্ক্রিন বুঝতে সক্ষম। ফলে ব্যবহারকারীরা আইফোন, আইপ্যাড বা ম্যাকবুকে যে ছবি, অ্যাপ, ও তথ্য দেখছেন, তার ভিত্তিতে সরাসরি প্রশ্ন করা যাবে। এটি চ্যাটজিপিটি এবং জেমিনাই-এর মতো মতো ইন্টারনেট থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে উত্তর দিতে সক্ষম। কোনও বস্তু, খাদ্য, নথি বা কোনও নির্দিষ্ট স্থানে ক্যামেরা তাক করে সিরিকে প্রশ্ন করা যাবে। ক্যামেরায় যা দেখা যাচ্ছে, তা বিশ্লেষণ করে সিরি উত্তর দেবে।
  • Apple-এর WWDC সম্মেলনের উদ্বোধন আজ, ChatGPT-এর মতো আসতে পারে Siri AI
    অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স 2026 ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে অ্যাপল পার্কে স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিত হবে। লাইভস্ট্রিমের মাধ্যমে সরাসরি অনুষ্ঠান দেখা যাবে। অ্যাপল টিভি অ্যাপ, অ্যাপল ডেভেলপার অ্যাপ, অ্যাপল ডেভেলপার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচার হবে। কোম্পানির নতুন অপারেটিং সিস্টেম iOS 27, iPadOS 27, watchOS 27, tvOS 27, ও visionOS 27 নামে আত্মপ্রকাশ করতে পারে। এছাড়াও, AI-চালিত নতুন Siri লঞ্চ হওয়ার সম্ভাবনা।
  • MacBook Neo: অ্যাপলের সবচেয়ে সস্তা ল্যাপটপ লঞ্চ হল, একচার্জে দেবে 16 ঘন্টা ব্যাকআপ, দাম শুনলে লাফাবেন
    MacBook Neo অসাধারণ পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, স্মুথ macOS, দারুণ ডিসপ্লে, দুর্ভেদ্য সিকিউরিটি, ও প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির সৌজন্যে অন্যান্য ব্র্যান্ডগুলির উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপকে টেক্কা দিতে চলেছে। সংস্থার দাবি, এটি Intel Core Ultra 5 ল্যাপটপের চেয়ে 50 শতাংশ দ্রুতগতিতে করতে সক্ষম। এমনকি অন-ডিভাইস AI ভিত্তিক কাজ তিনগুণ দ্রুত করবে।
  • AI দৌড়ে হেরে গিয়ে Google-এর হাত ধরল Apple, এবার সিরির মগজে বসছে Gemini
    নতুন চুক্তি অনুসারে, জেমিনাই এআই মডেল সিরির মস্তিষ্কের মতো কাজ করবে এবং অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বৈশিষ্ট্যগুলি পরিচালনা করতে সাহায্য করবে। Siri নবরূপে চলতি বছরেই আসছে। এতে নতুন AI যুক্ত হলে ChatGPT বা Google Assistant-এর মতোই আধুনিক ও শক্তিশালী হয়ে উঠতে পারে।
  • Apple অবিশ্বাস্য গতির M5 চিপ-সহ নতুন MacBook Pro আনল, দিনভর চার্জ ছাড়াই চলবে!
    MacBook Pro (2025)-এর M5 প্রসেসর 2024 সালের MacBook Pro M4-এর তুলনায় 3.5 গুণ দ্রুত AI প্রসেসিং ও 1.6 গুণ ফাস্ট গ্রাফিক্স পারফরম্যান্স প্রদান করবে বলে দাবি করা হয়েছে। এটি 10-কোর GPU, একটি 16-কোর নিউরাল ইঞ্জিন এবং একটি 10-কোর CPU নিয়ে গঠিত।।
  • iPad Pro M5: অতুলনীয় স্পিড ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে সর্বাধুনিক আইপ্যাড লঞ্চ করল Apple
    Apple iPad Pro M5 গ্রাফিক্স ডিজাইন, 3D রেন্ডারিং, ভিডিও এডিটিং, ও অন-ডিভাইস জেনারেটিভ AI বিষয়ক জটিল কাজ আরও দক্ষ এবং দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে সাহায্য করবে। ট্যাবে নতুন 10-কোর জিপিইউ এবং 16-কোর নিউরাল ইঞ্জিন রয়েছে, যা অন-ডিভাইস AI এফিশিয়েন্সি উন্নত করে।

Apple Ai - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »