Lava Shark Pro 5G এর উপর কাজ শুরু হয়েছে। এটি প্রিমিয়াম ফিচার্সের সঙ্গে আসবে বলে জানা গিয়েছে। দাম আয়ত্তের মধ্যেই থাকবে। সংস্থা এখনও লঞ্চ তারিখ ঘোষণা করেনি, তবে ফোনটি IMEI ডেটাবেসে লিস্টেড হয়েছে।
খুব শীঘ্রই ভারতে Lava লঞ্চ করতে চলেছে Lava Shark 5G। এর আগে কোম্পানি Lava Shark 4G হ্যান্ডসেটটি লঞ্চ করেছিলো। বর্তমানে তারা এটির 5G সংস্করণ আনতে চলেছে। হ্যান্ডসেটটি মে মাসের 3 তারিখ বাজারে আসবে। এটি 5000mAh ব্যাটারী এবং 50 মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা দ্বারা সজ্জিত হয়ে আসতে পারে