Meta Ai

Meta Ai - ख़बरें

  • Meta Glasses: সস্তায় স্মার্ট চশমা আনল মেটা, ছবি তুলবে, কথা বলবে, গান শোনাবে, আবার পথও চেনাবে
    Meta Glasses চশমায় স্টাইলের সঙ্গে অত্যাধুনিক ফিচার্সের সংমিশ্রণ ঘটেছে। দাম ভারতীয় মুদ্রায় প্রায় 28,000 টাকা। এটি 12MP ক্যামেরা এবং পার্সোনাল স্পিকারের সঙ্গে এসেছে। ভয়েস কমান্ডের মাধ্যমে ফোন না ধরেই সরাসরি কল করতে পারবেন। Meta AI-এর সঙ্গে চ্যাটিং, ভাষা অনুবাদ, ছবি বা ভিডিও রেকর্ডিং, ও সামনে থাকা বস্তু বা দৃশ্য সম্পর্কে জানতে পারবেন। 8 ঘন্টার বেশি ব্যবহার করা যাবে একবার চার্জ দিলে। সঙ্গে দেওয়া চার্জিং কেস অতিরিক্ত 40 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সরবরাহ করবে। চশমাটি AI প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অন্য ভাষার কথা ইউজারের কানে তাৎক্ষণিক অনুবাদ করে পৌঁছে দেবে।
  • Meta AI: ঘরের শত্রু বিভীষণ, মেটার AI চ্যাটবট দিয়ে হ্যাক করা যাচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আতঙ্ক বিশ্বজুড়ে
    মেটা এআই সাপোর্ট চ্যাটবটের দুর্বলতা কাজে লাগিয়ে একাধিক ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হয়েছে। কোনও জটিল হ্যাকিং বা কোডিং নয়, হ্যাকাররা সহজ পদ্ধতিতে সাইবার অপরাধীরা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের প্রক্রিয়াকে অপব্যবহার করে ইউজারদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। অভিযোগ, চ্যাটবটে প্রম্পট টাইপ করেই লক্ষ্যবস্তু ইনস্টাগ্রাম আইডিতে নতুন ইমেইলে যুক্ত করা সম্ভব হয়েছে। এরপর ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর পাসওয়ার্ড পরিবর্তন করে অ্যাকাউন্টের দখল নিয়েছে হ্যাকাররা।
  • AI-এর দাপটে চাকরি বাজারে ধস, 73 হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ে বাড়ছে আতঙ্ক, কাজ হারাবে আরও
    কৃত্রিম মেধা বা AI প্রযুক্তির বাড়বাড়ন্ত চাকরির বাজারে ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। চলতি বছর বিশ্বের 95টি বড় সংস্থার ফাইন্যান্স, হিউমান রিসোর্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ও অন্যান্য তথ্যপ্রযুক্তি খাতে 73,212 জন কর্মী ছাঁটাই হয়েছে। আশঙ্কা আরও বাড়িয়েছে মে মাসে মেটার প্রায় 8,000 কর্মী ছাঁটাইয়ের খবর। যে সমস্ত কাজ আগে মানুষের প্রয়োজন ছাড়া সম্পন্ন করা যেত না, সেগুলি এখন সহজেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অটোমেশন করা যাচ্ছে। ফলে কর্মীর দরকার কমে যাচ্ছে।
  • মার্ক জাকারবার্গের কৃত্রিম মেধাচালিত ক্লোন বানাচ্ছে Meta, আসছে মানুষের ডিজিটাল ভার্সন
    জাকারবার্গ এআই অবতারের প্রশিক্ষণ প্রক্রিয়ায় সরাসরি যুক্ত, যাতে এতে তাঁর স্টাইল ও চিন্তাভাবনার সঠিকভাবে প্রতিফলন ঘটে। এটি মেটার নতুন সুপারইন্টেলিজেন্স ল্যাবের অধীনে তৈরি করা হচ্ছে। মার্কের AI ক্লোন যেন তাঁর মতো হুবহু কথাবার্তা চালাতে পারে ও উত্তর দিতে দেরি (ল্যাগ) না হয়, তা নিশ্চিত করতে এই প্রক্রিয়াতে অত্যন্ত শক্তিশালী কম্পিউটিং রিসোর্সের ব্যবহার হচ্ছে। মার্কের ডিজিটাল প্রতিরূপ কর্মীদের সঙ্গে কথা বলতে, প্রশ্নের উত্তর দিতে, এবং ফিডব্যাক দিতে সক্ষম হবে। এমনকি এটি সংস্থার অভ্যন্তরীণ আলোচনায় তাঁর হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে।
  • Instagram: ইনস্টাগ্রামে এক ক্লিকে পাল্টে যাবে নিজের ভয়েস, চলে এল মজাদার AI Voice Effects ফিচার
    ইনস্টাগ্রাম জানিয়েছে, এআই ভয়েস ইফেক্টস ফিচারটি আসল কন্ঠস্বরের টোন, রিদম, ও আবেগ বজায় রেখে তার উপর নতুন ফিল্টার যোগ করবে। কন্ঠস্বরের স্টাইল বদলালেও স্পষ্টতা বজায় থাকবে৷ ফলে ভয়েস মেসেজ আরও মজাদার হয়ে উঠবে। প্রাপক চাইলে একই ইফেক্ট নির্বাচন করে রিপ্লাই দিতে পারবে। ভয়েস নোট পাঠানোর আগে সেগুলির প্রিভিউ শোনা যাবে। ফলে কোন ইফেক্ট ভয়েস মেসেজের জন্য উপযুক্ত, তা সহজে বোঝা যাবে।
  • এবার WhatsApp চ্যাটে চালানো যাবে নজরদারি, সন্তান কার সঙ্গে কথা বলছে, জানাবে নতুন ফিচার
    WhatsApp অভিভাবকদের হাতে শিশুদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ তুলে দিচ্ছে। সন্তান কার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবে, তা বাড়ির বড়রা ঠিক করবে। বাচ্চা কোনও নতুন কনট্যাক্ট যোগ করলে, ব্লক মারলে, কিংবা রিপোর্ট করলে, সরাসরি লিঙ্ক থাকা বাড়ির বড় সদস্যের ফোনে এলার্ট চলে যাবে। এমনকি কোনও চ্যাট বা নম্বর ডিলিট করলেও নোটিফিকেশন চলে আসবে। হোয়াটসঅ্যাপে নিজের নাম বা ডিপি পরিবর্তন করলেও এলার্ট চলে আসবে।
  • মিসড কল মেসেজ সহ একঝাঁক নতুন ফিচার আনল WhatsApp, স্ট্যাটাস ও চ্যাটেও বিরাট পরিবর্তন
    হোয়াটসঅ্যাপে পরিচিত কাউকে ভয়েস বা ভিডিও কল করেছেন, কিন্তু ব্যস্ত থাকার জন্য সে কল রিসিভ করতে পারেনি। তাহলে কলের ধরন অনুসারে আপনি এক ট্যাপেই ভয়েস বা ভিডিও রেকর্ড করে পাঠাতে পারবেন। এর জন্য চ্যাট টুলবারে গিয়ে আলাদা করে মাইক্রোফোন বা ক্যামেরা আইকন খুঁজতে হবে না।
  • Oakley Meta Glasses: মেটার AI চশমা স্মার্টফোনের যাবতীয় কাজ করবে, পয়লা ডিসেম্বর ভারতে আসছে
    Oakley Meta Glasses পরে থাকা অবস্থায় যে দিকে তাকাবেন, ছবি বা ভিডিও ক্যামেরাবন্দি হয়ে যাবে। 12 মেগাপিক্সেলের ক্যামেরায় 3K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। আবার অডিও রেকর্ডিং করার জন্য পাঁচটি মাইক্রোফোন আছে। চশমা পরিহিত অবস্থায় QR কোডের দিকে তাকিয়ে "Hey Meta Scan and Pay" বললেই পেমেন্ট সম্পন্ন হবে।
  • আচমকা বন্ধ হচ্ছে WhatsApp-এর জনপ্রিয় ফিচার, ব্যবহারকারীদের জন্য খুব দুঃসংবাদ
    মেটার নতুন নীতিতে বলা হয়েছে, 'হোয়াটসঅ্যাপে মেটা ছাড়া অন্য সমস্ত জেনারেল পারপাস AI চ্যাটবট থাকবে না।' যে সব জেনারেটিভ AI মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতে পারে, প্রশ্নের উত্তর খুঁজতে পারে, জটিল বিষয়ের পরামর্শ দেওয়া সহ বিভিন্ন কাজে লাগে, তাদের মেসেজিং প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হচ্ছে।
  • Meta Ray-Ban Display: চশমাতেই এখন স্মার্টফোনের স্ক্রিন, করা যাবে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ!
    স্মার্টফোন পকেট থেকে বের না করেই Meta Ray-Ban Display চশমার মাধ্যমে মেটার বিভিন্ন অ্যাপে মেসেজ পাঠানো যাবে। রিপ্লাই এলে টেক্সট চোখের সামনে ভেসে উঠবে। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ভিডিও কল করা যাবে। হেডস আপ ডিসপ্লে বাইরে থেকে দৃশ্যমান হবে না। এটি চোখের নিচে ভেসে থাকবে এবং লাইভ ক্যাপশন বা অনুবাদ, পথ নির্দেশনা, ছবি তোলার আগে ভিউফাইন্ডার, ভিডিও কল, ইত্যাদি দেখাবে।
  • আপনার হয়ে মেসেজ পড়বে AI, রিপ্লাই দেবে কি? নতুন ফিচার এনে চমকে দিল WhatsApp
    গ্রাহকের প্রাইভেসির কথা মাথায় রেখেই, মেসেজ সামারাইজ বৈশিষ্ট্যটি প্রাইভেট প্রসেসিং দ্বারা চালিত। মেটা জানিয়েছে, এই পদ্ধতিটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মেটা বা হোয়াটসঅ্যাপ কেউই মেসেজের আসল বিষয়বস্তু বা তৈরি হওয়া সারাংশ দেখতে না পারে।
  • Meta কোম্পানীর পক্ষ থেকে নতুন সংস্করণ, এবার ভিন্ন ভাষা যুক্ত হবে Meta AI এর মধ্যে
    আবারো Meta কোম্পানী হোয়াটস অ্যাপের জন্য আনতে চলেছে সর্ম্পূণ নতুন একটি ফিচার। রিপোর্ট অনুযায়ী খুব শীঘ্রই হোয়াটস অ্যাপের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চ্যাটবট,Meta AI-এর এর জন্য নতুন ভয়েস মোড ফিচার যুক্ত হতে চলেছে। এটির মাধ্যমে বিভিন্ন কন্ঠস্বর দ্বারা মেসেজ করা যাবে। শোনা যাচ্ছে যে এটিতে, বিভিন্ন সেলিব্রেটিদেরও কন্ঠস্বর যুক্ত করা হবে
  • ইনস্টাগ্রাম কেকেআর-এর আইপিএল বিজয়ী ছবি ভুলভাবে এআই লেবেল দিয়েছে
    মেটার এআই কনটেন্ট ডিটেকশন টুল ইনস্টাগ্রামে বাস্তব ছবিকে 'এআই দ্বারা তৈরি' হিসেবে ভুলভাবে লেবেল করছে। কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ২০২৪ বিজয়ী ছবি এর অন্যতম উদাহরণ।

Meta Ai - वीडियो

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »