Nano Banana 2 বিভিন্ন আসপেক্ট রেশিও এবং 512 পিক্সেল থেকে শুরু করে 4K পর্যন্ত রেজোলিউশনে ছবি বানিয়ে দেবে। সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রেজেন্টেশন স্লাইড, এবং বড় স্ক্রিনের জন্য আলাদা আলাদা ছবি সহজেই তৈরি হবে। ডায়াগ্রাম, ইনফোগ্রাফিক বা ভিজ্যুয়াল ডেটা তৈরির ক্ষেত্রে আরও নির্ভুল ও বাস্তবসম্মত রেন্ডারিং পাওয়া যাবে। গুগল বলছে, ওয়েব-ভিত্তিক নতুন তথ্য সংগ্রহ করার কারণে পরিসংখ্যান বা চার্টে ডেটা নির্ভুল ও আরও তথ্যসমৃদ্ধ হবে।
Google AI Plus প্ল্যানে মাল্টিমিডিয়া ক্রিয়েট করার সুবিধাও যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা প্রতি মাসে 200টি AI ক্রেডিট পাবে, যা ব্যবহার করে Flow ও Whisk-এর মতো টুলের মাধ্যমে ভিডিও বানানো যাবে। Flow হল গুগলের AI চালিত ফিল্মমেকিং টুল। অন্য দিকে, Whisk হল ফটো থেকে অ্যানিমেটেড ভিডিও তৈরির মডেল।
ন্যানো ব্যানানা প্রো শুধু নির্ভুল উত্তর দেওয়া নয়, ওই ব্যক্তির হাতের লেখা হুবহু নকল করে সাদা কাগজের মতো পৃষ্ঠায় অঙ্কের সমাধান করেছে। তিনি মূল প্রশ্ন এবং AI-এর উত্তরের ছবি পাশাপাশি রেখে পোস্ট করেছেন। দুই লেখার মধ্যে কোনও তফাৎ খুঁজে পাওয়া যায়নি৷ AI-এর লেখা উত্তর এতটাই আসল এবং বাস্তবিক মনে হচ্ছিল যে, অঙ্কের সমাধান মানুষের হাতে করা নয় বললে বিশ্বাস করা মুশকিল।
Nano Banana Pro যে কোনও ছবিতে থাকা টেক্সট সঠিকভাবে ডিকোড করতে পারবে এবং প্রয়োজনে নিখুঁতভাবে ব্যবহার করতে পারবে। বানান ভুল হওয়ার সম্ভাবনা জিরো। গুগল বলছে, এটি সরাসরি ছবির মধ্যেই সঠিক ও স্পষ্ট লিখতে পারে। ছোট ট্যাগলাইন বা বড় প্যারাগ্রাফ, সবকিছু নির্ভুলভাবে তৈরি করতে সক্ষম