এখন Samsung Vision AI টিভি কিনলে লাখ টাকার বেশি দামের সাউন্ডবার বা টেলিভিশন বাড়ি আনার সুযোগ মিলবে।
Photo Credit: Samsung
Buyers can receive a free Samsung Vision AI TV during the festive period
টেলিভিশন কিনলে সঙ্গে যদি বিনামূল্যে সাউন্ডবার পাওয়া যায় কিংবা একটি টিভি কিনলে আর একটি টিভি ফ্রি-তে বাড়ি নিয়ে আসা যায়, তাহলে কেমন অনুভূতি হবে? নিশ্চয় আনন্দ প্রকাশের কোনও ভাষা থাকবে না। Samsung এমনই অভিজ্ঞতার সাক্ষী থাকতে বিশেষ অফার নিয়ে এসেছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি ভারতে উৎসবের মরসুম উপলক্ষে "Big Bigger Biggest" নামে একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে। তারা Vision AI প্রযুক্তি চালিত স্মার্ট টিভিতে স্পেশাল অফার দিচ্ছে। গ্রাহকরা বিনামূল্যে একটি প্রিমিয়াম Samsung সাউন্ডবার বা Vision AI টিভি পেতে পারেন। এছাড়াও, ক্যাশব্যাক, জিরো ডাউন পেমেন্টে কেনাকাটা, ও একই দিনে টিভি ইন্সটলেশনের সুবিধা থাকছে।
স্যামসাং জানিয়েছে, পুজোর সময়ে বড় পর্দার টিভি গ্রাহকদের কাছে আরও সহজলভ্য করে তুলতে বিশেষ অফার আনা হয়েছে। সংস্থার নির্বাচিত টিভিতে অফার পাওয়া যাবে। তবে এই সুবিধার আওতায় কোন কোন মডেল আসবে, তা এখনও প্রকাশ হয়নি। উৎসবের মরসুমে টিভি কিনলে 1,10,990 টাকা মূল্যের একটি সাউন্ডবার জেতার সুযোগ মিলবে।
ক্রেতারা 1,59,990 টাকা দামের একটি Samsung Vision AI টিভিও বিনামূল্যে পেয়ে যেতে পারেন। ঠিক কোন উপহার দেওয়া হবে, তা কেনা টিভির মডেল ও প্রযোজ্য অফারের উপর নির্ভর করবে। অফারের মধ্যে আরও রয়েছে 20 শতাংশ ক্যাশব্যাক, জিরো ডাউন পেমেন্ট, ও তিন বছরের ওয়ারেন্টি। মিউনিসিপ্যাল এলাকায় মধ্যে বাড়ি থাকলে আবেদন জানানোর চার ঘন্টার মধ্যে কোম্পানির প্রতিনিধি এসে টিভি ইনস্টল করবে।
Samsung এর Vision TV সিরিজে 32 ইঞ্চি থেকে শুরু করে 115 ইঞ্চি পর্যন্ত মাপের মডেল আছে। এগুলিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ছবি এবং সাউন্ড এনহ্যান্সমেন্টের পাশাপাশি একঝাঁক স্মার্ট ফিচার পাওয়া যায়। বাড়ির অন্দরসজ্জার সঙ্গে মানানসই করে বেছে নেওয়ার জন্য ভিশন এআই টিভি বিভিন্ন ডিজাইনে উপলব্ধ।
প্রসঙ্গত, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে Samsung এর দুটি প্রিমিয়াম স্মার্টফোন ব্যাপক সস্তায় বিক্রি হচ্ছে। এখন Galaxy S25 লিস্টেড আছে 56,999 টাকায়। এটি 12 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজের মূল্য। ভারতে লঞ্চের সময় ফোনের স্টার্টিং প্রাইস ছিল 80,999 টাকা। ফলে সরাসরি 24,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছে ক্রেতারা।
অন্য দিকে, Samsung Galaxy S25 FE ফ্লিপকার্টে 46,999 টাকায় লিস্টেড আছে। এটি 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম। 2025 সালের সেপ্টেম্বরে লঞ্চের সময় মূল্য 59,999 টাকা রাখা হয়েছিল। অর্থাৎ, ফেস্টিভ সেলে ফ্ল্যাট 13,000 টাকার ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Rockstar Explains Why It Took Over 8 Years to Make GTA 6, Says It Will Make Its Next Game Faster
Facebook Introduces Your Algorithm Feature to Let Users Customise Feed and Reels