এবার Apple Watch এ পাওয়া যাবে Alexa সাপোর্ট

আপাতত শুধুমাত্র Siri ডিজিটাল অ্যাসিস্টেন্ট সাপোর্ট করে অ্যাপেল ওয়াচ। কিন্তু এবার আনঅফিশিয়ালি অ্যাপেল ওয়াচে অ্যামাজন অ্যালেক্সা সাপোর্ট পাওয়া যাবে।

এবার Apple Watch এ পাওয়া যাবে Alexa সাপোর্ট
হাইলাইট
  • আনঅফিশিয়ালি অ্যাপেল ওয়াচে অ্যামাজন অ্যালেক্সা সাপোর্ট পাওয়া যাবে
  • Voice in a Can নামে একটি থার্ড পার্টি অ্যাপ দিয়ে নতুন এই ফিচার পাওয়া যাবে
  • এই অ্যাপ এর দাম $1.99
বিজ্ঞাপন

আপাতত শুধুমাত্র Siri ডিজিটাল অ্যাসিস্টেন্ট সাপোর্ট করে অ্যাপেল ওয়াচ। কিন্তু এবার আনঅফিশিয়ালি অ্যাপেল ওয়াচে অ্যামাজন অ্যালেক্সা সাপোর্ট পাওয়া যাবে। ‘Voice in a Can’ নামে একটি থার্ড পার্টি অ্যাপ দিয়ে নতুন এই ফিচার পাওয়া যাবে। শুধুমাত্র অ্যাপেল ওয়াচেই এই অ্যাপ ডাউনলোড করা যাবে। App Store এ পাওয়া যাবে এই অ্যাপটি। এই অ্যাপ চলার জন্য সারাক্ষন ঘড়িকে iPhone এর সাথে কানেক্টেড থাকতে হবে না। এই অ্যাপ এর দাম $1.99।

যদিও এই অ্যাপ থেকে খুব বেশি প্রত্যাশা করার কোন কারন নেই। খুব সাধারন ফিচারও ব্যাবহার করা যাবে এই এই অ্যাপ দিয়ে। ভয়েস কল করা বা মিউজিক কন্ট্রোলের মতো সাধারন কাজ করতে পারেনি এই অ্যাপ। এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে। যদিও অ্যালেক্সার সাথে যুক্ত স্মার্ট হোম ডিভাইসগুলিকে এই অ্যাপ দিয়ে কন্ট্রোল করা গিয়েছে।

আপনার অ্যাপেল ওয়াচে অ্যালেক্সা ইনস্টল করার জন্য অ্যাপটি ইন্সটল করুন। এরপরে আপনার অ্যালেক্সা অ্যাকাউন্ট সিঙ্ক করতে হবে। যদিও রিপোর্টে জানানো হয়েছে খুবই স্লো এই অ্যাপ। একই সাথে অ্যাপেল ওয়াচের স্ক্রিন বন্ধ হলে প্রত্যেকবার অ্যালেক্সার সাথে সিঙ্ক নষ্ট হয়েছে অ্যাপেল ওয়াচের। যদিও এখন অ্যাপেল ওয়াচ থেকে অ্যালেক্সা ব্যাবহারের এই একটিই উপায় বাজারে রয়েছে।

এই সপ্তাহের শুরুতেই তাদের ডিভাইসে অ্যালেক্সা ও গুগল অ্যাসিস্টান্ট আসার কথা জানিয়েছিল Xbox One। ইতিমধ্যেই এই ডিভাইসে কোর্টানা ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট রয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »