তিন হাজার টাকায় হার্ট রেট সেন্সর সহ স্মার্ট ওয়াচ লঞ্চ করল Gionee

Gionee Smart 'Life' Watch থেকেও স্মার্টফোনের ইনকামিং কল ও মেসেজের তথ্য দেখা যাবে। এই স্মার্ট ওয়াচে রয়েছে একটি 210 mAh ব্যাটারি।

তিন হাজার টাকায় হার্ট রেট সেন্সর সহ স্মার্ট ওয়াচ লঞ্চ করল Gionee

Gionee Smart 'Life' Watch এ রয়েছে একটি 1.3 ইঞ্চি IPS ডিসপ্লে

হাইলাইট
  • Gionee Smart 'Life' Watch এর দাম 2,999 টাকা
  • স্টেনলেস স্টিল কেসিং ব্যবহার হয়েছে
  • Flipkart থেকে কেনা যাবে
বিজ্ঞাপন

ভারতে লঞ্চ হল Gionee Smart 'Life' Watch। ভারতে Gionee -র এই স্মার্টওয়াচের দাম 2,999 টাকা। তরুন প্রজন্মের কথা মাথায় রেখে বিশেষভাবে এই স্মার্ট ওয়াচ ডিজাইন করা হয়েছে। নতুন Gionee Smart 'Life' Watch এ থাকছে 24 ঘন্টা হার্ট রেট সেন্সর, ক্যালোরি মিটার, ফিটনেস, হেলথ বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি ট্র্যাকিং। স্মার্টফোনে ভয়েস কল ও মেসেজ এলে তা এই স্মার্টোয়াচে দেখা যাবে। Google Fit আর Strava এর মতো জনপ্রিয় ফিটনেস অ্যাপ এর সাথে সিঙ্ক করা যাবে এই স্মার্ট ওয়াচের তথ্য।

Gionee Smart 'Life' Watch এ রয়েছে একটি 1.3 ইঞ্চি IPS ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে 2.5D কার্ভড গ্লাস। স্টেনলেস স্টিলের কেসে তৈরী এই স্মার্টওয়াচ। থাকছে একটি হার্ট রেট সেন্সর। এছাড়াও হাঁটা, দৌড়ানো, সাইক্লিং, ট্রেকিং সহ বিভিন্ন আউটডোর অ্যাকটিভিটি ট্র্যাক করতে পারবে এই ডিভাইস।

G Buddy অ্যাপ থেকে রিয়েল টাইমে এই স্মার্ট ওয়াচের তথ্য স্মার্টফোনে দেখা যাবে। এর সাথেই Google Fit আর Strava অ্যাপ এর সাথে সেই তথ্য সিঙ্ক করা যাবে। Android 4.4 আর iOS 8.0 বা তার বেশি অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে নতুন Gionee স্মার্ট ওয়াচ।

অন্যান্য স্মার্ট ওয়াচের মতোই Gionee Smart 'Life' Watch থেকেও স্মার্টফোনের ইনকামিং কল ও মেসেজের তথ্য দেখা যাবে। এই স্মার্ট ওয়াচে রয়েছে একটি 210 mAh ব্যাটারি। কোম্পানির দাবি একবার চার্জ করে 15 দিন ব্যবহার করা যাবে এই ডিভাইস। সাথে থাকছে 30 দিন স্ট্যান্ড বাই ব্যাক আপ।

  • KEY SPECS
  • NEWS
Display Size 33mm
Compatible OS Android, iOS
Dial Shape Square
Ideal For Unisex
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  2. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  3. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  4. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  5. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  6. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  7. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  8. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  9. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  10. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »