ভারতে আসছে Honor Band 5, কোথায় পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড?

ভারতে Honor Band 5 এর দাম প্রকাশ করেনি চিনের কোম্পানিটি। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড। গত মাসে দুটি ভেরিয়েন্টে চিনে লঞ্চ হয়েছিল Honor Band 5।

ভারতে আসছে Honor Band 5, কোথায় পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড?

Flipkart থেকে পাওয়া যাবে Honor Band 5

হাইলাইট
  • Flipkart থেকে পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড
  • ভারতে Honor Band 5 এর দাম প্রকাশ করেনি Huawei
  • শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড
বিজ্ঞাপন

ভারতে আসছে Honor Band 5। নতুন এই ফিটনেস ব্যান্ডে থাকছে একটি কালার ডিসপ্লে। এর সাথেই থাকছে 5ATM ওয়াটার রেসিস্ট্যান্ট, দশটি স্পোর্টস মোড, সাঁতার কাটার সময় স্ট্রোক ডিটেকশান, একাধিক ওয়াচ ফেস আর হার্ট রেট মনিটর। তবে ভারতে Honor Band 5 এর দাম প্রকাশ করেনি চিনের কোম্পানিটি। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড। গত মাসে দুটি ভেরিয়েন্টে চিনে লঞ্চ হয়েছিল Honor Band 5।

Honor Band 5 এর দাম

ভারতে Honor Band 5 এর দাম প্রকাশ করেনি Huawei। চিনে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে Honor Band 5 এর দাম 189 ইউয়ান (প্রায় 1,800 টাকা)। NFC ভেরিয়েন্টে Honor Band 5 কিনতে 219 ইউয়ান (প্রায় 2,100 টাকা) খরচ হবে। একই দামে ভারতে লঞ্চ হতে পারে এই ফিটনেস ট্র্যাকার।

Honor Band 5 এর ফিচার

Flipkart পেজে জানানো হয়েছে Honor Band 5 এ রয়েছে সম্পূর্ণ কালার ডিসপ্লে। এর সাথেই থাকছে দশটি স্পোর্টস মোড, সাঁতার কাটার সময় স্ট্রোক ডিটেকশান, একাধিক ওয়াচ ফেস আর হার্ট রেট মনিটর। কালো, নীল ও গোলাপী রঙে পাওয়া যাবে এই ফিটনেস ট্র্যাকার।

Honor Band 5 এ থাকবে একটি 0.95 ইঞ্চি OLED কালার টাচস্ক্রিন ডিসপ্লে। এক চার্জে 14 দিন চলবে এই ফিটনেস ব্যান্ড। থাকছে হার্ট রেট মনিটর আর স্লিপ মনিটর। সাইক্লিং, সুইমিং এর মতো অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবে এই ফিটনেস ব্যান্ড। 50 মিটার পর্যন্ত ওয়াটার রেসিস্ট্যান্ট  Honor Band 5। চিনে Honor Band 5 রক্তে অক্সিজেনের পরিমাপ করতে পারলেও Flipkart টিজারে এই ফিচারের উল্লেখ করা হয়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »