দুই সপ্তাহ ব্যাকআপ এর স্মার্ট ওয়াচ লঞ্চ করল Huawei

Huawei Watch GT Active তে রয়েছে একটি 1.39 ইঞ্চি AMOLED ডিসপ্লে।

দুই সপ্তাহ ব্যাকআপ এর স্মার্ট ওয়াচ লঞ্চ করল Huawei

Photo Credit: Huawei

কমলা ও সবুজ রঙে পাওয়া যাবে Huawei Watch GT Active

হাইলাইট
  • ভারতে লঞ্চ হল Huawei Watch GT Active
  • রয়েছে একটি 1.39 ইঞ্চি AMOLED ডিসপ্লে
  • Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ
বিজ্ঞাপন

ভারতে লঞ্চ হল Huawei Watch GT Active। এই বছর মার্চ মাসে Huawei P30 Lite এর সাথে এই স্মার্টওয়াচ লঞ্চ করেছিল চিনের কোম্পানিটি। ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ। কোম্পানি জানিয়েছে ভারতে Huawei Watch GT Classic স্মার্টওয়াচ দুর্দান্ত সাড়া পেয়েছে। তাই ভারতে লঞ্চ হল Huawei Watch GT Active। নতুন Huawei Watch GT Active এর দাম 15,990 টাকা।

Huawei Watch GT Active তে রয়েছে একটি 1.39 ইঞ্চি AMOLED ডিসপ্লে। কোম্পানি জানিয়েছে হালকা ওজনের জন্য দীর্ঘক্ষণ এই ঘড়ি হাতে পরে থাকলেও কোন সমস্যা হবে না।

তবে Huawei Watch GT Active এর প্রধান আকর্ষণ দুই সপ্তাহ ব্যাটারি ব্যাক আপ। এই স্মার্টওয়াচে থাকছে হার্ট রেট সেন্সর আর স্লিপ মনিটারিং। এই স্মার্টওয়াচ নিজে থেকেই ঘরের মধ্যে ও বাইরের অ্যাকটিভিটি বুঝে নিতে পারবে।

ঘুমের খেয়াল রাখতে Huawei Watch GT Active তে থাকছে TruSleep 2.0। আর হার্ট রেটের খেয়াল রাখতে এই স্মার্টওয়াচে থাকছে TruSeen 3.0। এছাড়াও ভালো ঘুমের জন্য 200 টা পরামর্শ দেবে Huawei Watch GT Active।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »