20 দিন ব্যাক আপ সহ সস্তা দামে স্মার্ট ওয়াচ লঞ্চ করল Lenovo

Lenovo Ego তে রয়েছে একটি 1.6 ইঞ্চি অ্যান্টি গ্লেয়ার মোনোক্রোম ডিসপ্লে। অন্ধকারে এই ডিসপ্লে দেখার জন্য থাকটি লাইট বাটন থাকছে এই স্মার্ট ওয়াচে। অ্যালার্ম ও ইনলাকিং কল এর জন্য রয়েছে ভাইব্রেটিং অ্যালার্ট। এছাড়াও মোবাইল ফোনে ছবি তোলার সময় এই ডিভাইসকে রিমোট ক্যামেরা হিসাবে ব্যবহার করা যাবে।

20 দিন ব্যাক আপ সহ সস্তা দামে স্মার্ট ওয়াচ লঞ্চ করল Lenovo

Lenovo Ego –র দাম 1,999 টাকা

হাইলাইট
  • Lenovo Ego তে রয়েছে 1.6 ইঞ্চি অ্যান্টি গ্লেয়ার মোনোক্রোম ডিসপ্লে
  • 20 দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে
  • Lenovo Ego –র দাম 1,999 টাকা
বিজ্ঞাপন

ভারতে লঞ্চ হল Lenovo Ego। সস্তা দামের এই  Lenovo স্মার্ট ওয়াচে ফিটনেস ও হার্ট রেট ট্র্যাকিং এর মতো তথ্য জানা যাবে। এছাড়াও থাকছে স্টেপ ট্র্যাকিং ও স্লিপ মনিটারিং এর মতো ফিচার। কোম্পানি জানিয়েছে Ego তে 20 দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। এই স্মার্ট ওয়াচে কল, মেসেজ, ইমেল ও সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন পাওয়া যাবে। 50 মিটার পর্যন্ত ওয়াটার রেসিস্ট্যান্ট নতুন Lenovo Ego।

ভারতে Lenovo Ego –র দাম  1,999 টাকা। অনলাইনে Flipkart ও অফলাইনে Croma স্টোর থেকে পাওয়া যাবে এই ফিটনেস ডিভাইস। Flipkart থেকে এই স্মার্ট ওয়াচ কিনলে অ্যাক্সিস ব্যাঙ্ক বাজ ক্রেডিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 5 শতাংশ ছাড় পাবেন। Android ও iOS ডিভাইসের সাথে Bluetooth এর মাধ্যমে কাজ করবে Lenovo Ego।

Lenovo Ego তে রয়েছে একটি 1.6 ইঞ্চি অ্যান্টি গ্লেয়ার মোনোক্রোম ডিসপ্লে। অন্ধকারে এই ডিসপ্লে দেখার জন্য থাকটি লাইট বাটন থাকছে এই স্মার্ট ওয়াচে। অ্যালার্ম ও ইনলাকিং কল এর জন্য রয়েছে ভাইব্রেটিং অ্যালার্ট। এছাড়াও মোবাইল ফোনে ছবি তোলার সময় এই ডিভাইসকে রিমোট ক্যামেরা হিসাবে ব্যবহার করা যাবে। Lenovo Ego ডিসপ্লের উপরে ট্যাপ করলে স্মার্টফোন ক্যামেরা ছবি তোলা যাবে।

Lenovo Ego তে থাকছে 24/7 হার্ট রেট সেন্সার। বিভিন্ন সময়ে এই স্মার্টওয়াচ আপনার হার্টরেটের তথ্য দিতে পারবে। এছাড়াও আপনি কত সময় ঘুমাচ্ছেন তা জানা যাবে এই ফিটনেস ডিভাইস থেকে। Lenovo Ego –র ওজন 42 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  2. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  3. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  4. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  5. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  6. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  7. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  8. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  9. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  10. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »