চোখ ধাঁধানো ডিসপ্লে সহ দুটি নতুন স্মার্টটিভি লঞ্চ করল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 5 নভেম্বর 2019 15:53 IST
হাইলাইট
  • Mi TV 5 আর Mi TV 5 Pro তে Amlogic T972 চিপ থাকছে
  • দুটি টিভিতেই PatchWall ইউজার ইন্টারফেস চলবে
  • 55 ইঞ্চি, 65 ইঞ্চি আর 75 ইঞ্চি ডিসপ্লেতে পাওয়া যাবে

Mi TV 5 এর দাম শুরু হচ্ছে 2,999 ইউয়ান থেকে

লঞ্চ হল Mi TV 5 আর Mi TV 5 Pro। মঙ্গলবার চিনে এই দুই স্মার্টটিভি লঞ্চ করেছে Xiaomi। একই সাথে বাজারে এসেছে 108 মেগাপিক্সেল ক্যামেরার Mi CC9 Pro। 55 ইঞ্চি, 65 ইঞ্চি আর 75 ইঞ্চি ডিসপ্লেতে পাওয়া যাবে দুটি নতুন স্মার্টটিভি। Mi TV 5 Pro টিভিতে কোয়ান্টাম ডট স্ক্রিন, বিশেষ মোশন সেন্সিং প্রযুক্তি আর HDR 10+ সাপোর্ট থাকলেও Mi TV 5 তে এই ফিচারগুলি থাকছে না। যদিও এই দুই টিভির অন্য সব ফিচার একই।

Mi TV 5 আর Mi TV 5 Pro এর দাম

55 ইঞ্চি Mi TV 5 Pro এর দাম 3,699 ইউয়ান (প্রায় 37,200 টাকা)। 65 ইঞ্চি ও 75 ইঞ্চি ডিসপ্লের Mi TV 5 Pro এর দাম যথাক্রমে 4,999 ইউয়ান (প্রায় 50,300 টাকা) আর 9,999 ইউয়ান (প্রায় 100,500 টাকা)। অন্যদিকে 55 ইঞ্চি Mi TV 5 এর দাম 2,999 ইউয়ান (প্রায় 30,200 টাকা)। 65 ইঞ্চি ও 75 ইঞ্চি ডিসপ্লের Mi TV 5 এর দাম যথাক্রমে 3,999 ইউয়ান (প্রায় 40,200 টাকা) আর 7,999 ইউয়ান (প্রায় 80,500 টাকা)।

Advertisement

Mi TV 5 আর Mi TV 5 Pro স্পেসিফিকেশন

Mi TV 5 আর Mi TV 5 Pro তে থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম। এই দুই টিভি ডিজাইনে কোন স্ক্রু ব্যবহার করা হয়নি। কোম্পানি জানিয়েছে মাত্র 5.9 মিমি চওড়া Mi TV 5 আর Mi TV 5 Pro। Mi TV 4 সিরিজের থেকে এই দুই টিভিতে 47.1 শতাংশ পাতলা বেজেল থাকছে।

Mi TV 5 Pro তে থাকছে 4K OLED কোয়ান্টাম ডট স্ক্রিন। এছাড়াও থাকছে HDR 10+ আর MEMC। অন্যদিকে Mi TV 5 ডিসপ্লে থেকে কোয়ান্টাম ডট স্ক্রিন, বিশেষ মোশন সেন্সিং প্রযুক্তি আর HDR 10+ সাপোর্ট বাদ গিয়েছে।

Mi TV 5 আর Mi TV 5 Pro টিভিতে থাকছে Amlogic T972 চিপসেট। এই দুই টিভিতে কোম্পানির PatchWall স্কিন চলবে। থাকছে 8K ভিডিও প্লে-ব্যাক সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে WiFi, তিনটি HDMI পোর্ট, দুটি USB পোর্ট, এভি ইনপুট, আর Bluetooth।

Advertisement

Mi TV 5 আর Mi TV 5 Pro টিভিতে থাকছে দুটি 8W স্পিকার। 3GB RAM আর 32GB স্টোরেজে পাওয়া যাবে Mi TV 5। অন্যদিকে 4GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যাবে Mi TV 5 Pro।

আরও পড়ুন:

108MP ক্যামেরা সহ লঞ্চ হল Mi CC9 Pro, আর কী থাকছে?

Advertisement

স্মার্টফোন আসক্তি কমানোর উপায় নিয়ে এল Xiaomi

লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy A51 ফোনের স্পেসিফিকেশন

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.