আগামী সপ্তাহে 65 ইঞ্চি Mi TV নিয়ে আসছে Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 10 সেপ্টেম্বর 2019 16:44 IST
হাইলাইট
  • 65 ইঞ্চি স্মার্ট টিভি লঞ্চ করবে Xiaomi
  • থাকছে 4K প্যানেল
  • 17 সেপ্টেম্বর এই টিভি লঞ্চ হবে

Mi TV সিরিজে নতুন টিভি লঞ্চ হবে ভারতে

Photo Credit: Twitter/ Mi India

ভারতে 65 ইঞ্চি ডিসপ্লের Mi TV নিয়ে আসছে Xiaomi। এই টিভিতে একটি 4K প্যানেল থাকছে। 17 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে এই স্মার্ট টিভি। একই ইভেন্টে ভারতে লঞ্চ হবে Mi Band 4। মঙ্গলবার ট্যুইটারে এক টিজার ভিডিও পোস্ট করে নতুন  Mi TV লঞ্চের খবর দিয়েছে Xiaomi ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন।

মঙ্গলবার ট্যুইটারে মতুন Mi TV লঞ্চের খবর জানিয়েছে Xiaomi। এক ভিডিওতে ভারতে Xiaomi প্রধান জানিয়েছেন এটাই ভারতে Xiaomi -র সব থেকে বড় টিভি হতে চলেছে। এই টিভিতে থাকছে 4K LED ডিসপ্লে। কানেক্টিভিটির জন্য এই টিভিতে সব ব্যবস্থা থাকবে। তবে টিভিত উপর থেকে পর্দা সরাননি মনু। তিন জানিয়েছেন এই ট্যুইট 65,000 এর বেশি রি ট্যুইট হলে লঞ্চের আগেই এই টিভি সামনে নিয়ে আসবেন তিনি। 65,000 রি ট্যুইট থেকে মনে করা হচ্ছে 17 সেপ্টেম্বর ইভেন্টে 65 ইঞ্চি 4K টিভি লঞ্চ করবে Xiaomi।

Advertisement

সম্প্রতি চিনে 65 ইঞ্চি ফুল স্ক্রিন স্মার্ট টিভি লন্চ করেছে Xiaomi। ভারতে এই 65 ইঞ্চি Mi Tv মডেল নিয়ে আসতে চলেছে বেজিং এর কোম্পানিটি। এখন ভারতে Xiaomi -র সবথেকে বড় টিভিতে 55 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই মুহুর্তে ভারতে কোম্পানির দুটি 55 ইঞ্চি টিভি বিক্রি হয়। তাই মনু কুমার জৈন জানিয়েছেন নতুন টিভি ভারতে কোম্পানির সব থেকে বড় টিভির তকমা ছিনিয়ে নিতে চলেছে।

Advertisement

17 সেপ্টেম্বর ইভেন্টে 65 ইঞ্চি Mi TV -র সাথেই ভারতে Mi Band 4 লঞ্চ করবে Xiaomi। জুন মাসে চিনে এই ফিটনেস ব্যান্ড লঞ্চ হয়েছিল। Mi Band 4 এ রয়েছে একটি কালার ডিসপ্লে। এই প্রথম Mi Band সিরিজের ফিটনেস ব্যান্ডে কালার ডিসপ্লে দেখা গেল। ভারতে 2,000 টাকার আশেপাশে লঞ্চ হতে পারে নতুন জেনারেশনের Xiaomi ফিটনেস ডিভাইস।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Mi TV, 65 inch Mi TV
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  2. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  3. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  4. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  5. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  6. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  8. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  9. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  10. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.