নিখুঁত ফিটনেস ট্যাকিং এ অদ্বিতীয় নতুন স্মার্ট স্নিকার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 জানুয়ারী 2019 17:41 IST
হাইলাইট
  • নতুন স্মার্ট স্নিকার লঞ্চ করল Nike
  • পারফর্মেন্স ট্র্যাকিং এর জন্য জুতোর মধ্যে থাকছে একাধিক সেন্সার
  • Nike Adapt এর দাম 350 মার্কিন ডলার (প্রায় 25,000 টাকা)

Nike Adapt এর দাম 350 মার্কিন ডলার (প্রায় 25,000 টাকা)

নতুন স্মার্ট স্নিকার লঞ্চ করল Nike। এই স্নিকার ব্যবহার করে গ্রাহকের ফিটনেস সম্পর্কিত একাধিক তথ্য সংগ্রহ কররে কোম্পানি। মঙ্গলবার লঞ্চ হয়েছে নতুন Nike Adapt। রিয়েল টাইমে পারফর্মেন্স ট্র্যাক করতে পারবে এই জুতো। তবে চাইলে গ্রাহক নিজের ব্যাক্তিগত তথ্য কোম্পানির সাথে শেয়ার বন্ধ করতে পারবেন। সেই ক্ষেত্রে এই প্রোডাক্টের একাধিক আকর্ষনীয় ফিচার থেকে বঞ্চিত থাকতে হবে গ্রাহককে। Nike Adapt এর দাম 350 মার্কিন ডলার (প্রায় 25,000 টাকা)।

 

আরও পড়ুন: মধ্যবিত্তের নাগালে আনতে সস্তা হচ্ছে iPhone

 

এই জুতোয় কোন ফিতে নেই। প্রয়োজন মতো নিজে থেকেই টাইট হয়ে যায় Nike Adapt। পারফর্মেন্স ট্র্যাকিং এর জন্য জুতোর মধ্যে থাকছে অ্যাক্সেলেরোমিটার ও জাইরোস্কোপ। এই দুটি সেন্সার ব্যবহার করে প্রতি দুই সপ্তাহে গ্রাহককে পারফর্মেন্সের খতিয়ান পাঠাবে Nike।

 

আরও পড়ুন: কমেছে স্পিড, তাও এক নম্বরে Jio

 

খেলোয়াড়দের পারফর্মেন্সের উন্নতিতে এই জুতো কাজে লাগবে বলে জানিয়েছে Nike। কোম্পানির প্রধান জানিয়েছেন, “জিয়োয় স্মার্টফোন বেঁধে নেওয়ার মতোই কাজ করবে এই Nike Adapt।”

Advertisement

 

আরও পড়ুন: নতুন নিয়মে 153 টাকা বেস প্যাকে 100 টি চ্যানেল দেখা যাবে

 

2017 সালে প্রথম অটো লেসিং জুতো লঞ্চ করেছিল Nike। অল্প পরিমানে সেই জুতো বিক্রি করেছিল মার্কিন কোম্পানিটি। দাম ছিল 720 ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রে Nike স্টোর থেকে কেনা যাবে Nike Adapt। এই সপ্তাহের শেষে একটি বাস্কেটবল ম্যাচে বস্টন সেলটিকে তারকা খেলোয়াড় জেসন টাটুম Nike Adapt পায়ে গনিয়ে কোর্টে নামবেন।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nike, Nike Adapt
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.