কার্ভড ডিসপ্লে, ই-সিম সাপোর্ট সহ নতুন স্মার্টওয়াচ নিয়ে এল Oppo

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 6 মার্চ 2020 20:26 IST
হাইলাইট
  • Oppo Watch -এর দাম 1,499 ইউয়ান
  • ডিজাইন। 41 মিমি ও 46 মিমি মডেলে পাওয়া যাবে Oppo Watch
  • ওয়াটার রেসিস্ট্যান্ট এই স্মার্টওয়াচে ই-সিম সাপোর্ট থাকছে

Oppo Watch -এর দাম 1,499 ইউয়ান

অবশেষে বাজারে এল Oppo -র প্রথম স্মার্টওয়াচ। শুক্রবার লঞ্চ হয়েছে Oppo Watch। Apple Watch থেকে অনুপ্রাণিত নতুন স্মার্টওয়াচের ডিজাইন। 41 মিমি ও 46 মিমি সাইজে পাওয়া যাবে Oppo Watch। এই ফোনে ColorOS এর কাস্টম ভার্সন চলবে। এই ফোনে রয়েছে AMOLED ডিসপ্লে ও ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়াটার রেসিস্ট্যান্ট এই স্মার্টওয়াচে ই-সিম সাপোর্ট থাকছে।

Oppo Watch -এর দাম

Oppo Watch -এর দাম 1,499 ইউয়ান (প্রায় 15,000 টাকা)। কালো সোনালি ও রুপালি রঙে এই স্মার্টওয়াচ পাওয়া যাবে। 46 মিমি ভেরিয়েন্টে এই স্মার্টওয়াচের দাম 1,999 ইউয়ান (প্রায় 20,000 টাকা)।

Advertisement

41 মিমি ও 46 মিমি মডেলে পাওয়া যাবে Oppo Watch

Oppo Watch স্পেসিফিকেশন

এই স্মার্টওয়াচে একটি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গেই ঘড়ির পাশে দুটি বাটন থাকবে। 41 মিমি ভেরিয়েন্টে 1.6 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। অন্যদিকে 46 ইঞ্চি মডেলে রয়েছে 1.91 ইঞ্চি ডিসপ্লে। এই স্মার্টওয়াচে ColorOS স্কিন চলবে। Wear OS এর উপরে এই স্কিন ডিজাইন করেছে চিনের কোম্পানিটি। এই মুহূর্তে শুধুমাত্র Android ডিভাইসের সঙ্গে এই স্মার্টওয়াচ কানেক্ট করা যাবে।

Advertisement

Oppo Watch এর ভিতরে রয়েছে একটি Qualcomm Snapdragon Wear 2500 চিপসেট। সঙ্গে রয়েছে Apollo কো-প্রসেসর। নতুন স্মার্টওয়াচে 24 ঘণ্টা হার্ট রেট মনিটরিং করা যাবে।

Oppo Watch -এ ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে

Advertisement

Oppo Watch -এ থাকছে ই-সিম সাপোর্ট। 41 মিমি মডেলে রয়েছে 300 mAh ব্যাটারি। অন্যদিকে 46 মিমি মডেলে রয়েছে 430 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট।

 
REVIEW
  • Design and comfort
  • Tracking accuracy
  • Software and ecosystem
  • Battery life
  • Good
  • Crisp AMOLED display
  • In-built speaker
  • Good performance
  • Fast charging
  • Bad
  • Proprietary watch straps
  • Average battery life
 
KEY SPECS
Display Size 46mm
Compatible OS Android, iOS
Strap Material Rubber
Dial Shape Rectangle
Display Type AMOLED
Ideal For Unisex
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  2. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  3. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  4. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  5. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  6. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  7. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  8. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  9. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  10. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.