হাত থেকে ফোন পড়ে যাওয়ার ভয় পাচ্ছেন? সমাধান নিয়ে এল Xiaomi

149 টাকা দামে কেনা যাবে Mi Flex ফোন প্রিপ। কালো, লাল ও নীল রঙে এই গ্রিপ পাওয়া যাবে। ইতিমধ্যেই Mi.com থেকে বিক্রি শুরু হয়েছে এই প্রোডাক্ট। এ

হাত থেকে ফোন পড়ে যাওয়ার ভয় পাচ্ছেন? সমাধান নিয়ে এল Xiaomi

Mi Flex ফোন গ্রিপে থাকছে ম্যাট ফিনিশ

হাইলাইট
  • TPU + PC মেটিরিয়াল দিয়ে তৈরী এই গ্রিপ
  • কালো, লাল ও নীল রঙে পাওয়া যাবে
  • প্রিপের পিছনে থাকছে শক্ত আঁঠা
বিজ্ঞাপন

ভারতে Mi Flex ফোন গ্রিপ নিয়ে এল Xiaomi। সম্প্রতি ভারতে একের পর এক অ্যাকসেসারিজ লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। সেই তালিকায় নতুন সংযোজন এই ফোন গ্রিপ। বিগত কয়েক বছরে স্মার্টফোনের ডিসপ্লে সাইজ অনেকটাই বড় হয়েছে। এর ফলে এক হাতে স্মার্টফোন ব্যবহার হঠিন হয়ে যাচ্ছে। যে কোন সময় হাত থেকে পড়ে ফোনের ডিসপ্লে ভেঙে যাওয়ার আশঙ্কায় ভুগছেন অনেকেই। সেই সমস্যার সমাধানে নতুন এই প্রোডাক্ট ভারতে আনলো চিনের কোম্পানিটি।

149 টাকা দামে কেনা যাবে মি ফ্লেক্স ফোন গ্রিপ। কালো, লাল ও নীল রঙে এই গ্রিপ পাওয়া যাবে। ইতিমধ্যেই Mi.com থেকে বিক্রি শুরু হয়েছে এই প্রোডাক্ট। এক হাতে ফোন ব্যবহারের সময় এই গ্রিপের মধ্যে আঙুল ঢুকিয়ে নিলে হাত থেকে ফোন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে না। এছাড়াও ফোন স্ট্যান্ড হিসাবে কাজ করবে এই গ্রিপ।

স্টাইলিশ লুকের জন্য মি ফ্লেক্স ফোন গ্রিপে থাকছে ম্যাট ফিনিশ। স্লাইডিং মেকানিজিমে কাজ করবে এই ফোনের গ্রিপ। তিনটি ধাপে অ্যাডজাস্ট করা যাবে এই গ্রিপ। সোশ্যাল মিডিয়া ব্রাউজ, ভিডিও দেখার সময় দারুন কাজে লাগবে Xiaomi -র নতুন এই অ্যাকসেসারি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. সস্তায় কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও ভাল ক্যামেরার ফোন কিনতে চান? Poco দিচ্ছে দারুণ সুযোগ
  2. iQOO Z11 স্মার্টফোনের ছবি প্রকাশ হল, 165Hz ডিসপ্লে ও 9,020mAh ব্যাটারির সাথে শীঘ্রই লঞ্চ
  3. Nothing Phone 4a ও Phone 4a Pro-এর বিক্রি শুরু হল, অফারে মাত্র 24,999 টাকায় কেনার সুযোগ
  4. Lava Bold 2 5G সস্তায় 50MP ক্যামেরা, 120Hz অ্যামোলেড ডিসপ্লে সহ লঞ্চ হল, কম দামে সেরা প্রসেসর
  5. 10,000 টাকা ছাড়ের সাথে Xiaomi 17 সিরিজের সেল শুরু হল, ক্রেতাদের জন্য 19,999 টাকার উপহার ফ্রি
  6. Google Maps সম্পূর্ণ নতুন রূপে হাজির, AI চেনাবে পথ, রাস্তাঘাট দেখা যাবে 3D-তে
  7. Motorola আনল 50MP সেলফি ক্যামেরা ও 144Hz ডিসপ্লের দুর্দান্ত ফিউশন ফোন
  8. Poco X8 Pro Max: 9000mAh ব্যাটারির প্রথম পোকো ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  9. Motorola Edge 70 Fusion-এর ওপেন সেল শুরু হল, 25,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন
  10. এবার WhatsApp চ্যাটে নজর রাখা যাবে, কার সঙ্গে কথা বলছে বা কাকে ব্লক করছে, জানাবে নতুন ফিচার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »