এবার মাত্র 2 ঘন্টায় সুপারফাস্ট ডেলিভারি করবে Amazon

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 মে 2018 16:06 IST
হাইলাইট
  • প্রাইম ইউজারদের এবার থেকে আরওবেশি সুবিধা দেবে Amazon
  • প্রাইম ইউইজারদের মাত্র দুই ঘন্টায় ডেলিভারি দেবে Amazon
  • আপাতত ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই ও নতুন দিল্লিতে শুরু হবে এই সার্ভি

Amazon Prime Now

প্রাইম ইউজারদের এবার থেকে আরওবেশি সুবিধা দেবে Amazon। এবার থেকে সকাল 6টা থেকে রাত 12 টার মধ্যে অর্ডার করলে প্রাইম ইউইজারদের মাত্র দুই ঘন্টায় ডেলিভারি দেবে Amazon। এছাড়াও বাকি গ্রাহকদের জন্য একই দিনে ডেলিভারি ও পরের দিন ডেলিভারির অপশান থাকবে। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই ও নতুন দিল্লিতে Parime Now নামে একটি অ্যাপ বেসড সার্ভিস চালু করেছে Amazon। গত ফেব্রুয়ারি মাসে আমেরিকাতে এই একই সুবিধা শুরু করেছিল মার্কিন কোম্পানিটি।
 
আপাতত এই অ্যাপ এ 10,000 টি প্রোডাক্ট এর মধ্যে যে কোন প্রোডাক্ট কিনে নিতে পারবেন আপনি। এর মধ্যে অন্যতম, ফল, শাকশব্জি, মুদিখানা, মাছ, মাংস ও সংসারে প্রয়োজনীয় সব প্রোডাক্ট। এই জিনিসগুলি অর্ডার করলে প্রাইম ইউজারদের মাত্র ২ ঘন্টায় উপরের শহরগুলিতে অ্যামাজন ডেলিভারি করে দেবে। BigBazaar, Aditya Birla More এর মতো সেলাররা এই সার্ভিসে প্রোডাক্ট বিক্রি করবেন। এছাড়াও 150 টি মুদিখানার জিনিস পাওয়া যাবে এই Prime Now স্টোরে।
 
“হোম কিচেন” নামে নতুন ক্যাটাগরি চালু করেছে Amazon India। এছানেই গ্রাহকরা বেস্ট সেলিং প্রোডাক্টগুলি কিনতে পারবেন। এর মধ্যেই আছে ইলেক্ট্রনিক অ্যাকসেসারিজ ও বাড়ি ও রান্না ঘরের বিভিন্ন সরঞ্জাম। এছাড়াও মুদিখানা কেনাকাটায় 30% ছাড়া পাবেন গ্রাহকরা। এছাড়াও Amazon Pay তে অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন গ্রাহকরা।
 
সময়ে ডেলিভারি করার জন্য মোট 15 টি নতুন ফুলফিল্মেন্ট সেন্টার খুলবে Amazon। সেখানে থাকবে তাপমাত্রা নিয়ন্ত্রিত এলাকা। ফল ও শাকশব্জি টাটকা রাখার জন্যই এই ব্যাবস্থা। আর থাকবে হোম ও কিচেন অ্যাপলায়েন্স, বিউটি প্রোডাক্ট। প্রসঙ্গত উপরে জানানো শহরগুলির প্রাইম গ্রাহকদের এই পরিষেবা পেতে গেলে App Store বা Play Store থেকে কোম্পানির Paime Now অ্যাপ টি ডাউনলোড করে নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
 
Amazon India এর প্রতিনিধি বলেন, “নতুন Prime Now অ্যাপ এর মাধ্যমে এই গ্রোসারি ডেলিভারি সার্ভিস চালু করতে পেরে আমরা উত্তেজিত। এর ফলে  আমরা গ্রোসারি ডেলিভারি সার্ভিসকে আরও বড় করে তুলতে পারব।”
 
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Amazon
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.