ওয়াটারমার্ক ছাড়া TikTok ভিডিও ডাউনলোড করবেন কীভাবে?

অফিশিয়াল অ্যাপ থেকেই যে কোন ভিডিও ডাউনলোডের অপশন থাকলেও সেই ভিডিওতে TikTok লোগো ওয়াটারমার্ক থাকে। যদিও ওয়াটারমার্ক ছাড়া TikTok ভিডিও ডাউনলোড করার উপায় রয়েছে।

ওয়াটারমার্ক ছাড়া TikTok ভিডিও ডাউনলোড করবেন কীভাবে?

ওয়াটারমার্ক ছাড়াই TikTok ভিডিও ডাউনলোড করা যাবে

হাইলাইট
  • বিনামূল্যে TikTok ভিডিও ডাউনলোড করা যাবে
  • কোন ওয়াটারমার্ক থাকবে না
  • অফিশিয়াল অ্যাপ ডাউনলোড করা ভিডিওতে ওয়াটারমার্ক থাকে
বিজ্ঞাপন

ইন্টারনেট দুনিয়ার নতুন সেনসেশন TikTok। এখানে যে কেউ 60 সেকেন্ড ভিডিও আপলোড করে জনপ্রিয় হতে পারেন। এটাই এই মুহূর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ। সাম্প্রতিক ইতিহাসে বিশ্বব্যাপী ডাউনলোডের নতুন রেকর্ড গড়েছে এই ভিডিও শেয়ারিং অ্যাপ। যে কোন ডায়ালগ অথবা গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিও রেকর্ড করে TikTok-এ শেয়ার কয়ে জনপ্রিয় হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। TikTok অ্যাপ থেকেই যে কোন ভিডিও ডাউনলোডের অপশন থাকলেও সেই ভিডিওতে TikTok লোগো ওয়াটারমার্ক থাকে। যদিও ওয়াটারমার্ক ছাড়া TikTok ভিডিও ডাউনলোড করার উপায় রয়েছে।

ওয়াটারমার্ক ছাড়া TikTok ভিডিও ডাউনলোড করতে পাবলিক অ্যাকাউন্ট থাকতে হবে। যে ব্যক্তি ভিডিও পোস্ট করেছেন তিনি অন্যদের ভিডিও ডাউনলোডের অনুমতি দিলেই TikTok থেকে ভিডিও ডাউনলোড করা যাবে।

TikTok ভিডিও ডাউনলোডের উপায়

iPhone ও Android গ্রাহকরা TikTok অ্যাপ থেকে যে কোন ভিডিও ডাউনলোড করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন:

  1. TikTok ওপেন করে যে ভিডিও ডাউনলোড করবেন ওপেন করুন।
  2. এখানে Share আইকনে ট্যাপ করে Save Video সিলেক্ট করুন।
  3. এর পরে ফোন স্টোরেজে এই ভিডিও সেভ হয়ে যাবে।

এই উপায়ে TikTok ভিডিও ডাউনলোড করলে বিশাল ওয়াটারমার্ক থাকবে। 

ওয়াটারমার্ক ছাড়া TikTok ভিডিও ডাউনলোড করবেন কীভাবে?

অফিশিয়াল অ্যাপ থেকে ডাউনলোড করা TikTok ভিডিওতে একটি বিশাল ওয়াটারমার্ক থাকে। যা অনেক সময় বিরক্তির কারণ হয়। এক নজরে ওয়াটারমার্ক ছাড়া TikTok ভিডিও ডাউনলোডের উপায় দেখে নিন।

  1. যে ভিডিও ডাউনলোড করবেন কম্পিউটার অথবা মোবাইল থেকে যে TikTok-এ ওপেন করুন।
  2. ফোনে Share বাটন সিলেক্ট করে Copy Link সিলেক্ট করুন। কম্পিউটার থেকে ওপেন করলে ব্রাউজারের অ্যাড্রেস বার থেকে URL কপি করুন।
  3. www.musicallydown.com ওপেন করে TikTok ভিডিওর লিঙ্ক পেস্ট করুন। search box > keep থেকে Video with Watermark ডিসেবেল করে Download অপশন সিলেক্ট করুন।
  4. এবার Download mp4 সিলেক্ট করে Download Video Now সিলেক্ট করতে হবে।
  5. এছাড়াও  in.downloadtiktokvideos.com ওয়েবসাইট ওপেন করে TikTok ভিডিও লিঙ্ক পেস্ট করে সবুজ Download বাটন সিলেক্ট করুন।
  6. পরের স্ক্রিনে Download mp4 ট্যাপ করে 15 সেকেন্ড অপেক্ষা করুন। এর পরে Download File সিলেক্ট করুন।
  7. উপরের দুটি ওয়েবসাইট থেকে TikTok ভিডিও ডাউনলোড করতে না পারলে www.ttdownloader.com ওয়েবসাইটে ফিয়ে TikTok ভিডিও লিঙ্ক পেস্ট করুন। তার পরে ‘Get Video' বাটনে ট্যাপ করুন।
  8. এখানে No watermark অশন সিলেক্ট করুন। তারপরে Download video সিলেক্ট করে নিন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  2. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  3. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  4. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  5. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  6. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  7. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  8. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
  9. Vivo V70 FE সবচেয়ে কম দামে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, অন্ধকারে ফোন থেকে ছড়াবে আলো!
  10. Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »