অনলাইনে বন্ধুদের সঙ্গে লুডো খেলবেন কীভাবে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 2 এপ্রিল 2020 16:28 IST
হাইলাইট
  • অনলাইন ও অফলাইনে Ludo King খেলা যাবে
  • লকডাউনে ঘরে বসে সময় কাটবে অনায়াসে
  • Android ও Apple ডিভাইসে এই গেম খেলা যাবে

Android ও iOS ডিভাইসে Ludo King ইন্সটল করা যাবে

ভারতের অন্যতম জনপ্রিয় বোর্ড গেম লুডো। অনলাইনে আজকাল একাধিক লুডো গেম থাকলেও Ludo King -এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। লকডাউনের সময় এই গেমের জনপ্রিয়তা আরও বাড়ছে। ঘরে বসে সময় কাটানোর অন্যতম উপায় হয়ে উঠছে এই গেম।

Android ও Apple ডিভাইসে এই গেম খেলা যায়। ঘরের সদস্যদের সঙ্গে যেমন এই গেম খেলা যায় তেমনই অনলাইনে অন্যান্য বন্ধুদের সঙ্গেও এই গেম খেলতে পারবেন। দেখে নিন অনলাইনে Ludo King খেলবেন কীভাবে?

অনলাইনে বন্ধুদের সঙ্গে Ludo King খেলবেন কীভাবে?

প্রথমেই সব বন্ধুর Android অথবা Apple ডিভাইসে Ludo King ইন্সটল করতে হবে। বিনামূল্যে Google Play Store ও App Store থেকে এই গেম ডাউনলোড করা যাবে।

  1. Android ডিভাইসে Play Store ও iOS ডিভাইসে App Store থেকে Ludo King ইন্সটল করুন।
  2. ইন্সটল করার পরে এই গেম ওপেন করে ‘log in as a guest' সিলেক্ট করুন। চাইলে আপনি ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট করতে পারেন কিন্তু বন্ধুদের সঙ্গে এই গেম খেলা জন্য ফেসবুকের সঙ্গে অ্যাকাউন্ট কানেক্ট করা বাধ্যতামূলক নয়। এর পরে সেট আপ শেষ করুন।
  3. সেট আপ শেষ করার পরে গেমের মেইন মেনু দেখতে পাবেন। এখানে লুডো খেলা শুরু করতে পারেন। তবে চাইলে সেটিংস থেকে সাপ লুডো খেলার অপশন রয়েছে।
  4. দুরের বন্ধুদের সঙ্গে এই গেম খেলার জন্য ‘Play with Friends' সিলেক্ট করুন।
  5. পরের স্ক্রিনে নিজের রঙ পছন্দ করে ‘Create' ও ‘Join' অপশন দেখতে পাবেন। নতুন রুম তৈরি করতে ‘Create' সিলেক্ট করে একটি কোড জেনারেট করুন। এই কোড ব্যবহার করে বন্ধুরা আপনার সঙ্গে যোগ দিতে পারবেন। অন্য কোন বন্ধু ইতিমধ্যেই রুম ক্রিয়েট করে থাকলে কোড নিয়ে ‘Join' সিলেক্ট করে কড দিয়ে রুমে জয়েন করুন।
  6. বন্ধুদের সঙ্গে লুডো খেলবেন সেই বন্ধুদের যে কোন মেসেজিং অ্যাপ ব্যবহার করে এই কোড পাঠিয়ে দিন।
  7. সব বন্ধু যোগ দেওয়ার পরে খেলা শুরু করতে পারবেন।
  8. শুরু করার জন্য ডাইসে ট্যাপ করুন। গেমের মধ্যেই বন্ধুদের সঙ্গে চ্যাট করতে পারবেন। ‘chat bubble' সিলেক্ট করে মেসেজ টাইপ করে ‘Send' করে দিন।
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Ludo King, Android, iOS, Google Play, App Store
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  2. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  3. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  4. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  5. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  6. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  7. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  8. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  9. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  10. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.