WhatsApp -এ ডিলিট হওয়া মেসেজ দেখবেন কীভাবে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 মার্চ 2020 13:36 IST

থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে WhatsApp-এ ডিলিট হয়ে যাওয়া মেসেজ দেখে নেওয়া যাবে

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp। নিয়মিত কয়েকশো কোটি মানুষ এই মেসেজিং সার্ভিস ব্যবহার করেন। এখানে মেসেজ পাঠানোর পরেও সেই মেসেজ ডিলিট করা সম্ভব। 2017 সালে প্রথম এই ফিচার নিয়ে এসেছিল WhatsApp। একবার ডিলিট হলে সেই মেসেজ আর কেউ দেখতে পাবেন না। যদিও বিশেষ উপায়ে ডিলিট হওয়া মেসেজ দেখে নেওয়া সম্ভব।

যদিও এই কাজ করার জন্য আপনাকে কিছু আপোশ করতে হবে। যেহেতু ডিলিট হওয়া মেসেজ হোয়াটসঅ্যাপ অফিশিয়াল অ্যাপ থেকে দেখার সুযোগ নেই তাই থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করতে হবে। এই অ্যাপ আপনার ব্যাঙ্ক ব্যালেন্স, ওটিপি জেনে নিতে পারবে। নিজের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য থার্ড পার্টি অ্যাপকে দিতে রাজি থাকলে দেখে নিন ডিলিটেড মেসেজ দেখে নেওয়ার উপায়।

Advertisement

WhatsApp -এ ডিলিট হওয়া মেসেজ দেখবেন কীভাবে?

  1. Google Play থেকে WhatsRemoved+ ডাউনলোড করে ইনস্টল করুন।
  2. ডাউনলোডের পরে যা যা পার্মিশন চাইছে তা দিয়ে দিন।
  3. এর পরে আপনি যে যে অ্যাপের নোটিফিকেশন সেভ করতে চান সিলেক্ট করুন। এখানে WhatsApp সিলেক্ট করুন।
  4. পরের স্ক্রিনে ‘Yes, Save Files' সিলেক্ট করে ‘Allow' সিলেক্ট করে দিন।
  5. এর পর থেকে ডিলিট হওয়া মেসেজ সহ WhatsApp এর সব মেসেজ সেভ হয়ে থাকবে।

যদিও শুধুমাত্র Android গ্রাহকরাই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন iOS গ্রাহকদের জন্য এমন কোন অ্যাপ পাওয়া যাচ্ছে না।

WhatsApp-এ ডার্ক মোড চালু করবেন কীভাবে?

WhatsRemoved+ ব্যবহারের সময় আপনাকে একের পর এক বিজ্ঞাপন দেখতে হতে পারে। যদিও 100 টাকা পেমেন্ট করলে এই অ্যাপ থেকে বিজ্ঞাপন দেখা বন্ধ হতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  2. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  3. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  4. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  5. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  6. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  7. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  8. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  9. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  10. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.