সুরক্ষিত থাকতে এখনই WhatsApp আপডেট করবেন কীভাবে?

হ্যাকাররা খুব সহজেই WhatsApp ভয়েস কল এর মাধ্যমে গ্রাহকের ফোনে ম্যালওয়্যার ঢুকিয়ে দিচ্ছে। এই সমস্যা থেকে বাঁচতে ইতিমধ্যেই নতুন আপডেট পাঠিয়েছে WhatsApp। Android ও iOS সব গ্রাহককেই এই আপডেট ইনস্টল করার পরামর্শ দিয়েছে মার্কিন মেসেজিং কোম্পানিটি। কীভাবে এই আপডেট করবেন বুঝতে পারছেন না?

সুরক্ষিত থাকতে এখনই WhatsApp আপডেট করবেন কীভাবে?
বিজ্ঞাপন

বিশ্বব্যাপী 150 কোটির বেশি গ্রাহক WhatsApp ব্যবহার করেন। সম্প্রতি এই মেসেজিং অ্যাপ এর সুরক্ষায় গাফিলতি ধরা পরেছে। হ্যাকাররা খুব সহজেই WhatsApp  ভয়েস কল এর মাধ্যমে গ্রাহকের ফোনে ম্যালওয়্যার ঢুকিয়ে দিচ্ছে। গ্রাহক ফোন না ধরলেও সহজেই এই কাজ করে কল লগ থেকে সেই নম্বর ডিলিট করে দিচ্ছে হ্যাকাররা। ফলে কোন ভাবেই ম্যালওয়্যার ঢুকেছে কী না জানা যাচ্ছে না।

তবে চিন্তার কোন কারন নেই। এই সমস্যা থেকে বাঁচতে ইতিমধ্যেই নতুন আপডেট পাঠিয়েছে WhatsApp। Android ও iOS সব গ্রাহককেই এই আপডেট ইনস্টল করার পরামর্শ দিয়েছে মার্কিন মেসেজিং কোম্পানিটি। কীভাবে এই আপডেট করবেন বুঝতে পারছেন না? নিজের ফোনে WhatsApp আপডেট ইনস্টল করার উপায় জেনে নিন।

iPhone গ্রাহক

  • iPhone থেকে App Store ওপেন করুন।
  • ডান দিকে নীচে আপডেট ট্যাব সিলেক্ট করুন।
  • আপনার WhatsApp আপডেট না থাকলে WhatsApp এর পাশে একটি ‘আপডেট' বাটন দেখতে পাবেন। আপডেট ইনস্টল করতে এই বাটনে ক্লিক করুন।
  • WhatsApp আপডেট থাকলে এই বাটন দেখতে পাবেন না। তখন WhatsApp এর পাশে শুধুমাত্র  ‘ওপেন' বাটন থাকবে।
  • কোনভাবে WhatsApp খুঁজে পেতে অসুবিধা হলে নীচে সার্চ বাটনে ক্লিক করে সহজেই খুঁজে নিতে পারবেন।
  • এই সমস্যা থেকে বাঁচতে ফোনে WhatsApp  ভার্সান 2.19.51 ইনস্টল থাকতে হবে।

Android গ্রাহক

  • নিজের Android ফোনে Google Play Store  ওপেন করুন।
  • বেঁ দিকে উপরে তিনটি দাগে ট্যাপ করুন।
  • ‘'মাই অ্যাপস ও গেমস” সিলেক্ট করুন।
  • এখানে WhatsApp  আপডেট না থাকলে WhatsApp  এর পাশে ‘আপডেট' বাটন দেখতে পাবেন। এই বাটনে ক্লিক করে আপডেট ডাউনলড করে ইন্সটল করুন।
  • WhatsApp আপডেট থাকলে এই বাটন দেখতে পাবেন না। তখন WhatsApp এর পাশে শুধুমাত্র  ‘ওপেন' বাটন থাকবে।
  • কোন ভাবে এই তালিকায় WhatsApp খুঁযে না পেলে ডান দিকে উপরে সার্ভ থেকে WhatsApp খুঁজে আপডেট করে নিতে পারবেন।
  • এই সমস্যা থেকে বাঁচতে WhatsApp ভার্সান 2.19.134 ইনস্টল থাকতে হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  2. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  3. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  4. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  5. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  6. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  7. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  8. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  9. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  10. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »