WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান

কিছু সেটিংস পাল্টালেই WhatsApp-এর ছবি এবং ভিডিও অযথা ফোনের স্টোরেজ ভর্তি করে রাখবে না।

WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান

Photo Credit: Pexels/Anton

Stop WhatsApp from filling up your storage with a few simple settings

হাইলাইট
  • হোয়াটসঅ্যাপে পাওয়া ছবি ও ভিডিও দ্রুত ফোনের স্টোরেজ ভর্তি করে ফেলে
  • অ্যাপের ছবি এবং ভিডিও অনেক সময় দু'বার ব্যাকআপ হয়ে যায়
  • সেটিংস পাল্টে অপ্রয়োজনীয় ডুপ্লিকেট ব্যাকআপ এড়ানো সম্ভব
বিজ্ঞাপন

স্মার্টফোনে যতই স্টোরেজ থাকুক না কেন, তা ভরতে বেশি সময় লাগে না। অনেকেই হয়তো জানেন না যে, WhatsApp-এর কারণেই তাদের ফোনে জায়গা কমে যাচ্ছে। বর্তমানে এই মেসেজিং প্ল্যাটফর্ম ছাড়া আমাদের দৈনন্দিন জীবন অসম্পূর্ণ। কিন্তু অ্যাপে আসা ছবি এবং ভিডিও অনেক সময় দু'বার ব্যাকআপ হয়ে যায়। কারণ, একদিকে হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপ মিডিয়া ফাইলগুলি সংরক্ষণ করে রাখে। অন্য দিকে, Google Photos-ও একই ছবি এবং ভিডিও আলাদা ব্যাকআপ নিয়ে রাখে। ফলে একই ফাইলের ডুপ্লিকেট কপি থেকে গিয়ে ফোনে অপ্রয়োজনীয়ভাবে স্টোরেজ দখল করে রাখে।

এমনটা কেন হয় ও প্রতিকার কী?

WhatsApp Chat Backup আপনার চ্যাট, মিডিয়া ফাইল, ও অন্যান্য প্রয়োজনীয় ডেটা সরাসরি গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখে। আবার গুগল ফটোসও ডিভাইস ব্যাকআপ ফিচারের মাধ্যমে আপনার ফোনের হোয়াটসঅ্যাপ ইমেজ ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করে একই ফাইল আলাদাভাবে ক্লাউড গ্যালারিতে আপলোড করে।

উপরের কারণের জন্যই ব্যাকআপ সেটিংস পরিবর্তন করা জরুরি। এতে অপ্রয়োজনীয় ডুপ্লিকেট ব্যাকআপ এড়ানো সম্ভব হবে ও ফোনের স্টোরেজও খালি থাকবে। কীভাবে সেই সেটিংস পরিবর্তন করবেন, তার পদ্ধতি নিচে বিস্তারিত আকারে দেওয়া থাকল।

প্রথমেই আপনাকে গুগল ফটোসে হোয়াটসঅ্যাপ মিডিয়া ব্যাকআপ বন্ধ করতে হবে। এর জন্য প্রথমে Android ফোনে Google Photos অ্যাপ খুলতে হবে। উপরের ডানদিকে থাকা প্রোফাইল পিকচারে ট্যাপ করে ফটোস সেটিংস অপশনে যান। তারপর ব্যাকআপ > ডিভাইস ফোল্ডারে যান। সেখানে WhatsApp Images এবং WhatsApp Videos ফোল্ডার খুঁজে বার করুন।

এরপর ওই দুই ফোল্ডারের পাশের ব্যাকআপ টগল বন্ধ করে দিন। ফলে গুগল ফটোস আর আগের মতো হোয়াটসঅ্যাপের ছবি ও ভিডিও আলাদাভাবে ব্যাকআপ নেবে না। তবে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ আগের মতোই আপনার চ্যাট ও মিডিয়া ফাইলের ব্যাকআপ গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখবে। এতে ডুপ্লিকেট ক্লাউড ব্যাকআপ এড়ানো সম্ভব হবে।

এছাড়াও, আপনি হোয়াটসঅ্যাপের ছবি এবং ভিডিও স্মার্টফোনের গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে সেভ হওয়া বন্ধ করতে পারেন। প্রথমে WhatsApp খুলে ডান দিকের তিন ডট আইকনে ক্লিক করুন। তারপর সেটিংসে গিয়ে চ্যাট অপশনে যান। সেখানে "Media Visibility" অপশন খুঁজে বার করে টগল বন্ধ করে দিন।

এরপর থেকে নতুন পাওয়া ছবি ও ভিডিও ফোনের লোকাল গ্যালারিতে নিজে থেকে সেভ হবে না। তাই স্টোরেজ ভরে যাওয়ার সমস্যাও কমবে। কিন্তু মনে রাখবেন, এতে আগে থেকে গ্যালারিতে থাকা ছবি বা ভিডিও মুছে যাবে না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. ভারতীয় ব্র্যান্ড Lava ইংল্যান্ডে স্মার্টফোন লঞ্চ করছে, প্রথম মডেলের টিজার প্রকাশ হল
  2. প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন
  3. WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
  4. Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন
  5. Samsung Galaxy F70 Pro 5G সস্তায় সেরা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল ভারতে, 2032 সাল পর্যন্ত পাবে আপডেট
  6. 250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-এর মজা Jio-র সবচেয়ে সস্তা এই 5 রিচার্জ প্ল্যানে
  7. 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
  8. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  9. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  10. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »