ভারতের জন্য কম দামের প্ল্যান নিয়ে আসছে Netflix

এই মুহুর্তে 500 টাকা থেকে 800 টাকার মধ্যে ভারতে Netflix এর তিনটি প্ল্যান রয়েছে।

ভারতের জন্য কম দামের প্ল্যান নিয়ে আসছে Netflix
হাইলাইট
  • 250 টাকায় ভারতে আসতে চলেছে নতুন এই প্ল্যান
  • 500 টাকা থেকে 800 টাকার মধ্যে ভারতে Netflix এর তিনটি প্ল্যান রয়েছে
  • ভারতের জন্য একের পর এক টিভি সিরিজ তৈরী করছে Netflix
বিজ্ঞাপন

ভারতের মোবাইল গ্রাহকদের জন্য বিশেষ কম দামের প্ল্যান নিয়ে আসছে Netflix। বুধবার এই কথা জানিয়েছে মার্কিন স্ট্রিমিং কোম্পানিটি। মাসে মাত্র 250 টাকায় ভারতে আসতে চলেছে নতুন এই প্ল্যান। শুধুমাত্র মোবাইল থেকে এই প্ল্যান ব্যবহার করা যাবে। ভারতে মোবাইল ডেটার দাম গোটা বিশ্বে সবথেকে কম। তাই এই দেশে বেশিরভাগ মানুষ মোবাইল ডেটা ব্যবহার করেই ইন্টারনেট ব্যবহার করেন। সেই কথা মাথায় রেখেই নতুন এই প্ল্যান নিয়ে আসছে Netflix।

“কয়েক মাস ধরে পরীক্ষামুলকভাবে ব্যবহারের পরে ভারতে কম দামের নতুন প্ল্যান নিয়ে আসছি আমরা।” বুধবার লগ্নিকারীদের এই কথা জানিয়েছে Netflix। “কয়েক মাসের মধ্যেই ভারতে এই প্ল্যান লঞ্চ হবে। লঞ্চের পরে এই প্ল্যান সম্পর্কে বিস্তারে জানানো হবে।”

এই মুহুর্তে 500 টাকা থেকে 800  টাকার মধ্যে ভারতে Netflix এর তিনটি প্ল্যান রয়েছে।

2019 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে নতুন গ্রাহকসংখ্যার লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি Netflix। এর পরেই ভারতের জন্য নতুন এই প্ল্যান নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে মার্কিন কোম্পানিটি।

ইতিমধ্যেই ভারতের জন্য একের পর এক টিভি সিরিজ তৈরী করছে Netflix। বলিউডের তাবড় অভিনেতা অভিনেত্রীরা ইতিমধ্যেই Netflix এর সাথে চুক্তি স্বাক্ষর করেছেন।

15 অগাস্ট Netflix এ শুরু হচ্ছে স্যাক্রেড গেমস এর দ্বিতীয় সিজন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »