WhatsApp: গ্রুপে নতুন যুক্ত হয়েও দেখা যাবে পুরনো মেসেজ, বহু প্রত্যাশিত ফিচার আনল হোয়াটসঅ্যাপ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 20 ফেব্রুয়ারি 2026 16:40 IST
হাইলাইট
  • গ্রুপে যুক্ত হওয়ার পর নতুন সদস্যরা আগের সর্বোচ্চ 100 মেসেজ দেখতে পাবে
  • মেসেজ হিস্ট্রি পাঠানোর পর স্বচ্ছতার জন্য সকল সদস্যরা জানতে পারবে
  • গ্রুপ অ্যাডমিন চ্যাট শেয়ার করার অপশন বন্ধ রাখতে পারবে

WhatsApp's Group Message History allows existing members to share recent chats with new ones

Photo Credit: Unsplash/Dima Solomin

WhatsApp Group Massage History: হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন যোগ দেওয়ার পর সেখানে সদস্যদের আগের চ্যাট দেখার কোনও সুযোগ থাকে না। ফলে গ্রুপে কোনও বিষয় নিয়ে আলোচনা চললে, তার শুরুটা কোথায় বা প্রেক্ষাপট বুঝতে অসুবিধা হয়। এই সমস্যার সমাধানে অবশেষে একটি বহু প্রতীক্ষিত ফিচার চালু করার কথা ঘোষণা করেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেজ হিস্ট্রি নামে একটি বৈশিষ্ট্য নিয়ে এসেছে। এটি সদস্যদের গ্রুপে নতুন যুক্ত হয়েও পুরনো চ্যাট পড়ার সুবিধা দেবে। ব্যবস্থাটি এন্ড-টু-এন্ড এনক্রিপশন সমর্থিত এবং ব্যক্তিগত মেসেজের মতো নিরাপদ থাকবে।

WhatsApp গ্রুপে পুরনো চ্যাট দেখার সুবিধা যুক্ত হল

হোয়াটসঅ্যাপ তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, এই নয়া ফিচারের মাধ্যমে নতুন সদস্যরা গ্রুপে যুক্ত হওয়ার পর আগে মেম্বারদের পাঠানো 25. 50, 75 থেকে সর্বোচ্চ 100 মেসেজ দেখতে পারবে। এতে গ্রুপে আড্ডা-আলোচনার প্রসঙ্গ বুঝতে সুবিধা হবে। নতুন সদস্যদের আলাদা করে চ্যাটের স্ক্রিনশট পাঠানো ও এবং মেসেজ ফরোয়ার্ড করার দরকার কমে যাবে।

তবে গ্রুপে নতুন যোগ দেওয়া মাত্রই যে পুরনো চ্যাট দৃশ্যমান হবে, তেমনটা নয়। মেসেজ হিস্ট্রি শেয়ার করা সম্পূর্ণ ম্যানুয়াল। সহজ করে বললে, গ্রুপে নতুন মেম্বার যুক্ত হলে একটি অপশন দেখা যাবে। তারপর অ্যাডমিন এবং সদস্যরা সিদ্ধান্ত নিতে পারবে, আগের চ্যাট শেয়ার করা হবে কিনা। গ্রুপ অ্যাডমিন চাইলে সেটিং বন্ধ করে রাখতে পারবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, যখন মেসেজ হিস্ট্রি পাঠানো হবে, তখন স্বচ্ছতার জন্য সকল সদস্যরা জানতে পারবে। হিস্ট্রি মেসেজে স্পষ্ট টাইমস্ট্যাম্প ও প্রেরকের তথ্য দেখা যাবে। এগুলো সাধারণ মেসেজের তুলনায় ভিজ্যুয়ালি আলাদা হবে। ফিচারটি ধাপে ধাপে রোলআউট হচ্ছে। অর্থাৎ সমস্ত ব্যবহারকারীর কাছে শীঘ্রই পৌঁছে যাবে।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের ব্রাউজার বা ওয়েব ভার্সনে ভয়েস ও ভিডিও কলিং ফিচার রোলআউট হতে শুরু করেছে। হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সন এতদিন মূলত মেসেজিংয়ের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল মেটা। অডিও, ভিডিও কল করার জন্য ফোন হাতে নিতে হতো কিংবা আলাদা করে ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হতো। কিন্তু ওয়েব ইউজারদের একাংশ এখন চ্যাট উইন্ডোর মধ্যেই ভয়েস এবং ভিডিও কল বাটন দেখতে পাচ্ছে। 

প্রাথমিকভাবে শুধুমাত্র ব্যক্তিগত চ্যাট থেকে অপরকে অডিও ও ভিডিও কল করা যাবে। অনেকজনকে নিয়ে গ্রুপ কলের সাপোর্ট এখনই উপলব্ধ হবে না। রিপোর্ট বলছে, হোয়াটসঅ্যাপ ওয়েবের কলিং ফিচারে স্ক্রিন শেয়ার করার সুবিধা আসতে চলেছে। এছাড়াও, নতুন ওয়েব কলিং ফিচার লিনাক্স অপারেটিং সিস্টেমে কাজ করবে। এতদিন লিনাক্স প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপের কোনও অফিসিয়াল অ্যাপ ছিল না৷

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  2. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  3. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
  4. Redmi A7 সিরিজের দুই বাজেট ফোন লঞ্চ হল, দাম মাত্র 10,499 থেকে শুরু, ফিচার্স দেখে নিন
  5. Poco M8s 5G বিশাল ব্যাটারির সাথে লঞ্চ হল, 1 পার্সেন্ট চার্জে প্রায় এক ঘন্টা ফোনে কথা বলা যাবে
  6. Apple-এর স্বর্ণযুগের নায়ক টিম কুক CEO পদ থেকে অবসর নিলেন, 4 ট্রিলিয়ন ডলার সাম্রাজ্যের নতুন বস কে?
  7. 6,000 টাকা ছাড়ে মিলছে দুর্দান্ত ক্যামেরার Motorola ফোন, দাম বাড়ার আগে অফার লুফে নিন
  8. Huawei Pura 90 Pro Max অসাধারণ ডিজাইন, 200MP ক্যামেরা, ও 100W ফাস্ট চার্জিংয়ের সাথে লঞ্চ হল
  9. Poco C81 সিরিজ বড় ব্যাটারি নিয়ে এই সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, ফুল চার্জে 23 ঘন্টা ভিডিও দেখতে পারবেন
  10. Auto Eject Charger: চিন্তার দিন শেষ, ফোন সম্পুর্ণ চার্জ হলে নিজে থেকেই খুলে বেরিয়ে আসবে চার্জার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.