প্রতীক্ষার অবসান, এবার WhatsApp এর মাধ্যমে Group Video Call শুরু করে দিন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 জুন 2018 18:20 IST
হাইলাইট
  • লঞ্চ হল WhatsApp এর গ্রুপ ভিডিও কল ফিচার
  • WhatsApp v2.18.192 ভার্সানে নতুন এই ফিচার যোগ হয়েছে
  • কয়েক সপ্তাহের মধ্যেই WhatsApp এর স্টেবল ভার্সানেও এই ফিচার চলে আসবে

 

বহু প্রতীক্ষার পরে অবশেষে লঞ্চ হল WhatsApp এর গ্রুপ ভিডিও কল ফিচার। WhatsApp এর লেটেস্ট বিটা ভার্সানে এই ফিচার লঞ্চ করেছে কোম্পানি। WhatsApp v2.18.192 ভার্সানে নতুন এই ফিচার যোগ হয়েছে। মাস খানেক আগে নির্বাচিত কিছু Android ও iOS বিটা ইউজারের কাছে এই ফিচার পৌঁছেছিল। এছাড়াও Windows Phone এও এই ফিচার পৌঁছেছে বলে শোনা যাচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যেই WhatsApp এর স্টেবল ভার্সানেও গ্রুপ ভিডিও কল ফিচার চলে আসবে বলে মনে করা হচ্ছে।

আগেই জানানো হয়েছে Android বিটা ভার্সানে নতুন এই গ্রুপ ভিডিও কলিং এর ফিচার যোগ হয়েছে। এই ভার্সানের সব ইউজারের কাছেই এই ফিচার পৌঁছে গিয়েছে। এই ফিচার ব্যবহারের জন্য প্রথমে একটি স্বাধারন ভিডিও কল দিয়ে শুরু করতে হবে। প্রথম ব্যাক্তি আপনার ভিডিও কলের উত্তর দিলে ডানদিকে উপরে এই চ্যাটে আরও বন্ধুকে ঢোকানোর অপশান চলে আসবে। ডানদিকে উপরে এই অপশানে ট্যাপ করলে আপনার কনট্যাক্ট লিস্ট খুলে যাবে। এইবার যাকে এপনি এই গ্রুপ ভিডিও কলে যোগ করতে চান তার কনট্যাক্ট সিলেক্ট করতে হবে। এই ভাবে এক এক করে মোট চার জনকে গ্রুপ ভিডিও কলে যোগ করা যাবে।

আপাতত বিটা টেস্টিং এ রয়েছে নতুন এই ফিচার। আর স্টেবেল রিলিজের আগেই এই ফিচার ব্যবহার করতে চাইলে গুগল প্লে তে WhatsApp বিটা প্রোগ্রামে নিজের নাম লেখান, অথবা APK Mirror থেকে এই ভার্সানের ফাইলটি ডাউনলোড করে নিজের অ্যানড্রয়েডে ইন্সটল করে নিন।

আপাতত iOS ব্যাবহারকারীরা শুধুমাত্র এই গ্রুপ কলিং এ যোগ দিতে পারবেন। এই গ্রুপে নতুন ব্যাক্রি যোগ করতে হলে শুধুমাত্র Android এ WhatsApp বিটা ভার্সান থেকেই তা করা যাবে। যদিও আর কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার WhatsApp এর স্টেবেল ভার্সানেও চলে আসবে।

Advertisement

প্রসঙ্গত এই ফিচার প্রথম নজরে আসে গত বছর অক্টবর মাসে। তবে এই বছর মে মাসে ডেভেলপার কনফারেন্সে প্রথম এই ফিচার বিশ্বের সামনে তুলে ধরেছিল ফেসবুক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, WhatsApp for Android, Facebook
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.