YouTube-এর বড় ঘোষণা, ভিডিওর ভিউ বাড়বে হু হু করে, উঠে যাচ্ছে ওয়াচ টাইমের শর্ত

YouTube আগামী আগস্ট 24 থেকে কোনও ভিডিও চালু হওয়া মাত্রই সেটি একটি ভিউ হিসেবে গণনা করবে।

YouTube-এর বড় ঘোষণা, ভিডিওর ভিউ বাড়বে হু হু করে, উঠে যাচ্ছে ওয়াচ টাইমের শর্ত

Photo Credit: Unsplash/Zulfugar Karimov

YouTube will start counting views the moment someone plays a long-form video

হাইলাইট
  • YouTube ভিডিওর ভিউ গণনার নিয়মে বড় পরিবর্তন আনল
  • কোনও ভিডিও চালু হওয়া মাত্রই সেটি একটি ভিউ হিসেবে গণনা হবে
  • ইউটিউবে নতুন নিয়মের ফলে ভিডিওর মোট ভিউ দ্রুত বাড়তে দেখা যাবে
বিজ্ঞাপন

YouTube ভিডিওর ভিউ (View) গণনার নিয়মে বড় পরিবর্তন আনার ঘোষণা করল। প্ল্যাটফর্মটি আগামী আগস্ট 24 থেকে লং-ফর্ম বা দীর্ঘ ভিডিও কনটেন্ট ও শর্টস-সহ সব ধরনের ফরম্যাটে একই পদ্ধতিতে ভিউ কাউন্ট করা শুরু করবে। এই নতুন নিয়মে সময়ের মাপকাঠি উঠে যাচ্ছে। কোনও ভিডিও চালানোর সঙ্গে সঙ্গে প্রথম ফ্রেম থেকেই একটি ভিউ হিসেবে ধরা হবে। অর্থাৎ, আগের মতো মিনিমাম ওয়াচ টাইম থাকছে না। কোনও ভিডিও চালু হওয়া মাত্রই সেটি একটি ভিউ হিসেবে গণনা করা হবে। YouTube-এর মতে, এই পরিবর্তনের ফলে ক্রিয়েটরদের মোট ভিউ দ্রুত বাড়তে দেখা যাবে। 

YouTube ভিউ গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আনল

নতুন নিয়ম লাইভ স্ট্রিমিং-এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। কেউ লাইভ সম্প্রচারে এক সেকেন্ড থাকলেও সেটি একটি ভিউ হিসেবে গণনা হবে। ক্রিয়েটর কমিউনিটিতে প্রচলিত ধারণা ছিল, কোনও সাধারণ ভিডিওকে একটি ভিউ হিসেবে গণনা করতে দর্শককে প্রায় 30 সেকেন্ড ভিডিও দেখতে হত। অর্থাৎ, ঠিক কতক্ষণ ভিডিও দেখলে একটি ভিউ রেজিস্টার হবে, সেই শর্ত তুলে দিচ্ছে সংস্থা।

ইউটিউবে এখন ভিডিও প্রথম ফ্রেম থেকে প্লে করলেই সেটি একটি ভিউ হিসেবে ধরা হবে। ইউটিউবের প্রতিদ্বন্দ্বী টিকটক ও ইনস্টাগ্রাম কোনও একটি ভিডিও প্লে হলেও সেটিকে একটি ভিউ হিসেবে গণনা করে। এক্স প্ল্যাটফর্মে অন্তত 2 সেকেন্ড প্লে হলে একটি ভিউ ধরা হয়। ইউটিউব অবশ্য শর্টসের ক্ষেত্রে প্রথম ফ্রেম থেকেই ভিউ কাউন্টিং পদ্ধতি চালু করেছিল। নিয়মটি এখন সব ধরনের ভিডিও কনটেন্টের উপর প্রযোজ্য।

এই পরিবর্তন শুধুমাত্র পাবলিক ভিউ কাউন্ট কীভাবে গণনা করা হয়, তার উপর প্রভাব ফেলবে। ক্রিয়েটরদের জন্য আগের মতোই "এনগেজড ভিউস" মেট্রিক চালু থাকছে। এর মাধ্যমে ইউটিউবাররা বুঝতে পারবেন, মোট কতজন দর্শক ভিডিও শুরু করার পর দেখা চালিয়ে গিয়েছেন। সংস্থার দবি, ইউটিউব থেকে মনিটাইজেশন বা আয়ের পদ্ধতিতে কোনও পরিবর্তন আসছে না।

বিজ্ঞাপন থেকে উপার্জনের হিসেব এনগেজড শর্ট ভিউস ও এনগেজড ওয়াচ আওয়ারস-এর উপর নির্ভর করবে। এই মেট্রিকগুলি ইউটিউবের অ্যাডভ্যান্সড মোডে দেখা যাবে। তাই নতুন নিয়মে ভিউয়ের দ্রুত বৃদ্ধি স্বাভাবিক, কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে ক্রিয়েটরদের আয় একই হারে নাও বাড়তে পারে। মনিটাইজেশনের ক্ষেত্রে দর্শক কতটা সময় ধরে কনটেন্ট দেখছেন, সেই মাপকাঠিই হল মূল কথা।

প্রসঙ্গত, সম্প্রতি ইউটিউব পার্টনার প্রোগ্রামেও (YPP) বড় পরিবর্তন এসেছে। 2027 সালের পয়লা ফেব্রুয়ারি থেকে নতুন ক্রিয়েটরদের বিজ্ঞাপন (Ad) ও ইউটিউব প্রিমিয়াম রেভিনিউ শেয়ারিং-এর সুবিধা পেতে নতুন যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদনের জন্য নতুন ক্রিয়েটরদের গত 365 দিনে অন্তত 8,000 ঘন্টা কোয়ালিফায়েড ওয়াচ টাইম বা বিগত 90 দিনে 2 কোটি Shorts ভিউ পেতে হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 4G বা 5G-তেও নেট স্লো চলছে? ফোনের এই 5 সেটিংস চেঞ্জ করলেই বাড়বে স্পিড
  2. Pova 8 Pro 5G ভারতে লঞ্চ হল, ফোনের পিছনে 177টি LED লাইটের আরও একটি ডিসপ্লে
  3. YouTube-এর বড় ঘোষণা, ভিডিওর ভিউ বাড়বে হু হু করে, উঠে যাচ্ছে ওয়াচ টাইমের শর্ত
  4. Vivo আরও মহার্ঘ হল, ভারতে পাঁচটি স্মার্টফোনের দাম বাড়াল চীনা সংস্থা
  5. Airtel গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, iPhone পাবেন 22,000 টাকা ডিসকাউন্টে
  6. Jio Prime মেম্বারশিপ ফের চালু হল, কম দামে করা যাবে রিচার্জ, মিলবে 600 টাকা ক্যাশব্যাকও
  7. Vivo Y31T 5G-এর সমস্ত ফিচার্স ফাঁস, 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে শীঘ্রই লঞ্চ
  8. সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়
  9. Poco M8x 5G আগস্ট 21 লঞ্চ হচ্ছে, 20,000 টাকার কমে দুর্দান্ত 5G ফোন?
  10. নতুন BGMI Lite মোবাইল গেমের ঘোষণা করল Krafton India, চলবে কমদামি সস্তা স্মার্টফোনেও
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »