বর্ষার অতিরিক্ত আর্দ্রতা ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য ক্ষতিকর, তাই এই সমস্যা এড়াতে সিলিকা জেল ব্যবহার করতে পারেন।
Photo Credit: Unsplash/ Shuvro Mojumder
A waterproof pouch creates a protective seal around your smartphone
তীব্র গরম থেকে মুক্তি দিয়ে স্বস্তির হাওয়া বয়ে এনেছে বর্ষা। কিন্তু বৃষ্টির দিনগুলি স্মার্টফোন, ল্যাপটপ, এবং অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেটের জন্য মোটেও নিরাপদ নয়। অফিস বা বাইরে বেরোনোর সময় হঠাৎ চলে আসা বৃষ্টিতে স্মার্টফোন ভিজে যেতে পারে। আবার এই সময় বাতাসে থাকা অতিরিক্ত আর্দ্রতা ধীরে ধীরে ল্যাপটপ, ক্যামেরা, ও ইয়ারবাড-সহ বিভিন্ন বৈদ্যুতিন ডিভাইসের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এছাড়াও, ঘনঘন লোডশেডিং ও ভোল্টেজের ওঠানামা গ্যাজেটের ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। তবে সুখবর হল বর্ষার মরসুমে গ্যাজেট সুরক্ষিত রাখতে বেশি টাকা খরচের প্রয়োজন নেই। কম দামের এই পাঁচ অ্যাক্সেসরিজই জলের ক্ষতি, আর্দ্রতার প্রভাব, ও বিদ্যুতের সার্জ থেকে সুরক্ষা প্রদান করতে সক্ষম।
বর্ষাকালে গ্যাজেটের যত্ন নেওয়ার সবচেয়ে সস্তা ও টেকসই উপায় হল মাইক্রোফাইবার কাপড়। এটি সাধারণ টিস্যু পেপার বা খসখসে কাপড়ের তুলনায় অনেক নরম। ফলে স্ক্রিন বা লেন্সে আঁচড় ফেলে না। স্ক্রিনে জমে থাকা জল, ধুলো, ও আঙুলের ছাপ সহজে মোছা যায়। এই ধরনের কাপড় কিনতে প্রতি পিস 10 টাকা মতো খরচ।
বর্ষার সময় ওয়াটারপ্রুফ পাউচ খুবই কার্যকর একটি অ্যাক্সেসরি। এটি স্মার্টফোনের চারপাশে প্রোটেক্টিভ সিল তৈরি করার ফলে বৃষ্টিতে ভিজে যাওয়ার চান্স থাকে না। পাউচের মধ্যে থাকলেও, উপর থেকে টাচস্ক্রিন ব্যবহারে অসুবিধা হয় না। বর্তমানে বাজারে উপলব্ধ বেশিরভাগ জলরোধী পাউচে 7 ইঞ্চি পর্যন্ত ডিসপ্লেযুক্ত ফোন রাখা যায়।
পাউচের সঙ্গে একটি ল্যানিয়ার্ড দেওয়া থেকে, ফলে গলায় বা হাতে ঝুলিয়ে বহন করা যায়। অনলাইনে এই ধরনের ওয়াটারপ্রুফ পাউচের দাম সাধারণত 299 টাকা থেকে শুরু হয়। তবে উচ্চমানের IP68 রেটিংযুক্ত পাউচ কিনতে 2,000 টাকার কাছাকাছি খরচ হতে পারে।
বর্ষার অতিরিক্ত আর্দ্রতা ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য ক্ষতিকর হতে পারে। এই সমস্যা এড়াতে সিলিকা জেল প্যাকেট ব্যবহার করা যেতে পারে। এটি ক্যামেরা ব্যাগ বা স্টোরেজ বাক্সের ভিতরের আর্দ্রতা শোষণ করে ও শুষ্ক পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। সিলিকা জেল 150 টাকার মধ্যেই দোকানে পেয়ে যাবেন।
বর্ষাকালে বৈদ্যুতিন যন্ত্র খারাপ হওয়ার অন্যতম কারণ হল ভোল্টেজের ওঠানামা। এটি মাল্টিপ্লাগের মতো ব্যবহার করে ভোল্টেজ বৃদ্ধি বা পাওয়ার সার্জ থেকে টিভি, কম্পিউটার, ল্যাপটপ, Wi-Fi রাউটারের ক্ষতি আটকানো যায়। 1,000-1,500 টাকার মধ্যে ভাল কোম্পানির সার্জ প্রোটেক্টর পেয়ে যাবেন।
অফিসে যাওয়ার সময় আমাদের ব্যাগে শুধু ল্যাপটপ থাকে না, কাজের প্রয়োজনে ট্যাবলেট, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক, পোর্টেবল SSD, নোটবুক, ইত্যাদি সঙ্গে রাখতে হয়। তাই বর্ষাকালে জল থেকে সবকিছু সুরক্ষিত রাখার জন্য ওয়াটারপ্রুফ ব্যাকপ্যাক প্রয়োজন। সাধারণ ব্যাকপ্যাকের তুলনায় ওয়াটারপ্রুফ বা জল প্রতিরোধী ব্যাগে বিশেষ কোটেড ফ্যাব্রিক ও ওয়াটার রিপেলেন্ট জিপার ব্যবহার করা হয়, যা বৃষ্টির জল ভেতরে প্রবেশ করতে দেয় না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন