West Bengal CM is completing his own Self-Enumeration
হাইলাইট
প্রথম পর্যায়ের সেলফ এনুমারেশনের জন্য অনলাইন পোর্টাল আগস্ট 15 পর্যন্ত খোলা
অনলাইনে ফর্ম সফলভাবে জমা দেওয়ার পর একটি ইউনিক আইডি তৈরি হবে
অনলাইনে জমা দেওয়া তথ্যের যাচাই আগস্ট 16 থেকে বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে
বিজ্ঞাপন
পয়লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে ডিজিটাল জনগণনার (Census 2027) কাজ শুরু হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ের সেলফ এনুমারেশনের জন্য অনলাইন পোর্টাল আগামী আগস্ট 15 পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে ঘরে বসেই ইন্টারনেটে ফর্মপূরণ করতে পারবেন। অনলাইনে জমা দেওয়া তথ্যের যাচাই আগস্ট 16 থেকে সেপ্টেম্বর 14 পর্যন্ত চলবে। জনসুমারিতে নিযুক্ত সরকারী কর্মীরা রাজ্যের প্রতিটি জেলায় বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য ভেরিফিকেশন করবেন। কিন্তু এখনও অনেকেই বুঝে উঠতে পারছেন না, অনলাইনে জনগণনার জন্য কোথায় কোন কোন তথ্য জমা দিতে হবে। এই সম্পর্কিত সমস্ত তথ্য রইল Gadgets 360 বাংলার আজকের প্রতিবেদনে।
Census 2027 অনলাইন ফর্ম কীভাবে পূরণ করবেন?
সরকারি ওয়েবসাইট অনুসারে, সেলফ এনুমারেশন প্রক্রিয়া সম্পূর্ণ হতে সাধারণত 15 মিনিট থেকে 20 মিনিট সময় লাগে। অনলাইনে ফর্ম সফলভাবে জমা দেওয়ার পর আবেদনকারীর জন্যএকটি ইউনিক আইডি তৈরি হবে। অনলাইন ফর্ম পূরণ করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন।
রেজিস্ট্রেশন করুন: হোমপেজে নিজের রাজ্য পশ্চিমবঙ্গ নির্বাচন করুন। তারপর পরিবারের প্রধানের নাম, ফোন নম্বর, ইমেইল আইডি (অপশনাল), এবং ক্যাপচা পূরণ করুন।
ভাষা নির্বাচন করুন: ফর্মটি যে ভাষায় পূরণ করতে চান, সেটি বেছে নিন (বাংলায় চাইলে বাংলা নির্বাচন করুন)।
মোবাইল নম্বর যাচাই করুন: রেজিস্টার করা মোবাইল নম্বরে আসা ওয়াইন-টাইম পাসওয়ার্ড বা ওটিপি দিয়ে নম্বর যাচাই করতে হবে।
বাসস্থানের তথ্য দিন: নিজের জেলা নির্বাচন করুন। চাইলে পিন কোন লিখতে পারেন। এরপর গ্রাম বা শহরের নাম, এলাকার নাম, ও কাছাকাছি কোনও ল্যান্ডমার্ক বা পরিচিত জায়গার নাম দিয়ে সার্চ করুন।
বাড়ির অবস্থান নিশ্চিত করুন: ম্যাপে নিজের বাসস্থানের সঠিক লোকেশন সিলেক্ট করে কনফার্ম করুন।
প্রশ্নপত্র পূরণ করুন: হাউজ লিস্টিং ও হাউস সেনসাসের প্রশ্নপত্রে পরিবারের সদস্য, বাসস্থান, ও অন্যান্য তথ্য দিন।
তথ্য যাচাই করুন: প্রিভিউ অপশনের মাধ্যমে জমা দেওয়া সমস্ত তথ্য ভালভাবে মিলিয়ে দেখুন। কোনও ভুল থাকলে এই পর্যায় পর্যন্ত সংশোধন করা যাবে।
ফর্ম জমা দিন: সমস্ত তথ্য ভালভাবে যাচাই করার পর "ফাইনাল সাবমিট" বাটনে ক্লিক করুন। মনে রাখবেন, একবার সাবমিট করার পর কোনও তথ্য পরিবর্তন করা যাবে না।
সেলফ এনুমারেশন আইডি সেভ করুন: ফর্ম সফলভাবে জমা পড়লে "H" অক্ষর দিয়ে শুরু হওয়া একটি 11 সংখ্যার আইডি তৈরি হবে। এটি রেজিস্টার করা ফোন নম্বরে SMS বা ইমেইলে (দেওয়া থাকলে) পাঠানো হবে। আইডি লিখে রাখুন বা স্ক্রিনশট নিন।
সেলফ এনুমারেশন আইডি ভুলে গেলে কী করবেন? রেজিস্টার করা মোবাইল নম্বর ব্যবহার করে সেলফ এনুমারেশন পোর্টাল থেকে আইডি পুনরুদ্ধার করা যাবে।
একটু সময় লাগলেও, ফর্ম পূরণের পদ্ধতি কিন্তু ততটা কঠিন নয়। সম্পূর্ণ প্রক্রিয়াটি বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে সেলফ এনুমারেশন আরও সহজ করে দিলাম আমরা। মনে রাখবেন, রেজিস্ট্রেশনের জন্য প্রতিটি বাড়িতে যেন একটাই ফোন নম্বর ব্যবহার করা হয়।
Shankha Shuvro SarkarShankha Shuvro Sarkar ইমেল করুন
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক