অক্টোবর মাসে সেলের সময় কত গ্রাহক Amazon ব্যবহার শুরু করলেন?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 অক্টোবর 2018 17:02 IST
হাইলাইট
  • গত সপ্তাহে Amazon ও Flipkart এ চলেছে উৎসবের মরশুমের সেল
  • রবিবারেই শেষ হয়েছে Flipkart Big Billion Days সেল
  • সোমবার পর্যন্ত চলবে Amazon Great Indian Festival সেল

 

উৎসবের মরশুমের আগে প্রথম সেলে গতি পেয়েছে জিনিস বিক্রি। এই কথা জানিয়েছে জনপ্রিয় ই-কমার্স ওয়াবসাইট Amazon। আগের থেকে তিন গুন নতুন গ্রাহক এই সেলে সময় amazon এ নতুন অ্যাকাউন্ট তৈরী করেছেন।

গত সপ্তাহে Amazon ও Flipkart এ চলেছে উৎসবের মরশুমের সেল। এই সময় সারা ভারতের মানুষ দেদার অনলাইন শপিং করেছে।

“এই সেলের সময় কোম্পানির প্রাইম মেম্বার তিন গুণ বেড়েছে।” বলে এক বিবৃতিতে জানিয়েছে Amazon। আর এই সেলের মাধ্যমে অনেক নতুন গ্রাহকের কাছে পৌঁছে যাওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে মার্কিন ই-কমার্স জায়েন্ট কোম্পানিটি।

কয়েকদিন আগেই Flipkart প্রধান কল্যান কৃষমূর্তি জানিয়েছিলেন ভারতে প্রাসঙ্গিকতা হারাচ্ছে Amazon। সেই সময়েই নতুন এই তথ্য নিয়ে হাজির হল Amazon। সোমবার পর্যন্ত চলবে Amazon Great Indian Festival সেল। প্রসঙ্গত রবিবারেই শেষ হয়েছে Flipkart Big Billion Days সেল।

ইতিমধ্যেই ভারতে 10 কোতির বেশি Amazon গ্রাহক রয়েছে। তবে এই গ্রাহকের বেশিরভার শহুরে ভারতে। নতুন একাধিক প্ল্যানের মাধ্যমে গ্রামীন ভারতেও পৌঁছে যাওয়ার চেষ্টা করছে মার্কিন কোম্পানিটি।

তবে এই সেলের সময় ঠিক কত মানুষ কোম্পানির সাথে যোগ দিয়েছেন সেই সংখ্যা জানায়নি Amazon। তবে এই বছরের উৎসবের আগের অনলাইন সেল নিঃসন্দেহে ভারতের ইতিহাসে সবথেকে বড় অনলাইন সেল হতে চলেছে।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Amazon, India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.