কীভাবে দ্রোণের মাধ্যমে ডেলিভারি করবে Amazon? দেখুন ভিডিও

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 জুন 2019 14:05 IST

Photo Credit: Jordan Stead/ Amazon/ AFP

কয়েক মাসের মধ্যে দ্রোণের মাধ্যমে ডেলিভারি শুরু করবে Amazon। বৃহস্পতিবার এই কথা জানিয়েছে মার্কিন ই-কমার্স কোম্পানিটি।

কোম্পানির কাস্টোমার অপারেশন প্রধান জেফ উইক জানিয়েছেন, কোম্পানির মেশিন লার্কিং, অটোমেশন, রোবোটিকস আর স্পেস কনফারেন্সের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ডেলিভারির সময় কমাতে বড় ভুমিকা নেবে দ্রোণ। আপাতত শুধুমাত্র প্রাইম গ্রাহকদের দ্রোণে ডেলিভারি করবে ই-কমার্স কোম্পানিটি।

“সম্পূর্ণ ইলেকট্রিকে চলবে এই দ্রোণ। একবারে 25  কিলোমিটার দূরে 2.3 কিলোগ্রাম ওজনের প্যাকেজ 30 মিনিটের মধ্যে ডেলিভারি করা যাবে।” বলেন তিনি।

প্রথম কোন এলাকায় দ্রোণের মাধ্যমে ডেলিভারি শুরু হবে তা জানায়নি Amazon।

2016 সালে ব্রিটেনে প্রথম পরীক্ষামুলকভাবে দ্রোণের মাধ্যমে ডেলিভারি শুরু করেছিল Amazon। তখন কোম্পানি জানিয়েছিল মার্কিন আইনের কারনে সেখানে দ্রোণের মাধ্যমে ডেলিভারি করতে অসুবিধা হচ্ছিল।

Advertisement

জোরালো হাওয়া দিলেও সঠিকভাবে প্যাকেজ গন্তব্যে পৌঁছে দিতে পারবে নতুন দ্রোণগুলি।

এই বছরের শুরুতে Amazon জানিয়েছিল প্রাইম গ্রাহকদের আরও তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার জন্য একগুচ্ছ নতুন পরিষেবা নিয়ে আসছে কোম্পানি। এখন প্রাইম গ্রাহকদের ডেলিভারিতে সর্বোচ্চ দুই দিন সময় লাগে।

প্রাইম গ্রাহকদের ডেলিভারির সময় কমাতে 2019 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে 800 মিলিয়ন মার্কিন ডলার (প্রায় 5,600 কোটি টাকা) খরচ করবে Amazon। ইতিমধ্যেই ডেলিভারির জন্য অনেক নতুন কর্মচারী নিয়োগ করেছে মার্কিন কোম্পানিটি।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Amazon, Prime Air
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  2. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  3. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  4. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  5. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  6. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  7. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  8. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  9. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  10. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.