Delhi Election Results 2020: দিল্লি বিধাননসভা ভোটের ফলাফল অনলাইনে সরাসরি দেখবেন কীভাবে?

মঙ্গলবার সকাল আটটায় শুরু হয়েছে দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Assembly Elections 2020) ভোটগণনা। এদিনই সন্ধ্যার মধ্যে ফলাফল ঘোষণা হওয়ার কথা।

Delhi Election Results 2020: দিল্লি বিধাননসভা ভোটের ফলাফল অনলাইনে সরাসরি দেখবেন কীভাবে?

Photo Credit: Sajjad HUSSAIN / AFP

NDTV বাংলা ওয়েবসাইট ও অ্যাপ থেকে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল সরাসরি দেখা যাবে

হাইলাইট
  • মঙ্গলবার সকাল আটটায় শুরু হয়েছে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগণনা
  • 21টি গণনাকেন্দ্রে ভোটগণনা হচ্ছে
  • NDTV বাংলা ওয়েবসাইট ও অ্যাপ থেকে ফলাফলের লাইভ আপডেট মিলবে
বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল আটটায় শুরু হয়েছে দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Assembly Elections 2020) ভোটগণনা। এদিনই সন্ধ্যার মধ্যে ফলাফল ঘোষণা হওয়ার কথা। 21টি গণনাকেন্দ্রে ভোটগণনা হচ্ছে। শনিবার ভোট পড়েছিল 62.59 শতাংশ। এগজিট পোলের হিসেব বলছে, 2015 সালের পর এবারও ক্ষমতায় প্রত্যাবর্তন করবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি সরকারও। 2014 সালে 49 দিনের সরকারের জন্য ক্ষমা প্রার্থনা করার পরে বিপুল জনাদেশ নিয়ে দিল্লির মসনদে বসেছিলেন কেজরিওয়াল। এবারও তাঁর দলই ক্ষমতায় আসতে চলেছে বলে পূর্বাভাস দিচ্ছে এগজিট পোল। এগজিট পোলের দাবি, আগের বারের থেকে ভাল ফল করবে বিজেপি। শাহিনবাগের সংশোধিত নাগরিকত্ব আইন-বিরোধী বিক্ষোভের বিরুদ্ধেই নির্বাচনী প্রচারের ফোকাস রেখেছিল গেরুয়া শিবির। সেই প্রচার ছিল তিক্ততা ভরা ও মেরুপ্রবণ। ভোটের পরে বিতর্ক তৈরি হয় নির্বাচন কমিশন প্রাপ্ত ভোটের হিসেব দিতে বিলম্ব করায়। আম আদমি পার্টি অভিযোগ তোলে ইভিএম কারচুপির। সেই দাবিকে নস্যাৎ করে দিয়েছে নির্বাচন কমিশন। বিজেপি জানিয়েছে, আম আদমি পার্টি গণনার আগেই হারের জন্য অজুহাত দিতে শুরু করেছে। মঙ্গলবার গণনার ফলাফলার সরাসরি দেখবেন কীভাবে?

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে

সব কেন্দ্রের গণনার লাইভ আপডেট পেতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লগ ইন করতে পারেন। প্রতি রাউন্ড গনণা শেষে এখানে লাইভ আপডেট পাওয়া যাবে। এছাড়াও ফলাফল কোনদিকে গড়াবে সেই আভাস দেবে এই ওয়েবসাইট।

নির্বাচন কেন্দ্র অথবা রাজনৈতিক দল অনুসারে ফলাফল দেখে নেওয়া যাবে।

নির্বাচন কমিশনের অ্যাপ

নির্বাচন কমিশনের ‘ভোটার হেল্পলাইন' অ্যাপ থেকেও স্মার্টফোনে দল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল সরাসরি দেখে নেওয়া যাবে। Android ও iOS ডিভাইসে এই অ্যাপ ডাউনলোড করা যাবে।

NDTV বাংলা ওয়েবসাইট ও অ্যাপ

এছাড়াও NDTV বাংলা ওয়েবসাইট ও অ্যাপ থেকে মঙ্গলবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফফাফল সরাসরি দেখা যাবে। NDTV বাংলা ওয়েবসাইটে লগ ইন করতে এখানে ক্লিক করুন। যে কোন Android ফোনে NDTV বাংলা অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »