দালালদের মুছে সাধারন মানুষকে আরও শক্তি দিয়েছে ‘ডিজিটাল ইন্ডিয়া’: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 জুন 2018 16:47 IST
হাইলাইট
  • শিক্ষা, কর্মসংস্থান, ব্যাবসা ও ক্ষমতায়ন এর উপরে জোর দেন প্রধানমন্ত্রী
  • NaMo অ্যাপ এ এই কথা জানান মোদি
  • উত্তর পূর্বের রাজ্যেগুলি এই উন্নতির অন্যতম নিদর্শন

দালালদের দূরে সরিয়ে সাধারন মানুষকে আরও শক্তি দিয়েছে ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্প। শুক্রবার এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর সাথেই শিক্ষা, কর্মসংস্থান, ব্যাবসা ও ক্ষমতায়ন এর উপরে জোর দেন প্রধানমন্ত্রী।

 

“খুব সাধারন লক্ষ্য নিয়ে আমরা ডিজিটাল ইন্ডিয়া শুরু করেছিলাম। আরও বেশি মানুষ, বিশেষ করে গ্রামীন ভারতের নাগরিকরা টেকনোলজির আরও বেশি সুবিধা নেওয়ার উদ্দেশ্যেই এই প্রকল্পের সুচনা করা হয়েছিল।” NaMo অ্যাপ এ এই কথা জানান মোদি। এই নিয়ে চতুর্থবার নিজের অ্যাপ এ সরকারী প্রকল্পের সুবিধাভোগীদের সাথে ভিডিও কনফারেন্স করলেন নরেন্দ্র মোদি। এছাড়াও সোশাল মিডিয়া সাইট ফেসবুকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়েছে।

Advertisement

 

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল ইন্ডিয়া বিপ্লবের ফলে সাধারন মানুষ আরও বেশি করে ডিজিটাল পেমেন্ট শুরু করেছেন। এর ফলেই দেশ থেকে দাদালের ধারনা শেষ হয়ে যাচ্ছে।

 

“টেকনোলজির মাধ্যমে ট্রেনের টিকিট থেকে যে কোন বিল এখন অনলাইনে দেওয়া সম্ভব। এর ফলে সাধারণ মানুষের জীবনে স্বস্তি এসেছে। আর সুবিধা দেশের সব শ্রেণীর মানুষের কাছেই পৌঁছে গিয়েছে।” বলে জানিয়েছেন মোদি।

Advertisement

 

প্রধানমন্ত্রী বলেন এই প্রকল্পের মাধ্যমেই গ্রামীন ভারতে টেকনোলজির সম্প্রসারন ঘটেছে। আর উত্তর পূর্বের রাজ্যেগুলি এই উন্নতির অন্যতম নিদর্শন।

Advertisement

 

“নর্থ ইস্ট বিপিও প্রোমোশান স্কিমের মাধ্যমে আমরা উত্তর পূর্ব ভারতের যুব সম্প্রদায়কে কাজের সুযোগ করে দিচ্ছি। ” বলে জানান মোদি।

 

 

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Internet, Apps, India, Digital India, Narendra Modi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  2. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  3. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  4. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  5. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  6. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  7. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  8. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  9. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  10. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.