এ কী কান্ড! ট্রেলারের বদলে YouTube-এ গোটা সিনেমা আপলোড করে দিল Sony Pictures

YouTube থেকে গোটা সিনেমা ডিলিট করার আগে আট ঘন্টা সিনেমাটি YouTube এ দেখা গিয়েছে। এই আট ঘন্টায় এই সিনেমা  YouTube ব্যবহারকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।

এ কী কান্ড! ট্রেলারের বদলে YouTube-এ গোটা সিনেমা আপলোড করে দিল Sony Pictures

Photo Credit: KinoCheck Home/ YouTube

বিজ্ঞাপন

ট্রেলারের বদলে গোটা সিনেমা। এমনটাই করেছে Sony Pictures। ‘খালি’ সিনেমার ট্রেলার আপলোডের পরিবর্তে  YouTube-এ ভুল করে গোটা সিনেমাটাই আপলোড করে দিয়েছিল Sony Pictures। এক হলিউড রিপোর্টার জানিয়েছেন 3 জুন কোম্পানির  YouTube চ্যানেলে 89 মিনিট 46 সেকেন্ডের গোটা সিনেমা আপলোড করে দিয়েছিল Sony Pictures। বিনোদন ওয়েবসাইট CBR.com এ এই খবর প্রকাশ পেয়েছে।

YouTube থেকে গোটা সিনেমা ডিলিট করার আগে আট ঘন্টা সিনেমাটি YouTube এ দেখা গিয়েছে। এই আট ঘন্টায় এই সিনেমা  YouTube ব্যবহারকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। তবে এই ঘটনার মাধ্যমেই নতুনভাবে প্রচারে চলে এল হলিউডের সিনেমাটি।

এই আট ঘন্টায় সিনেমাটি না দেখে থাকলে আপাতত ডিটিটালি কিনে বা ভাড়া নিয়ে এই সিনেমা দেখে নিতে পারবেন।  YouTube থেকেই এই সিনেমা ভাড়া পাওয়া যাচ্ছে।

সিনেমাটি পরিচালনা করেছে জন ম্যাথুজ। এই সিনেমায় প্রধান চরিত্রে এক হিটম্যানের ভুমিকায় অভিনয় করেছেন রিচার্ড কাবরাল। এই চরিত্রে নিজের শেষ কাজের পরে মৃতদের প্রতি সমদেবনা প্রকাশ করতে দেখা যায় তাকে।

গত বছর নভেম্বর মাসে এই সিনেমার DVD লঞ্চ করা হয়েছিল।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  2. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  3. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  4. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  5. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  6. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  7. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  8. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  9. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  10. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »