এক নজরে ভারতের আকর্ষনীয় 25 টি স্টার্ট আপ

এই তালিকায় দেখা গিয়েছে ভারতে স্টার্ট আপ কোম্পানিগুলির সবথেকে পছন্দের শহর বেঙ্গালুরু। এই তালিকায় 25 টি কোম্পানির 11 টি বেঙ্গালুরু, 7 টি মুম্বাই, 3 টি গুরুগ্রাম ও 2 টি করে কোম্পানি নতুন দিল্লি ও পুনা শহর থেকে।

এক নজরে ভারতের আকর্ষনীয় 25 টি স্টার্ট আপ
হাইলাইট
  • ভারতের 25 টি সবথেকে জনপ্রিয় স্টার্ট আপ এর তালিকা প্রকাশ করেছে LinkedIn
  • স্টার্ট আপ কোম্পানিগুলির সবথেকে পছন্দের শহর বেঙ্গালুরু
  • এই তালিকায় এক নম্বরে রয়েছে গুরুগ্রামের জনপ্রিয় স্টার্ট আপ Oyo
বিজ্ঞাপন

মঙ্গলবার ভারতের 25 টি সবথেকে জনপ্রিয় স্টার্ট আপ এর তালিকা প্রকাশ করেছে LinkedIn। এই তালিকাতে রয়েছে পাঁচ বছরের পুরনো Oyo, হেলথ ও ওয়েলনেস ফার্ম Cure.Fit, অন্য ডিমান্ড ডেলিভারি সার্ভিস Dunzo.in এর মতো জনপ্রিয় স্টার্ট আপ কোম্পানিগুলি।

এই তালিকায় দেখা গিয়েছে ভারতে স্টার্ট আপ কোম্পানিগুলির সবথেকে পছন্দের শহর বেঙ্গালুরু। এই তালিকায় 25 টি কোম্পানির 11 টি বেঙ্গালুরু, 7 টি মুম্বাই, 3 টি গুরুগ্রাম ও 2 টি করে কোম্পানি নতুন দিল্লি ও পুনা শহর থেকে।

এই তালিকায় এক নম্বরে রয়েছে গুরুগ্রামের জনপ্রিয় স্টার্ট আপ  Oyo। ইতিমধ্যেই ভারতের সবথেকে বড় হোটেল নেটওয়ার্কের তকমা পেয়েছে কোম্পানিটি। সারা দেশে মোট  230 টি শহরে 1,00,000 এর বেশি ঘর রয়েছে এই কোম্পানির অধীনে। গত কয়েক মাসে চিন, মালয়েশিয়া ও ইংল্যান্ডে হাত বাড়িয়েছে এই বাজেট হোটেল ব্র্যান্ড।

এই তালিকায় দুই নম্বরে রয়েছে বেঙ্গালুরুর  স্টার্ট আপ Cure.Fit। চার্টই আলাদা সার্ভিস দিয়ে থাকে এই কোম্পানি। কোন যন্ত্র ছাড়া জিম, হেলথ ফুড, যোগা ও মেডিটেশান সেন্টার ও প্রাইমারি কেয়ারের সুবিধা পাওয়া যায় বেঙ্গালুরুর এই স্টার্ট আপের মাধ্যমে। সম্প্রতি লগ্নিকারীদের কাছ থেকে 120 মিলিয়ান মার্কিন ডলার পেয়েছে এই কোম্পানি। ইতিমধ্যেই সেই টাকার 35 মিলিয়ান মার্কিন ডলারে একটি প্রিমিয়াম জিম চেন কিনেছে  Cure.Fit।

এই তালিকায় তিন নম্বরে রয়েছে Dunzo.in। তিন নম্বরের এই কোম্পানির প্রধান কার্যালয় বেঙ্গালুরুতেই। ভারতে  Google এর সরাসরি স্টার্ট আপ এই কোম্পানিটি।

এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলি হল  ivigo, Digit Insurance, Little Black Book, Republic World, The Minimalist, Razorpay, Innov8 Coworking, Schbang, Acko General Insurance, Treebo Hotels, InCred, Jumbotail, Udaan.com, UpGrad.com, InterviewBit, Shuttl, আর  Meesho।

যে কোন স্টার্ট আপ এর বিচারে চার্টই প্রধান স্তম্ভ ব্যবহার করেছে  LinkedIn। এগুলি হল কর্মীদের উন্নতি, কাজে ভালোবাসা, কাজের প্রতি আগ্রহ ও সেরা কর্মীদের আকৃষ্ট করা।  2017 সালের জুলাই মাস থেকে  2018 সালের  জুন মাস পর্যন্ত এই ম=সমীক্ষা চালিয়েছে  LinkedIn।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »