হোয়াটসঅ্যাপে এবার নতুন 'রিপোর্ট' ফিচার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 অগাস্ট 2018 15:53 IST
হাইলাইট
  • অ্যান্ড্রয়েডে নতুন বিটা ভার্সন আনছে হোয়াটসঅ্যাপ
  • এই রিপোর্টের ফলে চ্যাট হিস্ট্রিও সংরক্ষণ করতে পারবেন আপনি
  • নয়া বৈশিষ্ট্যের আরও কিছু পরিবর্তন প্রয়োজন

হোয়াটসঅ্যাপের নতুন 'রিপোর্ট' ফিচার এল অ্যন্ড্রয়েডে

ফেসবুকের মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এখন অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপের নতুন বিটা সংস্করণ 2.18.246 চালু করেছে। যাতে থাকবে একটি নতুন এবং প্রবর্তিত লেআউট। এর ফলে ব্যক্তিগত ও গ্রুপ উভয় চ্যাট দুই এর ক্ষেত্রেই কোনও কনট্যাক্টকে রিপোর্ট করতে পারবেন আপনি। এই পুনর্গঠনের অংশ হিসাবে, একটি নতুন সতর্কতা বার্তা আসবে একটি বক্সে যা ব্যবহারকারীকে ব্যক্তিগত চ্যাট থেকে বা একটি নির্দিষ্ট গ্রুপ চ্যাট থেকে কোনও বিশেষ নম্বরের কন্ট্যাক্টকে ব্লক করে দিতে বা রিপোর্ট করে দিতে সাহায্য করবে। আপডেটেড এই ভার্সনে আপনি এখন এই রিপোর্ট করা গ্রুপ চ্যাট বা ব্যক্তিগত চ্যাট হিস্ট্রি রেকর্ড করে সংরক্ষণ করতে সক্ষম হবেন, যা আগে সম্ভব ছিল না।

 

নতুন এই ভার্সনে রিপোর্ট করতে চাইলে যে চ্যাট বা গ্রুপচ্যাট আপনি রিপোর্ট করতে চান সেই চ্যাটটি খুলুন। ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রে তিনটি ডটের মেনুতে ক্লিক করুন এবং ভিউ কন্ট্যাক্টে ক্লিক করুন। নীচে স্ক্রোল করুন এবং রিপোর্টে ক্লিক করুন। হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও, উপরের ডানদিকে তিনটি ডটের মেনুতে ক্লিক করুন, ভিউ গ্রুপ-এ ক্লিক করুন এবং রিপোর্ট করুন।

উল্লেখ্য,  যে নম্বর ইতিমধ্যেই কন্ট্যাক্ট লিস্টে সেভ করা আছে কেবল সেগুলির ক্ষেত্রেই রিপোর্ট করা যায়। সেভ না থাকা নম্বরের ক্ষেত্রে কিন্তু কেবল ব্লক অপশনই রয়েছে। আপনি গুগল প্লেতে বা হোয়াটসঅ্যাপ বিটা প্রোগ্রামে প্রবেশ করে বা এপিকে মাইনর এই নয়া বৈশিষ্ট্যটি পরীক্ষা করতে পারেন।

 

কোন চ্যাট রাখবেন আর কোন চ্যাট মুছে ফেলবেন এই বিষয়টি আরও সহজ হয়ে গিয়েছে নতুন ভার্সনে। তবে ব্যাপকভাবে এই বিষয়টি চালু করার আগে বৈশিষ্ট্যটির কয়েকটি পরিবর্তন করার আশা করতে পারে।

এই মাসের শুরুতে, হোয়াটসঅ্যাপ ছবির ভিডিও মোডের পরীক্ষা করে দেখায় যা ইন্সটাগ্রাম এবং ইউটিউবের জন্যও কাজ করবে। এটি আপনার চ্যাটে কোনও রকম বাধা না ঘটিয়েই দুইজনের শেয়ার করা ভিডিওর ছোট্ট প্রিভিউ দেখাবে আপনাকে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.