সহকর্মীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে পদ খোয়ালেন Intel সিইও

সহকর্মীর সাথে সম্পর্কে পড়ার অভিযোগে Intel-এর সিইও পদ থেকে ইস্তফা দিলেন ব্রায়ান ক্র্যাজিক। প্রাতিষ্ঠানিক নিয়মাবলী ভঙ্গ করার জন্যই সিইও পদ থেকে ইন্তফা দিলেন ব্রায়ান।

সহকর্মীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে পদ খোয়ালেন Intel সিইও
হাইলাইট
  • অভিযোগে Intel-এর সিইও পদ থেকে ইস্তফা দিলেন ব্রায়ান ক্র্যাজিক
  • প্রাতিষ্ঠানিক নিয়মাবলী ভঙ্গ করার জন্যই সিইও পদ থেকে ইন্তফা দিলেন ব্রায়ান
  • রবার্ট সোয়ানকে অন্তর্বর্তী চিফ এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করেছে Intel
বিজ্ঞাপন

 

ইস্তফা দিয়েছেন কোম্পানির সিইও। এমনটাই জানানো মার্কিন টেক জায়েন্ট Intel। সহকর্মীর সাথে সম্পর্কে পড়ার অভিযোগে Intel-এর সিইও পদ থেকে ইস্তফা দিলেন ব্রায়ান ক্র্যাজিক। প্রাতিষ্ঠানিক নিয়মাবলী ভঙ্গ করার জন্যই সিইও পদ থেকে ইন্তফা দিলেন ব্রায়ান।

এক বিবৃতিতে Intel জানিয়েছে “কোম্পানির আভ্যন্তরীন ও বাইরের তদন্তে প্রাতিষ্ঠানিক নিয়মাবলী ভঙ্গের প্রমান পাওয়া গিয়েছে। আর এই নিয়ম সব শ্রেণীর ম্যানেজারের ক্ষেত্রেই প্রযোজ্য।” আপাতত রবার্ট সোয়ানকে অন্তর্বর্তী চিফ এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করেছে Intel।

“কোম্পানির স্ট্র্যাটিজিজে বোর্ড সম্পূর্ণ বিশ্বাস রাখে। বোর্ড মনে করে সোয়ান কোম্পানিকে নেতৃত্ব দেওয়ার আদর্শ ব্যাক্তি। কোম্পানির স্ট্র্যাটিজি তৈরীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন সোয়ান। আর আমরা কোম্পানির মসৃণ চালনার বিষয়ে আত্মবিশ্বসী। Intel এর তরফ থেকে ব্রায়ানকে ধন্যবাদ।” বলে জানিয়েছে Intel এর চেয়ারম্যান অ্যান্ডি ব্রায়ান্ট।

কোম্পানি জানিয়েছে Intel এর শীর্ষ নেতৃত্বের সাথে কাছ থেকে যোগাযোগ রেখে কোম্পানিকে নেতৃত্ব দেবেন সোয়ান। 2016 সাল থেকে তিনি কোম্পানিত CFO এর দায়ত্ব পালন করে আসছে। এর সাথেই বিশ্বব্যাপী আর্থিক, IT ও কর্পোরেট স্ট্র্যাটেজি ঠিক করার দায়িত্ব পালন করেছেন সোয়ান। এর আগে eBay তে গুরুত্বপূর্ণ পদে ছিলেন রবার্ট সোয়ান। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ কোম্পানিতে উঁচু পদের দায়িত্ব সামলেছিলেন তিনি।

সোয়ান বলেন, “ডাটা সেন্ট্রিক কোম্পানির পথে মসৃণভাবে একয়ে চলেছে Intel। এর মাধ্যমেই কোম্পানিতে দারুন বৃদ্ধি দেখা যাচ্ছে। আমি Intel কে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব।”

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »