25 ঘন্টা ব্যাকআপ সহ লঞ্চ হল Lenovo Yoga C630

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 অগাস্ট 2018 12:21 IST
হাইলাইট
  • এই ল্যাপটপের প্রধান আকর্ষন 25 ঘন্টা স্ট্যান্ট বাই ব্যাটারি ব্যাক আপ
  • 12.5 মিমি পাওলা Lenovo Yoga C630 এর ওজন মাত্র 1.2 কিলোগ্রাম
  • 4GB RAM ও 8GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে Lenovo Yoga C630

কয়েক মাস আগে ল্যাপটপের জন্য নতুন চিপসেট Snapdragon 850 লঞ্চ করেছিল Qualcomm। এই প্রথম নতুন চিপসেট ব্যবহার করে ল্যাওপটপ বাজারে এলো। Qualcomm Snapdragon 850 ব্যবহার করে নতুন এই ল্যাপটপ তৈরী করেছে Lenovo। ল্যাপটপের নাম Yoga C630। এই ল্যাপটপের প্রধান আকর্ষন 25 ঘন্টা স্ট্যান্ট বাই ব্যাটারি ব্যাক আপ। Lenovo জানিয়েছে এখন গ্রাহক আগের থেকে অনেক বেশি সময় অনলাইন থাকেন। আর ল্যাপটপের ব্যাটারি কমে গেলে গ্রাহক মানষিক চাপে পড়ে যান। এই ল্যাপটপ সেই সমস্যার সমাধান করবে।

12.5 মিমি পাওলা Lenovo Yoga C630 এর ওজন মাত্র 1.2 কিলোগ্রাম। Yoga C630 তে রয়েছে একটি 13.3 ইঞ্চি Full HD IPS টাচস্ক্রিন ডিসপ্লে। দুটি USB Type-C পোর্ট সহ এই ল্যাপটপে থাকবে একটি পাওয়ার পোর্ট ও একটি ডিসপ্লে পোর্ট। কানেক্টিভিটির জন্য থাকবে Wi-Fi 802.11ac, Bluetooth 5, GPS। আর থাকবে এক জোড়া স্পিকার। 4GB RAM ও 8GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে Lenovo Yoga C630। 128GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ল্যাপটপ কেনা যাবে। Yoga C630 তে 1.2Gbps পর্যন্ত ডাউনলোড স্পিড ও 150 Mbps পর্যন্ত আপলোওড স্পিড পাওয়া যাবে। Windows 10 S অপারেটিং সিস্টেম সহ বিক্রি হবে নতুন Lenovo Yoga C630।

Snapdragon 835 চিপসেটের ল্যাপটপের থেকে এই ল্যাপটপে অনেক ভালো পারফর্মেন্স পাওয়া যাবে। মোবাইলের Snapdragon 845 চিপসেটকে সামান্য বদলে ল্যাপটপের জন্য Snapdragon 850 তৈরী করেছে Qualcomm। এই চিপসেটের সাথেই থাকবে Andreno 630 GPU।

এই বছরের শুরুতেই Windows 10 অপারেটিং সিস্টেমে নতুন এই চিপসেটের জন্য সাপোর্ট দেওয়া শুরু করেছে Microsoft। Windows Store থেকে 64 bit সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করা যাবে।

নভেম্বর মাসে ইউরোপ ও অন্য কয়েকটি দেশে Lenovo Yoga C630 বিক্রি শুরু হবে। Yoga C630 এর দাম 999 ইউরো (প্রায় 80,000 টাকা)। তবে এই ল্যাপটপ কবে ভারতে লঞ্চ হবে তা জানায়নি Lenovo।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto Pad 70 ট্যাব 13 ইঞ্চির 3.5K স্ক্রিন, 10,200nAh ব্যাটারি, ও JBL স্পিকার-সহ ভারতে আসছে
  2. Redmi K90 Ultra: গরমের সমস্যা মিটবে, এবার ফোনের ভিতরে ফ্যান, মাসের শেষে আসছে রেডমির নতুন মডেল
  3. সুপারকারের আভিজাত্য নিয়ে ভারতে এল Infinix Note 60 Pro Pininfarinaএডিশন, এমন ফোন দেশে একটাই
  4. boAt Airdopes ProClip: কানে না গুঁজেই গান শোনা যাবে! মাত্র 1,599 টাকায় ক্লিপ ইয়ারবাড আনল বোট
  5. Nothing Phone 4b লঞ্চের আগেই ফাঁস বড় তথ্য, নতুন ফোনে থাকছে এই প্রসেসর
  6. Realme কোম্পানির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, CEO ইস্তাফা দেওয়ার পর বাড়ছে জল্পনা
  7. Meta Glasses: সস্তায় স্মার্ট চশমা আনল মেটা, ছবি তুলবে, কথা বলবে, গান শোনাবে, আবার পথও চেনাবে
  8. জুলাইয়ের শুরুতেই ভারতে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে Oppo, আসছে দুর্দান্ত ক্যামেরার দুই ফোন
  9. Redmi 17C: রেডমি একদম সস্তায় নয়া ফোন বাজারে আনল, ক্যামেরা চারটে মনে হলেও আসলে একটি
  10. Samsung Galaxy M47 5G ভারতে 29 জুন লঞ্চ হচ্ছে, একবার কিনলে 6 বছর ফোন বদলের কথা ভাবতে হবে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.