এবার ল্যাপটপ নিয়ে আসছে Redmi, লঞ্চের আগেই দেখে নিন স্পেসিফিকেশন

RedmiBook 14 এর স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ল্যাপটপে থাকবে একটি 14 ইঞ্চি ডিসপ্লে। Intel Core i3, Core i5 অথবা Core i7 মোবাইল প্রসেসারে পাওয়া যাবে এই ল্যাপটপ। সাথে থাকবে GeForce MX250 GPU।

এবার ল্যাপটপ নিয়ে আসছে Redmi, লঞ্চের আগেই দেখে নিন স্পেসিফিকেশন

শিঘ্রই বাজারে আসছে Redmi ব্র্যান্ডের প্রথম ল্যাপটপ RedmiBook 14

হাইলাইট
  • শিঘ্রই লঞ্চ হবে RedmiBook 14 ল্যাপটপ
  • মেটাল বিল্ডের এই ল্যাপটপের ওজন 1.3 কিলোগ্রাম।
  • প্রথম Redmi ল্যাপটপে থাকবে 8GB RAM আর 256GB SSD স্টোরেজ
বিজ্ঞাপন

স্মার্টফোনের পরে এবার ল্যাপটপ লঞ্চ করতে চলেছে Redmi। এই ল্যাপটপের নাম ফতে চলেছে RedmiBook 14। শিঘ্রই লঞ্চ হবে Redmi K20। Redmi ব্র্যান্ডের অধীনে প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাথেই লঞ্চ হবে RedmiBook 14। আপাতত শুধুমাত্র চিনে এই দুটি প্রোডাক্ট লঞ্চ করবে Xiaomi। ইতিমধ্যেই অনলাইনে একাধিক জায়গায় RedmiBook 14 ল্যাপটপের স্পেসিফিকেশন সামনে এসেছে। তুলনামুলক সস্তা দামে দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে আসতে চলেছে এই ল্যাপটপ।

সম্প্রতি MySmartPrice ওয়েবসাইটে RedmiBook 14 এর স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ল্যাপটপে থাকবে একটি 14 ইঞ্চি ডিসপ্লে। Intel  Core i3, Core i5 অথবা Core i7 মোবাইল প্রসেসারে পাওয়া যাবে এই ল্যাপটপ। সাথে থাকবে GeForce MX250 GPU।

প্রথম Redmi ল্যাপটপে থাকবে 4GB অথবা 8GB RAM আর 128GB অথবা 256GB SSD স্টোরেজ।

অন্য এক রিপোর্টে জানা গিয়েছে RedmiBook 14 ল্যাপটপে Windows 10 Home অপারেটিং সিস্টেম চলবে। সাথে থাকবে ফুল সাইজ ব্যাকলিট কি-বোর্ড। থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর আর এসডি কার্ড স্লট। মেটাল বিল্ডের এই ল্যাপটপের ওজন 1.3 কিলোগ্রাম।   

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »